Bike Rider
26/09/2024
উন্নয়নের আসল রহস্য বের হলো...
বাবার জমি বেচা টাকার উন্নয়ন এটা না...?
১।মেট্রোরেল জাপানের থেকে ঋণ নিয়ে করা হয়েছে।
২।পদ্মাসেতু চীনের থেকে ঋণ নিয়ে করা হয়েছে
৩।মডেল মসজিদ সৌদির ৮ হাজার কোটি টাকার অনুদানে করা৷কিন্তু সেটা নিজের নামে চালিয়ে দিয়েছে।
৪।কর্নফুলি টার্নেল চীনের থেকে করা।
আর এই সব ঋণের বোঝা দেশের সাধারণ জনগণের মাথায় আছে। কারোর বাপে শোধ করবে না।
১) উচ্চমূল্যে বিদ্যুৎ দেয়া আদানি গ্রুপ পাবে ৮০ কোটি ডলার, এজন্য প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না!
প্রতি ইউনিট ০৭ টাকার বিদ্যুৎ কেন ১৪ টাকায় কেনা হলো,,,?
২) তেল দেয়া কোম্পানিগুলো পাবে ৫০ কোটি ডলার! তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে!
৩) দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট! গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র!
৪) সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে ৪ হাজার কোটি/কেউ ৩৫০০ কোটি টাকা! অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে!
২০২৪ এ এসে যারা জীবনে প্রথমবার এতো লোডশেডিং দেখে দেখে আফসোস আর কষ্টে মারা যাচ্ছেন প্রায়, তারা এবার বলেন দেখি আপনারা কারা কারা ১০ বছর ধরে বিদ্যুৎ বিল দেন নাই?
যদি দিয়ে থাকেন, ওই টাকা খাইলো কোন দেশপ্রেমিক ?
প্রশ্ন আপনাদের জনগণের কাছে,,
মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়।
ঘামে ভিজলে ভাগ্য।
আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়।
28/07/2024
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
তুমি শুয়ে র’বে তেতালার পরে আমরা রহিব নীচে,
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে!
সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা-রসে
এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে!
তারি পদরজ অঞ্জলি করি’ মাথায় লইব তুলি’,
সকলের সাথে পথে চলি’ যার পায়ে লাগিয়াছে ধূলি!
আজ নিখিলের বেদনা -আর্ত পীড়িতের মাখি’ খুন,
লালে লাল হ’য়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ!
আজ হৃদয়ের জমা-ধরা যত কবাট ভাঙিয়া দাও,
রং-করা ঐ চামড়ার যত আবরণ খুলে নাও!
আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল,
মাতামাতি ক’রে ঢুকুক্ এ বুকে, খুলে দাও যত খিল!
সকল আকাশ ভাঙিয়া পড়-ক আমাদের এই ঘরে,
মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়-ক ঝ’রে।
সকল কালের সকল দেশের সকল মানুষ আসি’
এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশী।
একজনে দিলে ব্যথা-
সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা।
একের অসম্মান
নিখিল মানব-জাতির লজ্জা-সকলের অপমান!
মহা-মানবের মহা-বেদনার আজি মহা-উত্থান,
উর্ধ্বে হাসিছে ভগবান, নীচে কাঁপিতেছে শয়তান!
(কুলি মজুর--কাজী নজরুল ইসলাম)
Death Tally...😭😭😭
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Dhaka