Digital Learner
নাশকতার জন্য জামায়াতের মহিলা কর্মীরা কী কী অস্ত্র ব্যবহার করে, শুনে নিন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।
24/05/2021
সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী ৭ দিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিজ্ঞানিদের ভাষায় এই সময়কে বলা হচ্ছেঃ (EQUINOX) This is an Astronomical event where the Sun is directly positioned above the Earth's equator.
দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসে কক্ষে থাকার চেষ্টা করুন। এই সময় তাপমাত্রা ৩৫ - ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।
এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।
প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোকও হতে পারে।যতবার সম্ভব ঠান্ডা পানি দিয়ে গোসল করুন।ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে মাংস বাদ দিন।নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন।
এই সাতদিন সুর্য ডিরেক্ট আমাদের মাথার উপর থাকবে যার ফলে আমাদের শরীরে পানি দ্রুত শুকিয়ে যাবে। এই শুকিয়ে যাওয়া পানিশুন্যতা দুর করতে বেশি বেশি পান পান করা সবার জন্য অতি জরুরী। নিজে সুস্থ থাকুন, সচেতনতার মাধ্যমে অপরকে সুস্থ রাখুন।বেশি বেশি পানি পান করুন।
(Collected)
22/05/2021
ভালোবাসা পাবার আকুলতা যার অনেক, ভালবাসা সে পায় না। ভালবাসার মূল্য যে দেয় না, ভালবাসার সমুদ্র তার পায়ে এসেই আঁছড়ে পড়ে।
21/05/2021
নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ll Euro Bangla নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ll Euro Bangla----------------------------------------------------------------...
20/05/2021
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান
____________________________________________________________
ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিশ্বের যেকোন প্রান্ত থেকে সক্রিয় থাকার প্রত্যয় নিতে হবে- Dr. Shafiqur Rahman
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ইসলাম ও মুসলিম বিশ্ব বর্তমানে কঠিন সময় অতিবাহিত করছে। পবিত্র রমজান ও ঈদের দিনেও মুসলমানদেরকে রক্তে রঞ্জিত হতে হয়েছে। আমরা যখন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করেছি সেই মুহুর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমান শাহাদাতের অমিয় সুধা পান করেছে। মজুলম ফিলিস্তিনিদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া চলছে ফিলিস্তিনবাসীর সাহায্যে জামায়াতের নেয়া উদ্যোগে সাধ্যমত সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আল্লাহ পাক সবকিছু করে ফেলছেন কি না সেটা জিজ্ঞাসা করবেন না, তবে সাধ্যমত চেষ্টা করছেন কি না তার জবাব প্রত্যেককে মহান মাবুদের নিকট দিতে হবে। বিশ্বের যেখানে যে অবস্থায় থাকুন না কেন জামায়াতের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আহবান জানিয়ে জামায়াত প্রধান বলেন, আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে মাবুদের দরবারে। যাবার আগে সামান সংগ্রহ করতে। আল্লাহ ভীতি অর্জনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে। তাহলে ইহকালিন সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রাত ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান রাত ১২টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, মালোয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে চার শতাধিক সাবেক ছাত্রনেতা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালীভাবে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর (উত্তর) এর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রাক্তন নেতৃবৃন্দের মধ্যে থেকে অংশ নেন, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ও মহানগর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ (কানাডা থেকে), সাবেক ছাত্রনেতা ডা. এহতেশামুল হক শাহীন ( মালোয়েশিয়া থেকে), বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা (দক্ষিণ) এর সাবেক নায়েবে আমীর মতিউর রহমান (যুক্তরাষ্ট্র থেকে), ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি সৈয়দ সালেহ আহমদ( যুক্তরাজ্য থেকে) আলোচনায় অংশ নেন। এছাড়া জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন হচ্ছে চিরস্থায়ী জীবন যাপনের পথ। এই পথ থেকে নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। যেখানে থাকেন কেন ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় থেকে দ্বীনের সুমহান আলো বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহাদাতের নজরানা পেশ করেছে। শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে। এই মাটি থেকে ইসলামী আন্দোলকে নিশ্চিহ্ন করার কোন ষড়যন্ত্র সফল হবেনা। সবাইকে স্ব স্ব অবস্থান থেকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka