Minhaj's Tutorial

Minhaj's Tutorial

Share

25/10/2025

1. When a force was applied on a stationary object of mass 5 kg for 10 s, its kinetic energy became 500 J. Find the amount of force applied.?

08/10/2025
19/07/2025

বিশ্বখ্যাত The University of California, Los Angeles (UCLA)- এ সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন বুয়েটের ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকারী মো. শাফায়াত হোসেন (রুমি)।

এই মানুষটা তার জীবনের প্রতিটি পর্যায়ে মেধার স্বাক্ষর রেখেছেন। বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন থেকে আইভি লীগ স্কুল থেকে মাস্টার্স ও পিএইচডি অর্জন। আর সবশেষে লস এঞ্জেলস এর দ্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান।

বুয়েটের ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন শেষ করে, বুয়েটেই লেকচারার হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। বুয়েটে লেকচারার হিসেবে প্রায় দেড় বছরের বেশি সময়ে পাঠদান করিয়ে তিনি যোগ দেন, বিশ্বখ্যাত প্রিন্সটন ইউনিভার্সিটিতে। যেখানে তিনি মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মাস্টার্স ও পিএইচডি করার পাশাপাশি যুক্ত ছিলেন গবেষনা কাজের সাথে। প্রায় ১০ বছরের বেশি সময় তিনি Graduate Research Assistant ও Postdoctoral Research Associate হিসেবে কাজ করেছেন প্রিন্সটন ইউনিভার্সিটি'তে। Postdoctoral Research Associate হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক জাহিদ হাসানের ল্যাবে।

এই মেধাবী মানুষটির প্রিন্সটন ছেড়ে তার নতুন ঠিকানা হতে যাচ্ছে লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি কাজ করবেন সহকারী অধ্যাপক হিসেবে।
দারুণ ব্যাপার।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka
1216