WebBot Solution

WebBot Solution

Share

19/09/2020

বাসবার Calculation করার নিয়ম।
ধরুন we have , 450 kva transformar.
তাহলে কারেন্ট হবে= I(A) = 1000 × S(kVA) / (√3 × VL-L(V) )
=1000*450/1.732*400=649.519 A
০১) তাহলে , টোটাল আম্পিয়ার + ২৫% এক্সট্রা নিতে হবে।
(649.519 x 1.25)=811.89A . need 812A basbar
Formula: 2A=1mm^
1A= 1/2 mm^
"." 812A= 406mm^ ( বাসবার লাগবে)
বিঃ দঃ এখানে বলে রাখা ভাল ২ হল কপার ডেনসিটি (১.৭~২) পর্যন্ত
১.৭ ধরে করতে পারেন তাহলে এক্সট্রা ২৫% যোগ করতে হবে না
-----------------------
Hight x thickness গুন করে 406mm^ এর কাছাকাছি নিতে হবে
এখন আমরা যদি 80x5=400 এটা নিতে পারি।
-----------------------
বাজারে যে ধরনের বাসবার পাওয়া যায়ঃ
25x5,25x8
30x5,30x8,30x10.
40x5,40x8,40x10.
50x5,50x8,50x10.
60x5,60x8,60x10,60x12.
80x5,80x8,80x10,80x12.
100x8,100x10,100x12.
110x10,110x20 ETC

19/09/2020

যাদের জন্য ভ্যট/মুসক নিবন্ধন বাধ্যতামূলকঃ (অবশ্যই পুরোটা পড়ুন)

মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ অনুসারে সাধারনতঃ

ক) যাদের বার্ষিক বিক্রয় ৫০ লক্ষ টাকার কম, তাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয়।

খ) যাদের বার্ষিক বিক্রয় ৫০ লক্ষ থেকে ৩ কোটি টাকার মধ্যে, তারা টার্নওভার নিবন্ধন নিতে পারবে।

গ) যাদের বার্ষিক বিক্রয় ৩ কোটি টাকার বেশি, তাদের বাধ্যতামূলকভাবে ভ্যাট নিবন্ধন নিতে হবে।

তবে, নিন্মলিখিত ব্যক্তি/প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ যাইহোক না কেন তাকে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন করতে হবেঃ

১) আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত সকল ব্যক্তি / প্রতিষ্ঠান।

২) টেন্ডার / চুক্তি / কার্যাদেশের বিপরিতে পণ্য বা সেবা সরবরাহ করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান।

৩) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য/ সেবা সরবরাহ/উৎপাদন/আমদানি করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান। এবং

৪) সাধারন আদেশ-১৭ অনুসারেঃ
i) ৭৫ ধরনের পণ্য উৎপাদনকারীকে
ii) ৭৯ ধরনের সেবা প্রদানকারীকে
iii) ৭ ধরনের পণ্যের ব্যবসায়ী পর্যায়ের সরবরাহকারিকে
iv) সুপারশপ ও শপিংমলে অবস্থিত সকল ধরনের দোকান সমুহকে, এবং
v) যে সকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবসাস্থল সিটি কর্পোরেশন ও জেলা শহরের অবস্থিত তাদেরকেও বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নিতে হবে ।

( Courtesy : Mahtab Hossain )

Want your business to be the top-listed Engineering Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Azimpur Newmarket
Dhaka
1205