Signature Job Preparation
06/08/2025
৭১০ কিমি কোস্ট লাইন।
২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন।
১৮৩,৬১৩ বর্গকিলোমিটার কন্টিনেন্টাল শেলফ এরিয়া।
বিদেশি ঋণ ও বিনিয়োগের ধর্না কিংবা আবডালে হাতপাতা জিও-পলিটিক্স এর বদলে নীল অর্থনীতির সর্বোচ্চ প্রাইওরিটি হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের পুষ্টি ও প্রবৃদ্ধির অফুরন্ত উৎস।
একুয়াটিক রিসোর্সই একমাত্র ডমেস্টিক রিসোর্স বেইজ যার যথার্থ হান্টিং করে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে শেল্ফ ডিপেন্ডেন্ট অর্থনীতিতে বাংলাদেশকে মুভ করানো সম্ভব।
আমাদের দরকার একজন জাতীয় নেতা যিনি অর্থনীতি জানেন, অর্থনীতি মানেন, অর্থনীতি পারেন।
আমাদের দরকার একজন Deep Sea Compatible Captain, সোয়াচ অব নো গ্রাউন্ডের গভীরতা যাকে ভীত না করে বরং আগ্রহী করে তুলবে রহস্যময় সমুদ্রকে ভবিষ্যত অর্থনীতির জ্বালানিতে রুপান্তরিত করতে।
তবে সমুদ্রে চাঁদাবাজির চান্স কম থাকায় ব্লু এঞ্জেল নিয়ে আগ্রহী নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা আছে কি?
02/08/2025
টার্গেট তেইশ!
========
Target শব্দটায় একটা Thrilling Taste আছে।
আমরা দুষ্প্রাপ্য কিছু পেতে চাইলে সেটার জন্য টার্গেট করি। আমরা জিততে চাইলে টার্গেট করি, হেরে গিয়েও নতুন করে টার্গেট করি।
২০২১, ২০২২ বেজড নিয়োগ পরীক্ষাগুলো চোখের সামনে দিয়ে চলে গেল, আপনি হয়তো লাইটপোস্টের মতো নিশ্চল দর্শক হয়ে চেয়ে থাকলেন। স্বপ্নের ট্রেনটাতে চড়ে সফলতার তৃষিত 'সবুজ বাড়ি' পৌঁছানো হয়নি আপনার।
আপনার কতোটা ঘরে ফেরার তাড়া, ট্রেন সেই আকুলতা বোঝে না, বুঝবেও না। ফেরার তাড়া আপনার, ট্রেনে চড়তে পারার যোগ্যতা রপ্ত করার আপনার মর্জি নির্ভর।
একটাই শুধু নিশ্চয়তা মাত্র, বাড়ি ফেরার ট্রেন আসবেই!
একটাই শুধু টার্গেট আপনার, এ ট্রেনেই ফিরতে হবে বাড়ি।
তেইশ'র ট্রেনঃ
========
২০২৩ এর সেই পরম কাংখিত বাড়ি ফেরার ট্রেনে বরাবরের মতো চার বগিতে এবার ৩,৯২৭ টা সিট।
ট্রেনের সিট প্ল্যান আরেকবার জেনে নিন, মুখস্থ রাখুন আপনার সিটিং স্কোপঃ
🅰️ ক্লাস ওয়ান কেবিনঃ ১৫৫৪ [এসও]
🅱️ শোভন চেয়ারঃ ৯৯৭ + ১২৬২ + ১১৪ = ২,৩৭৩ [OG+OC+RC]
Target টু Plan
==========
টার্গেট হলো নির্দিষ্ট প্রত্যাশা। এটা পরিক্রমার শূন্য বিন্দু।
কেউ হয়তো শুধুমাত্র ক্লাস ওয়ান কেবিনের টিকেট কেটেছেন, বেশিরভাগই চার বগির সবগুলোতে। এখন চড়তে পারতে হবে কোন একটাতে শতাধিক প্রতিযোগীকে টপকে, এটাই আপনার একমাত্র টার্গেট।
আপনার টার্গেটটাকে এবার প্ল্যানে ঢেলে সাজান।
৩ মাস, ১৩ সপ্তাহ, ৯০ দিন.........
