idea Machine
মাননীয় Muhammad Yunus ,
একটা নস্টালজিক দিয়ে শুরু করি,
স্কুল কলেজের পিটির কথা মনে আছে? আমরা সবাই কতো সুন্দর লাইন ধরে স্কুলের মাঠ থেকে পিটি শেষ করে নিজ নিজ ক্লাসে চলে যেতাম, কয়েক মিনিটিই, হাজারের উপর স্টুডেন্ট যার যার ক্লাসে, কোনও ধাক্কা ধাক্কি ছাড়া।
আমাদের ট্রাফিক সিস্টামটাও ঠিক এমন করা উচিত, আমাদের অবশ্যই গাড়ির লাইন মেনে চলার আইন করতে হবে এবং তার প্রয়োগ করতে হবে। ভালো ভালো এসি বাস নামাতে হবে যেনো রাস্তায় কারের প্রেসার কমে। লক্কর ঝক্কর বাস ট্রাককে বিদায় জানানোর সময় হয়েছে আমরা মনে করি।
সিগনাল ছাড়ার পর গাড়ি ছাড়ে, কিন্তু তখন যদি মানুষও পারাপার হয় তাহলে এই সিগনাল ছাড়ার মূল্যটা আর কি রইলো? পথ পারাপারের নিয়ম করতে হবে, ফুটওভার ব্রীজ থাকলে অবশ্যই তা মেনে চলার আইন করতে হবে। অল্প হলেও জরিমানা অথবা দন্ডের ব্যবস্থা রাখতে হবে।
ইলিগ্যাল রিক্সাগুলোকে ধ্বংস করে দিয়ে লিগাল রিক্সাগুলোকে এলাকাভিত্তিক পারমিশন দেয়া হোক। রিক্সা মারাত্বক পরিবেশের বান্ধব। বাকি ইলিগ্যাল সকল রিক্সা তুলে দিয়ে সেই সব ড্রাইভারদেরকে দিয়ে কৃষি কিংবা খামার করানোর মাধ্যমে তাদের ও দেশের টাকা ইনকামের রাস্তা খোলা যেতে পারে। প্রচুর আবাদি জমি পড়ে আছে। কাজে লাগানোর টাইম এটাই।
সবুজ আন্দোলন শুরু করে বিশ্বকে রাস্তা দেখানোর টাইম এটাই।
শিক্ষিত আধা শিক্ষিত লাখ লাখ বেকার আছে, যাদের ইচ্ছে আছে তাদেরকে উপযুক্ত কারিগরি ট্রেনিং দিয়ে রাষ্টীয় খরচে বিদেশে পাঠিয়ে দেন। রেমিটেন্সের বন্যা ঘটবে এরা।
রাষ্ট্রের অনেক টাকা দেশের বাহিরে পাচার হয়েছে, যে কোনও ২ টা বড় মাছের টাকা ফিরিয়ে এনে সেই টাকা দিয়ে দেশের সমস্ত হকারদেরকে শপিং মল করে দিলে সেখান থেকে সরকারের আয়ের ব্যবস্থাও হবে, হকাররা দোকান পাবে, সন্মান পাবে, হকারদের শেষ পূনর্বাসনটাও হবে। শেষ বলার কারন হলো, এরপর ফুটপাতে শুধু ওই দেশের নাগরিকেরা হাটবে, কোনও হকার দোকান বসাবে না, বসাতে পারবে না।
যা বলেছি তার সবকিছু করতে এক টাকাও লাগবে না, আর যদি লাগে - তইলি খুদাসসোন গরি হইদ্দি, টিঁয়ে আঁই দিয়ুম বদ্দা!
প্লিপ্স 🙏
07/09/2024
ছাত্র জনতা মৈত্রী সফর সফল হোক 🤞✌️🙏🇧🇩
ছাত্র জনতার অভ্যুত্থানের একমাস !
শহীদদের স্মরণে ছাত্র-জনতার-
'শহীদী মার্চ'
সময় : বিকাল ৩.০০ ঘটিকা,
৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৪
সেন্ট্রালি আয়োজনের স্থান: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়৷
রুট :
রাজু ভাস্কর্য-নীলক্ষেত- সায়েন্সল্যাব-কলাবাগান- মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে)- ফার্মগেট- কারওয়ান বাজার- শাহবাগ - রাজু ভাস্কর্য - শহীদ মিনার ৷
ঢাকায় অবস্থিত সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।
আয়োজনে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৷
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
House 82/1, Road >02, Block > A ( Left 5th Floor ) Gulshan Niketon
Dhaka
1212