SM RUBEL

SM RUBEL

Share

09/08/2024

দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিকল্প কিছুই হতে পারে না - ড. ইউনুস

08/08/2024

আয়না ঘর কোথায় ছিল?কে তৈরি করেছিল? কে নিরাপত্তা দিয়েছিল? দায়িত্বে কে ছিল? জাতির সামনে উন্মোচন করা হউক।

06/08/2024

পুলিশের এত এত লাশের স্তুপ পড়ে যাচ্ছে অথচ এখন পর্যন্ত একটা ব্রিফিং করতে পারলেন না। আপনারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য গা ঢাকা দিয়ে আছেন।
ব্যক্তিস্বার্থ রক্ষা করতে গিয়ে গোটা পুলিশ সংস্থা টাকে জনগণের শত্রুতে পরিনত করে দিলেন। বাংলাদেশ পুলিশ আপনাদের কখনো ক্ষমা করবে না।

আপনাদের চেয়ার ঠিক রাখার জন্য, প্রমোশন পাওয়ার জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাড় করে আপনারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। অথচ আমাদের কথা একবারও ভাবলেন না। আপনাদের বিবেকহীন সিদ্ধান্তের জন্য গোটা পুলিশ বাহিনী আজ জনগণের কাছে ভিলেনে পরিনত হয়েছে। আপনাদের কথার বাহিরে গেলে চাকরি খেয়ে ফেলতেন, বদলি করে দিতেন.... কত কি!!!

কে আগে ডিআইজি হবেন, কে আগে আইজিপি হবেন, সরকারকে খুশি করার জন্য পুরো পুলিশ সংস্থাকে গোলাম বানিয়ে রেখেছিলেন। আজকে কোথায় আপনারা???
পাজেরো গাড়ির বহর নিয়ে স্ত্রী সালি কন্যাদের নিয়ে থানা, জেলা ভিজিট করার নামে পিকনিক করে বেড়াতেন। আজকে কই আলহাজ্ব সাহেবেরা আপনারা কোথায়??
আজকে আমার জুড়িদার ভাই ব্যাচম্যান জীবন উৎস্বর্গ করছে, দেখবেন না আপনারা, আসেন দেখেন।
বিশ্বাস করেন, আমরা যারা জুনিয়র পুলিশ অফিসার আমাদের আসলে করার কিছু নেই। একবার যে হাতি সার্কাসে পোষ মানে, সে হাতি তার স্বাধীনতা হারিয়ে ফেলে। তার কাজ শুধু খেলা দেখানো।

প্রিয় দেশবাসী, আমরা জানি, পুলিশের উপর আপনাদের অনেক ক্ষোভ। যদি পারেন সেই ক্ষোভ হারুন/বিপ্লব/বেনজির/হাবিব/প্রলয় কুমার/বনজ কুমার সহ প্রমুখ অফিসারদের উপর খাটান।

দয়াকরে, পুলিশের জুনিয়র কর্মচারী, কর্মকর্তাদের উপর আপনাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না।

28/02/2024

সাবধান!

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Ashkona
Dhaka
1230