Muhammad Mydul Islam

Muhammad Mydul Islam

Share

16/07/2022

জ্ঞানের বিচারে যদি বিচার করা যায় তাহলে মানুষের অবস্থান কোথায়? সৃষ্টি জগতের উপরে নয় কি?

হ্যাঁ অবশ্যই সৃষ্টির সেরা মানুষ। আসলে সত্যি বলতে সাইজ কোন বিষয় নয়। বিষয় হচ্ছে নলেজ। বিষয় হচ্ছে চিন্তাশক্তির। মানুষ আদিকাল থেকে নিজেদেরকে উন্নতির দিকে বাহিত করে নিয়ে যাচ্ছে। কিন্তু বানর আদিকাল থেকেই বানর রয়েছে। বানরের কি পরিবর্তন হয়েছে বা আমাদের সাইজের থেকে কয়েকগুণ বড় হাতির?

মানুষ আসলে স্বাধীন নয়, স্বাধীন হচ্ছে মানুষের চিন্তার, মানুষের কল্পনার। আর মানুষের এই চিন্তার স্বাধীনতা রবের পক্ষ থেকে দেয়া। মানুষের এই চিন্তা শক্তিই মহাবিশ্বের থেকে বড়। আমার মনে হয় পরকালে মানুষের বিচার হবে মানুষ কিভাবে চিন্তা করেছে তার উপর। মানুষের চিন্তার প্রভাব ইহকালেও পরিলক্ষিত হয়। চিন্তার মধ্যেই মানুষের থাকে অহংকার আবার চিন্তার মধ্যেই থাকে মানুষের নম্রতা ভদ্রতা সৎকর্ম পরায়ণতা। এই চিন্তাগুলোই বাস্তবে রুপ নেয় এবং সেটা প্রতিফলিত হয়। চিন্তাই মানুষের কর্ম। আর চিন্তা থেকেই উৎপন্ন হয় নলেজের।

যে মানুষের নলেজ যত বেশি উন্নত সে তত বেশি নম্র ভদ্র সৎকর্মপরায়ণ। সে যেমন নিজেকে নিয়ে ভাবে তেমনি অন্যের জন্যও ভালোটাই ভাবে। শুধু তাই নয় পরবর্তী প্রজন্ম'র জন্যও কল্যাণ কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবে এবং কাজ করে। জ্ঞানী লোকেরা অন্যকে ছোট করার মত কোন কিছু করে না বা ভাবেও না। বরং তাদের দ্বারা সবসময় ভালো কিছুই পাওয়া যায়।

আসলে আমাদের জ্ঞান ধারণ করার যে ডিস্ক সেটাই বিশাল। যার কারণে আমরা আন্দাজ করতে পেরেছি মহাবিশ্ব কতো বিশাল হতে পারে। আমরা বর্তমানে থেকে ১৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের রঙিন ছবি তুলতে পেরেছি। ভাবা যায়......... কতো বিশাল আমাদের নলেজ, আমাদের জ্ঞনের ভান্ডার।

যাবতীয় প্রশংসা মহান রবের যিনি বিশ্বজাহানের প্রতিপালক।

Want your place of worship to be the top-listed Place Of Worship in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhanmondi
Dhaka
1209