পূর্বের অভিজ্ঞতা থেকে থাকলে নিজেই সাজিয়ে নিন নিজের করনীয়। পরামর্শ জানতে পারেন সফলদের থেকে, কিন্তু সিদ্ধান্ত নিবেন একান্তই নিজের মতো করে।
সিগনেচার সাজেশনঃ
=============
আমাদের প্রিপারেশন প্ল্যানটা সবসময়ই একটু আন-অর্থোডক্স, ক্যান্ডিডেট কম্ফোর্টেবল নয়।
আমরা মনে করি ঔষধ তেঁতোই হয়, সরবতের কিংবা শরাবের স্বাদে বিনোদন হলেও রোগমুক্তির সম্ভাবনা অনিশ্চিত।
সিগনেচার পরবর্তী ৯০ দিনকে ৬ ভাগে নিচের মতো করে ব্যবহারের পরামর্শ দেয়ঃ
1️⃣ ১/১৫ + ২/১৫:
পরীক্ষার চাপ না থাকায় প্রথম ২ টা ভাগ (৩০ দিন) এক্সক্লুসিভলি রাইটিং এর জন্য ডাইহার্ড ডেডিকেটেড হয়ে ব্যবহারের পরামর্শ দেয়।
এইসময়ের মধ্যে ২০২৩ এর রাইটিং মডিউল এর ব্যাসিক এবং পার্মানেন্ট সেগমেন্টগুলো কমপ্লিট করে রাখতে পারলে আপনি জীবনের সবচেয়ে সেরা কাজটাই করলেন।
ফোকাস রাইটিং + ট্রান্সলেশন + রিটেন ম্যাথ + রিটেন জিকে - এই চারটা টপিকে নির্দিষ্ট বাউন্ডারি সেট করে জীবনের সবচেয়ে স্মরনীয় একটা এফোর্ট দিতে পারলে এই ৩০ দিনই আপনাকে বাড়ি ফেরার ট্রেনে একটা সিট প্রাপ্তি নিশ্চিত করতে পারে।
2️⃣ প্রথম ২ সেট শেষ করে এরপর নরমাল কোর্সে চলে আসুন। ডেইলি রুটিনে এমসিকিউ ও রিটেন (রিভিশন) সমন্বয় করে বাকিটুকু সময় বেস্ট এক্সপ্লয়েট করুন।
উড়তে চাইলে, জাগতে হবেই
==================
বারংবার ব্যর্থতার হতাশা আর আত্মগ্লানিতে দিশাহীন লাগে হয়তো, মরমে মরে গিয়ে ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে করে।
এভাবেই প্রত্যাশার তাড়না এবং অপ্রাপ্তির দহন আমাদের পুড়িয়ে ছাই করতে থাকে প্রতিনিয়ত। হতাশা আর পীড়ন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, ছাই চাপা ধিকিধিকি আগুন থেকে নতুন প্রত্যাশায় জেগে ওঠে একটা ফিনিক্স পাখি।
ফিনিক্স জাগে গগনবিদারী চিৎকারে, ফিনিক্স ডাকে বেঁচে থাকার জানান দিতে, ফিনিক্স ডানা মেলে তার আকাশের সমুদ্রে বাতাসের ঢেউ তুলে।
এলাম, দেখলাম, জিতলাম এর থেকে জীবন্মৃত ফিনিক্স তাই যুগ-যুগান্তরের সবচেয়ে বিশ্বাস্য মিথলজি।
জেগে উঠুক ভস্মভেদী সোনালি ডানার আত্মারা!
22/06/2025
🟩 RBI Grade B:: Exam Pattern 🟩
--------------------------------
The recuitment exam for RBI Grade B consits 3 phases:
Phase-I :: Prelims :: 200 MCQ :: 120 Min
Phase-II :: Mains :: 300 Marks :: 330 Min
Phase-III :: Interview :: 75 Marks
1️⃣ Phase I :: Prelims 1️⃣
Phase-I exam contains 4 sections:
A. General Awareness :: 80Qs - 80 Marks - 25 minutes.
B. Quantitative Aptitude :: 30 Qs - 30 Marks - 25 minutes
C. English Language :: 30 Qs - 30 Marks - 25 minutes
D. Reasoning :: 60 Qs - 60 Marks - 45 minutes
▶️ Total 200 Marks - 120 Minutes ◀️
2️⃣ Phase II :: Mains 2️⃣
Phase-II of RBI recruitment test consists 3 papers, 100 marks each in five and half hours consisting:
A. Paper I: Economics and Social Issues :: 100 Marks :: 120 Min
B. Paper II: English (Writing Skills) :: 100 Marks :: 90 Min
C. Paper III: Finance and Management :: 100 Marks :: 120 Min
⏩ Total 300 Marks - 330 Minutes ⏪
3️⃣ Phase-III :: Interview 3️⃣
The interview carries 75 marks, contributing 20% to the final selection.
21/06/2025
Signature BB-AD Batch, 2025
-----------------------------------
সিগনেচার স্ট্যাইল পরিবারে আপনাকে স্বাগত জানাই।
আমাদের আসন্ন বিবি-এডি ব্যাচের বিবিধ বিষয়ে আপনাদের সাধারণ জিজ্ঞাস্যসমূহ নিচে ব্যাখ্যা করা হলোঃ
1️⃣ এডি'র সার্কুলার কবে আসবে?
~~~~~~~~~~~~~~~~~~~
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের রিক্রুটমেন্ট সার্কুলার কবে আসবে - এই বিষয়ে কোন আগাম তথ্য আমাদের জানা নেই। এমনকি চলতি বছরে আদৌও কোন সার্কুলার আসবে কি আসবেনা সেটাও আমাদের অজানা।
সার্কুলার ডেট নির্ধারণ একান্তই কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগের নিজস্ব সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংক পরীক্ষার যেকোনো তারিখ সংক্রান্ত তথ্য 'গোপনীয়' মর্মে বিবেচনা করে। কর্তৃপক্ষের 'গোপনীয়তা'কে শ্রদ্ধা জানিয়ে আমরা কখনোই প্রকাশ্যে কিংবা গোপনে, দাপ্তরিক কোন তথ্য আগাম প্রকাশ করি না।
2️⃣ সার্কুলার ছাড়াই কেন কোর্স নিয়ে আলোচনা?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সিগনেচার পরিবারের প্রাইম ফোকাস হলো, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের জন্য প্রস্তুতি সহায়তা করা। এর পাশাপাশি আমরা বিএসসি’র অধীনে সমন্বিত ব্যাংক নিয়োগের প্রস্তুতি সহায়তা নিয়েও কাজ করি।
বিবি-এডি'র জন্য সার্কুলারের আগেই একজন ডিজার্ভিং ক্যান্ডিডেটকে 'Readily Prepared' লেভেলে নিজেকে প্রস্তুত করা দরকার। একইসাথে এই 'Ready Fitness' স্কিল এবং Sharpness পরীক্ষার আগ পর্যন্ত ধরে রাখাটা জরুরি।
নিজেকে অলমোস্ট রেডি এবং প্রিপেয়ার্ড লেভেলে নিয়ে তারপর এডি'র সার্কুলারের জন্য অপেক্ষা করাটা অধিকতর মানানসই এবং নিরাপদ বলে সিগনেচার পরিবার মনে করে। বাংলাদেশ ব্যাংকের পরবর্তী এডি/ডিএডি রিক্রুটমেন্টের জন্য নিজেকে আগাম প্রস্তুত করে রাখতেই সিগনেচারের এই আগাম আয়োজন।
3️⃣ এডি ব্যাচ, ২০২৫ এর ভর্তি কবে থেকে শুরু হবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Signature Style - AD Batch 2025 [ব্যাচ-১] এর ভর্তি কার্যক্রম জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। চলমান থাকবে পুরো জুলাই মাসজুড়ে।
জুলাই মাসব্যাপী এডি ব্যাচে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে বিশেষ কিছু সেশনের মাধ্যমে সিগনেচার স্ট্যাইল এর লার্নিং মেথড এবং কোচিং পদ্ধতির সাথে পরিচিত এবং প্রস্তুত করে তোলা হবে।
তবে সিগনেচার পরিবারের সাথে পূর্বপরিচিত কেউ যদি এডি ব্যাচের বিস্তারিত না জেনেও আস্থাশীল থাকেন, এডি ব্যাচে ভর্তির বিষয়ে আগে থেকেই ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে - তাহলে Fitness Test & Viva দিয়ে এখনই ভর্তি নিশ্চিত করতে পারবেন। সীমিত পরিসর বিবেচনায় First Come, First Serve নীতি অনুসরণ করা হবে।
4️⃣ ভর্তি হতে চাই, করণীয় কি?
