Crescent itv
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
19/10/2025
বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড নাকি ষড়যন্ত্র?
অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
২০২৪-২৫ অর্থবছর থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমা না দিলে ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পাওয়া যাবে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্দেশনা দিয়েছে এবং তা কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব সেবা নিতে গেলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। কেউ প্রমাণপত্র না দেখালে তাকে সেবা দেওয়া হবে না। এনবিআর জানিয়েছে, করদাতা বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিটার্ন ছাড়া সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে কিছু সেবায় রিটার্ন বাধ্যতামূলক ছিল, তবে এবার নতুন করে তালিকা পর্যালোচনা করে ১৩টি বাদ দিয়ে ৩৯টি চূড়ান্ত করা হয়েছে।
যেসব সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রমাণ লাগবে:
১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ
২. কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হওয়া
৩. আমদানি-রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন
৪. ট্রেড লাইসেন্স নবায়ন
৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন
৬. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর
৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন
৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ বা নবায়ন
৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ
১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স
১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স
১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ
১৩. আবাসিক গ্যাস সংযোগ
১৪. বিদ্যুৎ সংযোগ
১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট
১৬. ইটভাটার লাইসেন্স
১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স
২০. আমদানির জন্য ঋণপত্র খোলা
২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত
২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র
২৩. জাতীয় নির্বাচনে অংশগ্রহণ
২৪. প্রশাসনিক বা ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ
২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি
২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ
২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ
২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট
২৯. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন
৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়
৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন
৩২. ক্লাবের সদস্যপদ
৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ
৩৪. পণ্য আমদানি বা রপ্তানি
৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন
৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান
৩৭. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ
৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স
৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া
এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও শূন্য রিটার্ন জমা দিয়ে এসব সেবা গ্রহণযোগ্য হবে। সেবাগ্রহীতাদের তাই রিটার্ন দাখিলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
House 9, Road 5, Block H Banasree, Rampura
Dhaka
1219