BoiKal

BoiKal

Share

Photos from BoiKal's post 10/03/2021
10/03/2021

#বুকরিভিউ
বই : পেন্ডুলাম
লেখক : মোহাম্মদ নাজিম উদ্দিন
পৃষ্ঠা : ৩১৭
মূল্য : ৩০০ টাকা
প্রকাশক : বাতিঘর
কাহিনী সংক্ষেপ : পুরো বিশ্বব্রহ্মাণ্ড খুব সুক্ষ্মভাবে একটা নিয়ম মেনে চলে। যে নিয়মের ব্যত্যয় ঘটলে পুরো সিস্টেমটাই উলটপালট হয়ে যাবে। এরমধ্যে ঘটে চলেছে অসংখ্য ঘটনা। কোন ঘটনা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার কোনটা অব্যাখ্যাত। সেসব ঘটনাকে বলা হয় সুপারন্যাচারাল বা অতিপ্রাকৃত ঘটনা। যার কোন লজিক নাই, ব্যাখ্যা নাই_ শুধু ঘটনাটাই আছে। হ্যালোউইনের এক মধ্যরাতে এমনই ঘটনা ঘটে একদল বন্ধুবান্ধবদের সাথে। শহর থেকে দূরে গাজীপুরের কোন এক ভবনে তারা মেতে উঠেছিলো হ্যালোউইন পার্টিতে.. প্রত্যেকে মেক আপ, কস্টিউমে সেজে বিভিন্ন চরিত্র ধারণ করে। শুধুমাত্র বাবু নামের এক বন্ধু তার প্রেমিকার দাদী মারা যাওয়াতে পৌছাতে বিলম্ব করছিলো... অপেক্ষার প্রহর শেষ করে বাকিরা অধৈর্য হয়ে পার্টি শুরু করে দেয়। মদ্যপ অবস্থায় তারা বেঘোর হয়ে উপভোগ করে পশ্চিমা সংস্কৃতির রগরগে উত্তেজনা। মধ্যরাতে বাবু উপস্থিত হয়। সে মদ পান করেনি, তবুও তার আচার আচরণ স্বাভাবিক ছিলো না। বন্ধুদের সাথেও সে কোন বাতচিত করেনি।
এমনি সময় হঠাৎ তারা এক বিকট চিৎকার শুনতে পায়। খুঁজে পায় তাদেরই বন্ধু মিশকাত এর স্ট্যাবড হওয়া ক্ষতবিক্ষত মৃতদেহ।
পুলিশি তদন্তে কোন সুরাহা বের না হলে অমীমাংসিত রয়ে যায় কেইসটা।
এর কয়েকমাস পর ড. আফজার হুসেন নামে এক বৃদ্ধ সংবাদপত্রে এমনই এক নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যারা অতিপ্রাকৃত রহস্য বিশ্বাস করে। নিয়োগপ্রাপ্ত দুজন হলেন চারু, যে যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করে। অন্যজন হলেন মায়া, যে একজন বিশ্বাসী। ডা. আফজার হুসেনের নিয়োগদানও এক রহস্য। ডা. এর অভিপ্রায় ছিলো যুক্তি হোক বিশ্বাস হোক এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন। এরপরের যাত্রা উপভোগ করুন রহস্যময় এক ভ্রমণে।
বেরিয়ে পড়ুন খুনিকে খুঁজতে। দোলাচলের শেষে এমনই এক বিন্দুতে আপনি প্রশ্নবিদ্ধ হবেন যা মেনে নেওয়া, না নেওয়া নিতান্তই আপনার দায়। এক্ষেত্রে লেখক আপনার দর্শনকে দাঁড়িয়ে সম্মান জানাবে।
পাঠ প্রতিক্রিয়া ( #স্পয়লারযুক্ত) :
দুর্দান্ত প্লট। যুক্তি ও বিশ্বাসের এক সমর প্রতিযোগিতা। যুক্তির বিচার হচ্ছে প্রকৃতির কোন ঘটনাই লজিকের বাইরে ঘটে না। প্রতিটা ঘটনার পেছনে যুক্তি আছে, যেসবের যুক্তি নাই তাই অতিপ্রাকৃত। চারু চরিত্র সিংহভাগ ঘটানার মীমাংসা করে যেটা মায়াও স্বীকারোক্তি দিয়েছে। এখানে লেখক যে দৃষ্টিভ্রমের কথা বলেছে সেটা অবচেতন মনের কাজ। চেতন মনের চেয়ে অবচেতন মন অনেক বড়। কোন ঘটনা সত্য হোক মিথ্যা হোক বারবার একই সিগনাল দিতে থাকলে মস্তিষ্ক একসময় সেটা একটা সিদ্ধান্ত হিসাবে অবচেতন মনে স্টোর করে। এ নিয়ে ড. জোসের মার্ফির একটা বিখ্যাত বই আছে 'দ্য পাওয়ার অব ইউর সাবকনশায়স মাইন্ড'। যদিও অবচেতন মন নিয়ে যদিও বিজ্ঞান এখনো প্রায় অজ্ঞ।
এখানেও সেটা হয়েছে... বারবার খুনির কথা মাথায় ঘুরায় তারা একেকজন খুনিকে দেখে। প্রকৃতপক্ষে খুনি বেঁচে নেই। থাকলেও তার কোন প্রমাণ নেই।
মিস্ট্রি থ্রিলার হিসাবে বইটা উপভোগ করেছি। সুরোজের বেঁচে থাকা না থাকার টুইস্টগুলাও দুর্দান্ত ছিল। শেষতক টেনে ধরা রাখার মতো বই।