~~~~~~~~~~~~~~~~~
AD Batch 2025 এর ভর্তি কার্যক্রম আমাদের সীমিত ক্যাপাসিটি এবং শিক্ষার্থীদের নিজ নিজ উপযুক্ততা ও কমিটমেন্ট বিবেচনায় নিয়ে 'কিছুটা রেস্ট্রিকটেড' থাকবে।
এডি ব্যাচের জন্য প্রযোজ্য সিগনেচার কন্টেন্ট এবং প্রাকটিস স্ট্যাইলের সাথে খাপ খাইয়ে কোর্স লোড ক্যারি করার মতো ফিটনেস এবং প্যাশন আছে কি না সেটা যাচাই করে তারপর শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
প্রার্থী নির্বাচনে ছোট পরিসরে 'Fitness Test' এবং Selection Viva'র ব্যবস্থা থাকবে। কোচিং-এ ভর্তির জন্য এরকম আয়োজন কিছুটা হাস্যকর বলে মনে হলেও সিগনেচার স্ট্যাইল এডি ব্যাচে ভর্তির ক্ষেত্রে এই সিলেকশন প্রসেসই অনুসরণ করেছে এবং করবে। াল
জুলাই মাসে কয়েকদফায় ফিটনেস টেস্ট এবং টেস্টে উর্ত্তীর্ণদের সিলেকশন ভাইভা নেয়া হবে।
5️⃣ কোর্স কন্টেন্ট ও ক্লাস প্ল্যান কেমন হবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
AD Batch 2025 এর কোর্স কন্টেন্ট ও ক্লাস প্ল্যান জুন মাসের শেষ সপ্তাহে [৩০ তারিখ] সবার জন্য উন্মুক্ত করা হবে। সম্ভাব্য ২৫ সপ্তাহের [৬ মাস] কোর্স প্ল্যান থাকতে পারে আসন্ন এডি ব্যাচের জন্য।
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখঃ জুলাই ২০, ২০২৫।
6️⃣ এডি ব্যাচের সবকিছু কি কঠিন?
~~~~~~~~~~~~~~~~~~~~
সহজ কিংবা কঠিন - সিগনেচার কোনটি নয়। এডি ব্যাচের স্ট্যান্ডার্ড ও ডিফিকাল্টি আসলে এডি হওয়ার পথের তীব্র প্রতিযোগিতার সাথে সামঞ্জস্যপূর্ণ।
সিগনেচার পরিবারের একাডেমিক কন্টেন্ট মূলতঃ এমনভাবে তৈরি যা এডি হওয়ার পথে একজন শিক্ষার্থীর ধারাবাহিক মানোন্নয়ন নিশ্চিত করতে পারে। আমরা ২০০ জন সেরা মেধাবীর সাথে কার্যকর প্রতিযোগিতা করতে সমর্থ - এমন আত্মবিশ্বাস অর্জনের জন্য উপযুক্ত দক্ষতা বৃদ্ধিতে সমর্থ পদ্ধতি ও ডিফিকাল্টি চেইজ করি।
সিগনেচার স্ট্যাইল প্রত্যাশা করে, একজন উপযুক্ত সিগনেচার সোলজার আসলে পরীক্ষাকে চেইজ করবেন, পরীক্ষা যেন তাঁকে কোনভাবে ডিকটেট করতে না পারে।
এডি ব্যাচ আসলে কঠিন নয়, এটা এডি মানেরই।
7️⃣ বর্তমানে চলমান এবং এডি ম্যাটেরিয়াল কি একই?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কোনভাবেই নয়, ম্যাটেরিয়াল সম্পূর্ণভাবে ভিন্ন হবে।
আমাদের Signature 125 & 325 এর এমসিকিউ ও রিটেন ম্যাটেরিয়ালগুলো আসলে এডি ব্যাচের জন্য ফাউন্ডেশন রিসোর্স বলা যায়। এইসকল ব্যাচের লার্নিং কন্টেন্টকে বেইজ ধরে AD Batch 2025 এর ম্যাটেরিয়াল ডিজাইন করা হয়েছে। এই ব্যাচের ম্যাটেরিয়াল একেবারেই ভিন্ন টেস্ট আর ফরম্যাট নিয়ে হাজির হবে যা নিঃসন্দেহে মুগ্ধ করবে সবাইকে ইনশাআল্লাহ।
