SAGOR

SAGOR

Share

30/08/2021

বর্তমানে পর্ণগ্রাফি এতটা সহজলভ্য হয়ে গেছে যে না দেখতে চাইল চলে আসে বিভিন্ন ভিপিএন সহ বিভিন্ন পেজ থেকে!
আজকাল পর্নোগ্রাফি থেকে নিজেকে হেফাজত করা খুবই মুস্কিল হয়ে গেছে!

আল্লাহ বলেন.....
قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَ یَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۳۰﴾

মু’মিনদেরকে বলঃ তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাযাত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে; তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবহিত। (সূরা নূর আয়াত 30)
আল্লাহ অন্য আয়াতে মুমিনদের জন্য নির্দেশ দিয়েছে তারা যেন অশ্লীলতার ধারের কাছেও না যায়।
আল্লাহ বলেন......
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ وَ مَنۡ یَّتَّبِعۡ خُطُوٰتِ الشَّیۡطٰنِ فَاِنَّہٗ یَاۡمُرُ بِالۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ ؕ وَ لَوۡ لَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَ رَحۡمَتُہٗ مَا زَکٰی مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ اَبَدًا ۙ وَّ لٰکِنَّ اللّٰہَ یُزَکِّیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ
হে মু’মিনগণ! তোমরা শাইতানের পদাংক অনুসরণ করনা; কেহ শাইতানের পদাংক অনুসরণ করলে শাইতানতো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়; আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকলে তোমাদের কেহই কখনও পবিত্র হতে পারতেনা, তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা নূর আয়াত 21)
আল্লাহ অন্য আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য সম্বন্ধে বলছেন মুমিনরা পাপ কাজ পুনরাবৃত্তি করে না।
আল্লাহ বলেন........
یَعِظُکُمُ اللّٰہُ اَنۡ تَعُوۡدُوۡا لِمِثۡلِہٖۤ اَبَدًا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿ۚ۱۷﴾

আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেনঃ তোমরা যদি মু’মিন হও তাহলে কখনও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করনা। (সূরা নূর আয়াত 17)
অতএব তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহকে ভয় করে দ্বীনের পথে ফিরে এসো আল্লাহর সন্তুষ্টির জন্য।
আল্লাহ আমাকে আপনাকে সবাইকে যেন এই জঘন্য কাজ থেকে মুক্তি দান করেন।
(আমিন)

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka