Nazim

Nazim

Share

Photos from Nazim's post 22/12/2025

আলহামদুলিল্লাহ ❤️

04/09/2025

আজ রাতটি শুধু একটি ম্যাচের রাত নয়। ভোর ৫:৩০ মিনিটে মেসি খেলতে চলেছেন নিজের দেশের মাঠে, নিজের দেশের হয়ে—এটাই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এটি ইতিহাস, বিদায়ের সময় আর আবেগের এক অনন্য মিশ্রণ। সময় এগোবে, নতুন খেলোয়াড় আসবে, কিন্তু এই নাম, এই মানুষটি চিরকাল অমর হয়ে থাকবে কোটি মানুষের হৃদয়ে
🏟️😭

12/07/2025

আগেও অনেকবার ঢাকা গেছি…
কিন্তু এবারের যাত্রাটা ছিল অন্যরকম।
এতোটা কষ্ট, এতোটা ভার কখনোই লাগেনি মনে।

মায়ের দিকে তাকিয়ে দেখি—চোখের কোণে জমে থাকা পানি আর মুখের চাপা কষ্ট।
ছোট বোনটাও চুপচাপ দাঁড়িয়ে, চোখে কান্নার ছাপ স্পষ্ট।
আর বাবার চোখে টলটলে পানি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না…
চোখের পানি ছলছল করে গড়িয়ে পড়লো… 🥹

কিন্তু কীই বা করার আছে?
আমরা তো ছেলে মানুষ—
দায়িত্ব কাঁধে নিয়ে বেরিয়ে পড়তে হয়…

নিজের শহর, পরিচিত মুখ, প্রিয় মানুষগুলোকে পেছনে রেখে
চলে এলাম এক অচেনা গন্তব্যে—
নতুন কিছু শুরু করতে, নতুন স্বপ্ন বুনতে।

মা, আমি তোমার চোখের পানি দেখেছি,
তাই জানি—আমার ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

তুমি শুধু দোয়া করো মা,
তোমার দোয়া থাকলে ইনশাআল্লাহ
একদিন আমি ফিরে আসবো—
সফল হয়ে, গর্ব নিয়ে,
তোমার চোখে তখন থাকবে শুধু আনন্দের অশ্রু… ❤️‍🔥"

17/06/2025

এই জীবন তো আমি নিজের জন্যই চেয়েছিলাম,
তাহলে কেন আমি প্রতিদিন অন্য কারও ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়াচ্ছি? 🕰️🏃‍♂️

এইবার সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার,
নিজের স্বপ্নকে বাঁচানোর।
খুব শীঘ্রই বাড়ি ছাড়তে হবে— 🏠🎒
কিন্তু এবার পরের ছায়ায় না,
নিজের আলো নিয়েই ফিরবো।

মা, শুধু তোমার দোয়াটাই আমার ভরসা — 🙏💖
কারণ আমি জানি, তোমার বিশ্বাসেই আমি একদিন ফিরব গর্ব হয়ে...

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


University Of Dhaka
Dhaka
1000