Photos from BoiKal's post 13/02/2021

#শুধু_পেজের_জন্য_বিশেষ_মূল্য_ছাড়
1.ব্যোমকেশ সমগ্র (সম্পূর্ণ নতুন) = ২৫০/=
2.কাকাবাবু সমগ্র ৪ = ১০০/=
3.থ্রি মিসটেকস অব মাই লাইফ
(চেতন ভগত) ___৮০ টাকা
4.তিন গোয়েন্দা, জুলভার্ন, হেনরি রাইডার হ্যাগারড এর অনুবাদ
প্রতিটি ৪০ টাকা করে পিস
5.ল্যাম্বস টেলস ফ্রম শেকস্পেয়ার = ৪০/=
*** প্রতিটি বই ফুল ফ্রেশ কন্ডিশনের । কোনো বইয়ে কোনো প্রবলেম নেই।
***ডেলিভারি চার্জ ক্রেতার।
ঢাকাসহ সারা বাংলাদেশে কুরিয়ার করা যাবে ।

Photos from BoiKal's post 18/01/2021

তিন গোয়েন্দা, ওয়েস্টার্ন, অনুবাদ ( সেবা প্রকাশনী )
প্রতিটি বই ৪০ টাকা করে ।
ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপেয়ার ৬০ টাকা ।
কন্ডিশন - ফুল ফ্রেশ । বইয়ের প্রতিটি পেজ আছে । বইয়ে কোনো সমস্যা নেই ।

তবে, সারা বাংলাদেশ কুরিয়ার করা যাবে ( সুন্দরবন কুরিয়ার )
বিঃদ্রঃ কুরিয়ার চার্জ ক্রেতার ।
সবগুলো বৈ একসাথে নিলে কিছু কম রাখা যাবে ।

Photos from BoiKal's post 12/01/2021

আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইক দিয়ে পাশে থাকার জন্য । আমরা শুধু যে বই বিক্রি করছি তা-ই নয় ।আমরা একটা উদ্দেশ্য নিয়ে এবং দীর্ঘ পরিকল্পনা নিয়ে এটি শুরু করেছি । আল্লাহর অশেষ রহমতে আমাদের পেজে আপনারা লাইক দিয়ে আছেন, আপনাদের জন্য নতুন পরিকল্পনা শুরু করেছি । এখানে আপনারা বই না কিনেও বই পড়তে পারেন । আমরা চাই যেনো আপনারা বই পড়ুন , এবং আমরা খুশি হবো বই পড়াতে আপনাদের সাহায্য করতে । আপনারা পুরাতন বই কিনে যেমন পড়তে পারবেন, তার পাশাপাশি আমাদের #মেম্বারশিপ_কার্ড নেয়ার মাধ্যমে প্রতিটি বইয়ের লিখিত মুল্যের #১০%
মূল্যে বই পড়তে পারবেন । তবে সেই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মের অনুসরণ করতে হবে ।
আগ্রহীরা অবশ্যই ইনবক্সে নক দিবেন ।

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


Shonir Akhra
Dhaka
1362