8️⃣ চাকরি করে এই কোর্স করা সম্ভব হবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৯ম/১০ম গ্রেডে চাকরিরত থাকা অর্থ হলো, আপনি অলরেডি অনেকটাই প্রস্তুত। আপনি পরীক্ষার ফরম্যাট, টেকনিক, টাফনেস থেকে সবই জানেন এবং নিঃসন্দেহে যথেষ্টই প্রিপেয়ার্ড আছেন।
চাকরিতে যারা আছেন, তাদেরকে ফাইন টিউনিং করে এডি'র জন্য উপযুক্ত করে তোলাটা বরং সহজতর। একজন চাকরিরত প্রার্থীর সাধারণ ব্যস্ততা ও টাইমফ্রেমকে মাথায় রেখে তাই Special Executive Batch রাখার প্রাথমিক পরিকল্পনা আছে।
চাকরিরত প্রার্থীদের জন্য সহজে মানানসই ক্লাস শিডিউল, এসাইনমেন্ট ও এক্সাম প্ল্যান থাকবে এই Special Executive Batch এ।
9️⃣ নতুন কিংবা অন্য প্রার্থীরা কি এডি ব্যাচে ভর্তি হতে পারবে?
হ্যাঁ, পারবেন।
একেবারে প্রথমদিন থেকে শুরু করেও এডি ব্যাচে এনরোল হতে পারবেন। তবে এক্ষেত্রে প্রার্থীর ব্যাসিক ফাউন্ডেশন এবং কমিটমেন্ট লেভেল যাচাই করে তারপর ভর্তির জন্য অনুমোদন দেওয়া হবে। আপনিও কোর্সের ডেপথ সম্পর্কে ডিটেইলস জেনে বুঝে নিজের সক্ষমতা মেপে তারপর ভর্তির সিদ্ধান্ত নিবেন।
ভর্তির পর নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার চাপ নিতে না পেরে মাঝপথে কোর্স ডিসকন্টিনিউ করে নিজেকে এবং আমাদেরকে প্রতারিত করবেন না।
🔟 অন্যান্য তথ্যঃ
~~~~~~~~~
ক) ভর্তি ফি কত হবে সেটা কোর্স কন্টেন্ট ও কোর্স ডিজাইনসহকারে শীঘ্রই অবহিত করা হবে। তবে কোর্স ডিউরেশন এবং সিগনেচার কেয়ার বিবেচনায় নিয়ে কোর্স ফি যথেষ্টই বেশি হতে পারে। কোর্স ফি নতুন কিংবা পুরাতন স্টুডেন্ট, সবার জন্য সমান এবং ফিক্সড থাকবে। সিগনেচার পরিবারে কোর্স ফি এবং সার্ভিস কোনটাই ডিসকাউন্ট হয় না।
খ) এখন থেকে শুরু করে জুলাই মাসের মধ্যভাগ পর্যন্ত এডি ব্যাচের জন্য নিয়মিত গ্রুমিং এবং ইন্টিগ্রেশন সেশন চলমান থাকবে। কোচিং-এ ভর্তি না হয়ে নিজেই প্রস্তুতি নিতে চাইলে আপনার স্ট্যাডি প্ল্যান সাজাাতে এই ফ্রি গ্রুমিং সেশনগুলোতে অংশ নিতে পারেন।
গ) যারা Signature AD Batch 2025 এ ভর্তিচ্ছু, তাদেরকে বাধ্যতামূলকভাবে গ্রুমিং সেশনগুলোতে অংশ নিতে হবে। স্পষ্টভাবে কোর্স এবং লার্নিং প্ল্যান না জেনে শুধুমাত্র তৃতীয় কারো পরামর্শে ভর্তি হওয়া যাবে না। মৌখিক পরীক্ষায় কোর্সের প্রাসঙ্গিক বিষয়াবলিতে শিক্ষার্থীদের কোর্স সম্পর্কে ধারণাগত দিকগুলো যাচাই করা হবে।
