Magic Method of Math and Science

Magic Method of Math and Science

Share

20/10/2023

ওরা ঝাঁকে ঝাঁকে দেশ ছেড়ে যাচ্ছে। ওরা যাচ্ছে প্রধানত আমেরিকায়। মনে হয় মার্কিন মুল্লুকও ওদের বাগিয়ে নেয়ার জন্য বসে আছে । ওরা যাচ্ছে খুব সহজে । বৃত্তি নিয়ে, টিচিং এসিস্টেন্টশিপ নিয়ে । ওরা বলে, ওরা যাচ্ছে স্বপ্নের দেশে। আমেরিকায় । ওরা কেমিস্ট্রি গ্রাজুয়েট । আমার ছাত্র । আমার রিসার্চ স্টুডেন্ট ।
ওদের কাউকে কাউকে জিজ্ঞেস করি, কেন দেশ ছেড়ে চলে যাচ্ছো? ওরা নীরব থাকে । কেউ কেউ বলে , স্যার এই দেশে কিছুই নাই । এ দেশ এখন ওদের কাছে বধির আর বোবাদের দেশ । ওরা খুব চতুর । ওদেরকে দেশপ্রেমের কথা বললে চুপ থাকে; কি ভাবে ওরাই জানে । ওদেরকে এখন আর কোনো কিছুই টানে না । না বিসিএস না নেতাবাজি না জন্মভূমি । এক ছাত্র তো বলেই ফেললো: স্যার আপনিও পালান । বিশ্বাস করুন সে আমাকে চলেন বলে নাই, পালান শব্দটাই বলেছে ।

- Mohammad Razaul Karim

Senior Research Fellow at King Abdulaziz University and works at Professor of Chemistry at Shahjalal University of Science and Technology

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


D/type Colony, Mirpur-1, Dhaka/1216
Dhaka