ICT Study & Learn
# করোনা বিষয়ক কিছু সতর্কতা:
1। বাইরে থেকে এসে সবার আগে হাত মুখ ধুবেন সাবান দিয়ে। মনে রাখবেন সাবান হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে বেশি কার্যকর। যদি সম্ভব হয় গোসল করুন বা পূর্ণাঙ্গ অযু করুন। এই ধোয়ার কাজটি অবশ্যই বাথরূমে দরজা বন্ধ করে করবেন। ডাইনিং রুমে বাঙালীর যে একটি বিশেষ বেসিন থাকে যেখানে হাত ধোয়া থেকে থালা বাসন ধোয়া , দাঁত মাজা হয় সেখানে করবেন না। তাহলে আপনি আপনার ঘরেই জীবাণু ছড়ানোর সবচেয়ে উপযুক্ত কাজটি করবেন। মনে রাখবেন বিশ্বের আর কোথাও ডাইনিং রুমে বেসিন নেই এবং এই বেসিনটি শুধু মাত্র খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার করা উচিত না।
2।বাইরের পরা কাপড় অবশ্যই আলাদা বালতিতে, পানিতে গুড়া সাবান দিয়ে আপনি নিজেই ভিজিয়ে রাখবেন।সম্ভব হলে নিজেই ধুয়ে ফেলবেন। ধোয়া শেষে স্যাভলন পানিতে চুবিয়ে রোদে শুকাবেন। আপনার বাইরে পরা কাপড় বাসায় থাকি শিশু, বৃদ্ধের কাপড়ের সাথে এক বালতিতে ধোবেন না।
3। হ্যান্ড স্যানিটাইজার কাছে রাখবেন ঘরের বাইরে যেখানে সাবান পানি এভেইএবল না সেখানে। যেমন বাসে, দোকানে, অফিসে।
4। এসময় সামাজিকতা রক্ষার জন্য অযথা কারও বাসায় দেখা করতে যাবেন না। আপনি সুস্থ হলেও না। তিনি অসুস্থ হলে তার জন্য দোআ করুন, শুভেচ্ছাস্বরূপ তাকে আর্থিক সাহায্য অনলাইনে পাঠাতে পারেন। ওনার আপেল খেতে ইচ্ছা করে না ডাব উনি নিজেই ডিসিশন নিয়ে কিনে খাবেন।
5। বিয়ে শাদি, বার্থডে, আকীকা, ডিনারের দাওয়াত এভয়ড করুন।
6। কাঁচা খাবার খাবেন না। অজানা কিছু কাঁচা খাবারের লিস্ট জেনে নিন-
• নরম কুসুমের ডিম সিদ্ধ, পোচ
• সালাদ
• মেয়নেইজ
• স্টেক
• আইসক্রীম
• আনপাস্তরাইজড মানে ঘরে তৈরী বা কোন কোম্পানীর তৈরী না এমন দুধ, দই, চীজ, মাখন।
• হাতে চিপে বা ব্লেন্ডারে বানানো জুস
• খেজুরের রস
6. যারা ব্যাংক বা অর্থ লেনদেনমূলক কাজে জড়িত টাকা ধরবার সময় গ্লাভস ব্যবহার করুন।
7। বিদেশ ভ্রমণ করবেন না। বেঁচে থাকলে কয়েক মাস পরে যাবেন। 1q+6 এর সূত্র কোরআন হাদিস থেকে আসেনি। বরং নবীজী বলেছেন মহামারী আক্রান্ত স্থান ত্যাগ না করতে এবং বাইরে থেকে ঐ স্থানে প্রবেশ না করতে।
8।অকারণে প্যানিক করবেন না। গুজব ছড়াবেন না।
9। কফ, সর্দি, থুথু, দাঁত মাজা আপনাদের ডাইনিং এর বেসিনে করবেন না। বাথরূমের বেসিনে দরজা বন্ধ করে করবেন। এবং এরপর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে বের হবেন।
10। বাচ্চা খায় না, বাচ্চা ঘুমায় না এ ধরনের ন্যাকামী রোগের জন্য বাচ্চাদের ডাক্তারখানা, হাসপাতালে নিয়ে যাবেন না। এতে ওরা আরও বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে।
11।বাচ্চাদের স্কুল বন্ধ ঘোষণা হয়েছে মানে এই না যে এখন বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হবেন, শপিং এ যাবেন, কক্সবাজার যাবেন, দাদাবাড়ি যাবেন। বাসায় থাকুন, ওরা বোরড ফীল করলে ওদের বাসার কাজে সহায়তা করতে শিখান। ওদের খেলনা, গেমস সেটাপ ওদের পরিষ্কার করতে দিন। রান্না শিখান, সেলাই শিখান, ঘর গোছাতে শিখান ছেলে মেয়ে নির্বিশেষে। আপনার বৌ বা শ্বাশুড়ির কাছে কাজ না পারার জন্য যে লজ্জায় পরেন সেগুলো থেকে নিজের ছেলেমেয়েদের বাঁচান।আপনিও ওদের সাথে কাজগুলো করুন।এতে আপনাদের বন্ধন দৃঢ় হবে।
12. এই সময় পার্লারে যাওয়া থেকে বিরত থাকুন।
13। নখ ছোট করে কেটে রাখুন।
14. মোবাইল ফোন প্রতিদিন এলকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন। এটা জীবাণু ছড়ানোর প্রধাণ দুটি মাধ্যম মুখ ও হাতকে একদম কাছাকাছি নিয়ে আসে।
মনে রাখবেন শুধু করোনা নয় জন্ডিস, টাইফয়েড, কলেরার মত সাধারণ রোগ এখন হাসপাতাল সিস্টেমের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। তাই নিজে বাঁচুন সবাইকে বাঁচতে দিন যেন চরম অবস্থায় ডাক্তার, নার্স ,আই সি ইউ করোনা রোগীদের সবচেয়ে প্রাধাণ্য দিতে পারে।
**** ধেয়ে আসছে ডেঙ্গুর সিজন। আপনার চারিপাশ পরিচ্ছন্ন রাখুন। ফুলদানী, টব, শো পিস, এক্যুয়ারিয়াম, সানসেটে জমে থাকা পানির ব্যাপারে সাবধান হোন। কারণ এখন ডেঙ্গু মশা ডিম পারবে যা কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ মশায় রূপ নিবে।তাই এখনই সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার।
ডাঃ তানজিনা নওরীণ
Feel free to share or copy if you find this post helpful. Creating awareness is my only goal.
15/04/2020
Suggestion for HSC 2020
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Website
Address
Dhaka