Update News
16/07/2022
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
গালফ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।
সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
টুইটারে করা এক পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনার মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িপ্রাপ্ত ছিলেন। তিনি আজকে মারা গেছেন।
22/12/2020
মুহতারাম আব্বাসী সাহেবকে মোবারকবাদ জানিয়েছেন তরুণ প্রজন্মের আইডল মুহতারাম মীযানুর রহমান আযহারী দাঃ বাঃ। আমি ও আযহারী সাহেবকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এভাবেই হক্বের স্বার্থে আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাবো ইনশাআল্লাহ।
আব্বাসী সাহেবের উদ্দেশ্যে আযহারী সাহেবের লিখাটি আমার দর্শকদের উদ্দেশ্যে কপি পোষ্ট করে দিলাম।
----------------------------------------
মুহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে মোবারকবাদ। সকল ইসলামপন্থীদের প্রতি দরদ রেখে ইসলামকে রিপ্রেজেন্ট করলে, এভাবেই সর্বমহল থেকে এপ্রিসিয়েশন অর্জিত হয় এবং এতে করে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার উপলক্ষ্য তৈরী হয়। আর দলমত নির্বিশেষে ইসলামের জন্য তাওহিদপ্ন্থীরাও এভাবে সব একাকার হয়ে যায়। উম্মাহ দরদী না হয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং উজ্জীবিত করা অসম্ভব।
প্রত্যেক ইনফ্লুয়েন্সিয়াল আলেম ও দ্বা’য়ীদের উচিত— তাদের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে, এদেশের লোকদের মাইন্ডসেট পরিবর্তন করা। ইসলামের ব্যাপারে পজেটিভ মাইন্ডসেট তৈরী করা। আপনাকে জাগতে হবে, জাগাতে হবে এবং ভ্যালু ক্রিয়েট করতে হবে, তা নাহলে লোকজন আপনাকে শুনবে না, মানবেও না। আর সেটা হবে গবেষণাধর্মী, সমাজমুখী এবং উৎপাদনমুখী কাজের মাধ্যমে। আলেম ওলামাদের কুরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি কনভেনশনাল জ্ঞানেও সমানভাবে দক্ষ হতে হবে।
চলমান জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আলেম ওলামাদের তেমন কোন প্রজেক্ট নেই ,কারন তারা নিজেরা নিজেদের মধ্যেই চ্যালেঞ্জ ছুঁড়তে বেশী ভালবাসে। কাফির, বাতিল এবং ইহুদিদের দালাল— এই ডায়লগগুলো যেন একশ্রেণীর আলেম ওলামাদের ঠোঁটে সবসময় লেগে থাকে। এসব থেকে ফিরে আসতে হবে। অনেক হয়েছে, আর না। একে অন্যকে শত্রু জ্ঞান না করে “রুহামাউ বাইনাহুম” তথা একে অন্যের প্রতি কোমল ও সৌহার্দপূর্ণ হতে হবে। সকল ইসলামপন্থীদের প্রতি হৃদয়ভরা দরদ নিয়েই, এক সাথে ইসলামের জন্য কাজ করে যেতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1212