Paradigm Shift

Paradigm Shift

Share

24/12/2024

অতীতের স্মৃতির ভার আপনার বর্তমানের অনুশোচনা বা হতাশা হিসাবে মনের গভীরে নোঙর করতে দেবেন না, কারণ জীবনের প্রতিটি দিন, নতুন গল্পগুলো লিখার জন্য নতুন একটি পৃষ্ঠা খুলে ধরে আপনার সামনে। অতীত, যদিও আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে সৃষ্ট প্রতিবন্ধকতা মোকাবেলা করার স্মৃতিগুলো থেকে যেন আমরা মনোবল পাই, কিন্তু সেগুলোকে যাবজ্জীবন সাজা ভেবে নিজেকে একজন কয়েদী ভাবা অর্থহীন।

নিজেকে যত বেশী অদৃশ্য কারাগারে বন্দী করে রাখবেন, সামনে থাকা হাসি আনন্দ আর ভালো থাকার সুযোগ ততই আপনার কাছ থেকে দূরে সরে যাবে...!

Do not let the of past memories you deep in your mind as regrets or in the present, because every day of your life, a new page is opened in front of you to write new stories. The past, although an of our lives, may give us courage from the of to overcome the obstacles created by them, but it is to consider yourself a prisoner by considering them a life sentence.

The more you imprison yourself in an invisible prison, the more the opportunity to smile, joy and be happy that lies ahead will be further away from you...!

04/12/2024

সাম্প্রতিক সময়ে আমার একজন #ক্লায়েন্ট, ওনার আমার কাছে আসার উদ্দেশ্যটা নিয়ে আমি অনেক #মুগ্ধ হয়েছি!

আমাদের মধ্যে অনেক #বদ্ধমূল ধারণা থাকে যে, শুধু মেয়েরাই মনে হয় এরকম, ছেলেরাই মনে হয় এরকম...কিন্তু উনি আমাদের এই #ধারণা সম্পূর্ণ ভেঙে দিয়েছেন!

উনি মাঝে মধ্যেই ওনার জীবনসঙ্গীর সাথে রেগে যান, এই বিষয়টা উনি কীভাবে #নিয়ন্ত্রণ করবেন? এই নিয়ে আমার কাছে এসেছেন। ওনার একদমই পারিবারিকভাবে #বিয়ে হয়েছে, কিন্তু #জীবনসঙ্গী সম্পর্কে আমাকে বলার সময়, আমার কাছে মনে হচ্ছিল যেন ওনাদের সেই #কলেজ জীবনের প্রেমের বিয়ে!

আমি সত্যিই #অবাক হয়েছি, কারণ যে বন্ধনের #উপস্থিতি আমি ওনার পক্ষ থেকে পাচ্ছিলাম, তা পাওয়া #সৌভাগ্যের! তারপরেও আমাদের চাওয়া পাওয়ার অনেক #ঘাটতি থেকে সম্পর্কে ছোট ছোট #ফাটল শুরু হয়, যা একটা সময় বিশাল এক খাঁদের সৃষ্টি করে এবং তা ভরাট করার জন্য আমাদের #সময়, #শ্রদ্ধা আর ভালবাসার #অভাব পরে যায়...।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka
1206

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Saturday 10:00 - 18:00
Sunday 18:00 - 21:00