KBKh Science
16/05/2026
সরাসরি মহাকাশ থেকে আমাদের গ্রুপের স্পেস সেলফি!
নাসার প্রাক্তন ইঞ্জিনিয়ার ও জনপ্রিয় ইউটিউবার মার্ক রবারের 'ক্রাঞ্চল্যাবস স্পেস সেলফি' প্রজেক্টের কল্যাণে আমাদের প্রিয় বিজ্ঞান গ্রুপের এই অসাধারণ মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়েছে!
গত বছর মে মাসে যখন এই দুটো ছবি স্পেসে পাঠানোর জন্য সাবমিট করেছিলাম, তখন আমাদের গ্রুপের মেম্বার ছিল ৬ লক্ষ ৩৮ হাজার। আর দেখতে দেখতে এখন আমাদের এই পরিবারের সদস্য সংখ্যা ৭ লক্ষ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে!
সেদিন স্ক্রিনে ছিলাম ৬ লাখ, আজ আমরা প্রায় ৮ লাখ। ভাবতেই দারুণ লাগছে!
আর হ্যাঁ, পৃথিবী চ্যাপ্টা নয়!
16/05/2026
২৫ মিনিট কাজ, ৫ মিনিট বিরতি। এটাই ‘পোমোডোরো টেকনিক’। ফোকাস ধরে রাখার জন্য বিশ্বের সবচেয়ে প্রমাণিত একটি পদ্ধতি।
সমস্যা একটাই। টাইমার সেট করতে গিয়ে স্মার্টফোনটা হাতে নিলে ফোকাস শেষ।
আপনার এই সমস্যার দারুণ এক গ্যাজেট সমাধান হলো F4 Gravity Sensor টাইমার। এতে আছে চমৎকার একটি বিল্ট-ইন গ্র্যাভিটি সেন্সর। উল্টে দিন, কাউন্টডাউন শুরু। আবার উল্টান, বিরতি। ফোন ধরতেই হবে না।
দাম জানতে বা অর্ডার করতে KBKh Store এ ইনবক্স করুন।
15/05/2026
প্রায় ১০০ থেকে ১২০ মিলিয়ন বছর আগে ৯টি পূর্ণবয়স্ক এশিয়ান হাতির সমান ওজনের এক বিশাল ডাইনোসর দাপিয়ে বেড়াত পৃথিবীতে!
এক দশক আগে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি পুকুরের পাশে এমনই এক ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়। দীর্ঘ গবেষণার পর সম্প্রতি বিজ্ঞানীরা এটিকে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে চিহ্নিত করেছেন। এটি থাইল্যান্ডে নামকরণ করা ১৪তম ডাইনোসর।
নাম দেওয়া হয়েছে 'নাগাটাইটান'। দক্ষিণ-পূর্ব এশিয়ার পুরাণের 'নাগা' এবং গ্রিক পুরাণের 'টাইটান' থেকে এই নামটি নেওয়া হয়েছে।
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ডাইনোসর। ২৭ টন ওজনের এই প্রাণীটি লম্বায় ছিল ৮৮ ফুট, টি-রেক্সের চেয়েও দ্বিগুণ! তবে বিশাল হলেও এটি ছিল সম্পূর্ণ তৃণভোজী।
এটি থাইল্যান্ডের ডাইনোসর যুগের একদম শেষ প্রান্তে বিচরণ করেছিল। এরপর অঞ্চলটি অগভীর সমুদ্রে পরিণত হয়। তাই বিজ্ঞানীদের কাছে এটি থাইল্যান্ডের 'শেষ টাইটান'।
নিয়মিত বিজ্ঞানের নতুন সব আপডেট বাংলায় পেতে ফলো করুন KBKh Science।
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Telephone
Address
Sirajganj