D2K Platform
30/12/2025
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন, এক সংগ্রামী নারী নেত্রী হিসেবে তিনি দেশের জনগণের হৃদয়ে ছিলেন এবং থাকবেন চিরকাল।
আজ তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি ছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। তাঁর দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম এবং আপসহীন মনোভাব এক নতুন যুগের সূচনা করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান, নিরবচ্ছিন্ন সংগ্রাম, এবং নির্যাতন-নিষ্পেষণের মধ্যেও আপসহীন পথচলা প্রমাণ করে, তিনি ছিলেন সাহসী নেতৃত্বের প্রতীক।
বিশ্বনেত্রী হিসেবে তাঁর কণ্ঠ ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রহণযোগ্য ও সম্মানিত। দেশের অর্থনীতি, নারী শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।
D2K Online Associate Ltd এর পক্ষ থেকে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি নেই, কিন্তু তাঁর আদর্শ ও অবদান আমাদের চেতনায় বেঁচে থাকবে চিরকাল।
ডক্টর মোহম্মদ রফিকুল আমীন।
বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক,
দলের নিবন্ধন নিয়ে তারেকের এত সমালোচনা করার পরেও তাকে দেখতে যান।
সৌজন্যতা কাকে বলে এটা রফিকুল আমিন শিখিয়ে দিবে এদেশের জনগণকে।
ডক্টর রফিকুল আমিন কি জিনিস সেটা ততকালীন সরকার অন্যায় ভাবে যদি না আটকাতো তাহলে বুঝতে পারতেন।
ইনশাআল্লাহ এখন আমরা তাকে চিনতে পারব,একটা মানুষ দেশের জন্য কতটা নিবেদিত,কতটা দেশের বেকারত্ব এবং দেশের মানুষকে নিয়ে কাজ করতে চান।
07/11/2025
#মোঃ_তারেক_রহমান_ভাই_জানতে_চাইঃ
#অনশনের কত ঘন্টা পযন্ত কাগজ ছাপানো আছে আপনার কাছে?
#আপনি নির্বাচন কমিশনের কাছে ১২০ উপজেলা, ২৫ জেলার কমিটি দিয়েছেন, তো প্রতি কমিটিতে কমপক্ষে ৫০ জন করে নেতা কর্মী আছে। সেই হিসাবে আপনার কর্মী সংখ্যা কমপক্ষে ৭২৫০ জন বা ১০ হাজার। আমার প্রশ্ন, আপনার সেই সকল নেতা কর্মী আপনার সাথে নাই কেন? বা তারা জেলা বা উপজেলায় মানববন্ধন করছে না কেন?
#আপনার নেতাকর্মীরা যদি আপনার সাথে থেকে দাবি আদায়ের লক্ষ্যে আপনার মত অনশন করে তাহলে সরকারের পক্ষ থেকেও হলেও তো সহমর্মিতা পেতেন। সেটা হচ্ছে না কেন?
#আ-মরনের অনশন এর নাম করে ফ্রুট জাতীয় স্যালাইন নিচ্ছেন কেন? এটা কি একধরনের প্রতারণা নয়?
#নির্বাচন কমিশন আপনাকে একটা চিঠি দিয়েছে, সেখানে বলা হয়েছে কি কারনে আপনার নিবন্ধন দেওয়া সম্ভব নয়। আপনি সেই পয়েন্ট ধরে ধরে আবার কাজ সম্পন্ন করে কমিশনের কাছে যান। তার পরেও যদি কমিশন আপনার দল কে নিবন্ধন না দেয় তাহলে আদালতে যান। তার পরেও যদি না হয় বৃহত্তর আন্দোলনের ডাক দিন। অযথা আ-মরন অনশন এর নামে ভন্ডামি করেন কেন? কারন মুখের কথায় আপনার নিবন্ধন হবেনা, নিবন্ধ হবে আপনার ডকুমেন্টস এর উপর। তাই আপনার ডকুমেন্টস ও জনবল ঠিক করেন। তার পর অনশন করেন তাতে দেশের মানুষ কে পাশে পাবেন সব সময়।
#কথায় কথায় সদ্য নিবন্ধন পাওয়া দলের ব্যাপারে আবোল তাবোল বলে যাচ্ছেন কেন? আরও দুইটা দল নিবন্ধনের জন্য উপযুক্ত হয়েছে তাদের ব্যাপারে আপনি নিরব কেন? আপনি জানেন না? নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ডকুমেন্ট সরবরাহ করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি সুতরাং সাবধান হয়ে যান।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
2000