Math Infinity with KABBO
বড় ভাই কেন বিয়ে করে না....
25/05/2024
ভুল করে উদ্ভাসের যেই ব্রাঞ্চে ২০১৬ সালে গিয়েছিলাম, সেই ব্রাঞ্চেই ২০১৮ সালে এই ছবিটা তুলেছিলাম...
ছবিটার সাথে অনেক গল্প জড়িত।তার মধ্যে একটা গল্প হলো আমার টিচিং প্রফেশন এ আসার।
২০১৬ সাল। ভার্সিটির শেষ বেঞ্চে বসে ফোন চালাচ্ছি। এক বন্ধু মেসেজ দিয়ে জানালো ,তারা আজকে উদ্ভাসের খাতা কাটা ডিপার্টমেন্ট এ যাবে। আমি যাবো কিনা?
সাথে সাথে রিপ্লাই দিলাম, হুম আমিও যাবো।
ক্লাস শেষ করে বন্ধুকে ফোন দিলাম।সে জানালো,তারা নাকি রওনা দিয়ে দিয়েছে।আমি যেন একটা বাস ধরে বেইলী রোডে চলে আসি।
আমি একটা বাসে উঠে শান্তিনগর মোড়ে চলে আসি।
বাস থেকে নেমে দেখি উদ্ভাসের বেইলী রোড ব্রাঞ্চ।
ব্রাঞ্চের ভেতরে গিয়ে পরিচয় দিলাম নিজের ভার্সিটির,
তারা আমাকে সালাম দিয়ে চা অফার করলো।
কিছুক্ষণ পর জানালো এই ব্রাঞ্চটি তাদের একাডেমিক + এডমিশন ক্লাসের জন্য।খাতা কাটার ডিপার্টমেন্ট কয়েকটা বিল্ডিং এর পর।
আমি ব্রাঞ্চ থেকে বের হয়ে সেখানে যাই। আবারও নিজের পরিচয় জানালাম,তারা আমাকে একটা ফর্ম দিয়ে বললো পূরণ করে জমা দিতে। জমা দেওয়ার সময় কিছু প্রশ্ন করলাম,কিন্তু তারা আমাকে উত্তর গুলো গুরুত্ব সহকারে দিল না।শেষে বলে বসলো,
ভাই আপনি খাতা কাটতে পারবেন কিনা আমরা জানাবো। আমাদের অলরেডি অনেক জন আছে।
আমি নিচে নেমে আসলাম,একটা ইকুয়েশন মিলছিল না।
দুই ব্রাঞ্চে মানুষের ব্যবহার দুই রকম কেন??
কয়েকদিন পর ফোন আসলো,খাতা কাটার জন্য।
এটা শোনার পর তাদের জানিয়ে দিলাম,
আমি খাতা কাটবো না।( ভার্সিটির শুরুর দিকে সবার মধ্যেই ইগো বেশি কাজ করে )
কিছুদিন পরেই উদ্ভাসের টিচার নিয়োগ শুরু হলো।
সেসময় আমি কেমিস্ট্রি ভাল পারলেও ম্যাথের জন্যই এপ্লাই করি।
প্রথম ডেমোতে বুয়েটের ৯০% এসেছিল আর বুটেক্স সহ অন্যান্য সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ১০%।
প্রথম ডেমোতে অনেক জন টিকালেও ২য় ডেমো আর পরীক্ষায় টিকে মাত্র ১০ জন।
২য় ডেমোতে যাওয়ার আগে কিছু বড়ভাই বলেছিল,
ম্যাথে বুয়েট ছাড়া অন্য কোন ভার্সিটির কাউকে নিতে চায় না।
কথাটা শোনার পর নিজেই নিজেকে চ্যালেঞ্জ দেই।চ্যালেঞ্জ এর অংশ হিসেবে প্রথমেই বাদ দেই ভার্সিটি + হলের রাজনীতি।
আমাদের সময় ছাত্র রাজনীতি অনেক বেশি ছিল,আর আমি প্রথম দিন থেকেই সেটার অংশ ছিলাম। আমাদের ব্যাচ থেকে পুরো উত্তরবঙ্গে একজনের নাম আসলে সেটা আমার নামই আসতো।
যাই হোক,নিজেকে আড়াল করে নিলাম সব কিছু থেকেই।কারো ফোন ধরা বা কারো মেসেজ পর্যন্ত দেখতাম না।
২য় ডেমো দেওয়ার জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করতে থাকলাম।
আলহামদুলিল্লাহ , ২য় ডেমো আর পরীক্ষা শেষে আমি টপ ৫ এ ছিলাম।
এরপর এক বড়ভাই জানালো,
এখানে ডেমো দিয়ে টিকে যাওয়াটা যতো সহজ ,বেশিদিন টিকে থাকাটা অনেক কঠিন।
একাডেমিক ক্লাস + এডমিশন ক্লাস একই সাথে শুরু হয়েছিল ২০১৬ সাল থেকেই।পুরো ৫ বছরের জার্নিতে এটা দেখেছি,
যার কোয়ালিটি থাকে উদ্ভাস তাকে গুরুত্ব দেয় সবার আগে।
তবে নিজেকে প্রমাণ করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে।শুধু ভার্সিটির ট্যাগ দিয়ে সকল সেক্টরে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না। ভার্সিটির ট্যাগ শুধু একটা পরিচয় বহন করে,যেটা তুমি সহ তোমার পুরো ক্যাম্পাসের সবাই বহন করে।
২০২০ সালে করোনার শুরু হওয়ার এক মাস পর থেকেই বন্দি পাঠশালা নিয়ে কাজ শুরু করি আর এর মধ্য দিয়েই উদ্ভাসে ক্লাস নেওয়ার সমাপ্তি ঘটে..
শিক্ষার্থীদের জানা উচিৎ ,
অনলাইন জগতের মেক্সিমাম শিক্ষকের ব্যাকগ্রাউন্ড উদ্ভাস।
অথচ সেদিন দেখলাম আমার গ্রুপের রিকোয়েস্ট পোস্টে একজন লিখেছে:
কাব্য ভাই >>>>> ...... প্লাটফর্ম।
একজন শিক্ষকের উঠে আসা গল্প না জেনে শুধু হাইপের কাছে নিজেকে সঁপে দিলে চলবে না....
07/02/2024
কাব্য ভাইয়ার অফলাইন ব্যাচের একাংশ....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Address
78-greenroad
Dhaka
1215