ঘ) AD Batch 2025 এ ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রার্থীর উপযুক্ততার পাশাপাশি নিয়মিত ক্লাস, এসাইনমেন্ট, পরীক্ষা ও কুইজে অংশ নিতে হবে বাধ্যতামূলকভাবে।
এ সংক্রান্ত বাধ্যবাধকতার বিষয়ে স্পষ্টভাবে লিখিত Signature Disciplinary Conditions - একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরিপালনে বাধ্য থাকবেন।
ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বাবা-মা কিংবা প্রযোজ্য অভিভাবককে সংযুক্ত করা হবে এবং শিক্ষার্থীদের রেগুলার ইভালুয়েশন অভিভাবককে অবহিত করার ব্যবস্থা থাকবে। এই শর্ত পরিপালনে সহায়তা করতে শিক্ষার্থীকে সম্মত থাকতে হবে।
ঙ) যথেষ্ট সময় নিয়ে ব্যাচের সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে ডিটেইলস অবহিত করা হবে বিধায় ভর্তির পর কোর্স ফি রিফান্ডের সুযোগ থাকবে না। একইসাথে এডি ব্যাচে ফ্রি এডমিশন এর সুযোগ থাকছে না।
চ) Executive এবং Regular - দু’ধরণের প্রার্থীদের জন্য ২টা আলাদা ব্যাচ একইসাথে শুরু হবে। ২টি ব্যাচেই সীমিত পরিসরে ভর্তি করা হবে। কোর্স পার্টিসিপ্যান্টের সংখ্যাটা পূর্ব নির্ধারিত, কোর্সের লঞ্চিং সেমিনারে ব্যাচের সাইজ প্রকাশ করা হবে।
ছ) যারা BB AD Batch 2025 এর পরবর্তী সকল আপডেট জানতে চান, চলমান গ্রুমিং সেশনগুলোতে নিয়মিতভাবে অংশ নিতে চান, Fitness Test এবং সিলেকশন ভাইভা দিতে চান - তারা এই পোস্টের সাথে সংযুক্ত লিংক ছুঁয়ে Signature BB AD Batch Development নামের গুগল ক্লাসরুমে সংযুক্ত থাকতে পারেন।
[ক্লাসরুম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকঃ কমেন্টে]
[https://classroom.google.com/c/NzgyNDYzMzI4Nzkw?cjc=365au5eb]
[https://chat.whatsapp.com/KskZ5ihdfLwJK6fH5my7pg]
জ) সিগনেচার কখনো কাউকে ভর্তির জন্য নিমন্ত্রণ দূরে থাকুক, পরামর্শও দেয় না। কোচিং সার্ভিস নেয়াটা একজন শিক্ষার্থীর চয়েস এবং নিজস্ব টেস্ট এর নির্ভর করে বলে আমরা বিশ্বাস করি।
একইসাথে সিগনেচার তাঁর সার্ভিস ক্যাপাসিটি নিয়ে নিরহংকারিভাবে আত্মবিশ্বাসী বিধায় এই পরিবারে সংযুক্ত হতে পারাটা শিক্ষার্থীদের জন্য সুযোগ হিসেবে বিবেচনা করে।
সম্পূর্ণভাবে ভর্তির বিজ্ঞাপন মুক্ত আমাদের কোর্সের প্রিপারেটরি সেশনগুলোতে অংশ নিয়ে প্রতারিত হওয়ার ঝুঁকি নেই। আপনি চাইলে আপনার বন্ধু কিংবা পরিচিত যে কাউকে গুগল ক্লাসরুমে জয়েন করতে রিকমেন্ড করতে পারেন।
ঝ) একনজরে ভর্তির ধাপসমূহঃ
~~~~~~~~~~~~~~~~~
১. টেম্পোরারি গুগল ক্লাসরুমে সংযুক্ত হোন। পরবর্তী সকল আপডেট নিজ দ্বায়িত্বে অবহিত হোন।
২. সবগুলো গ্রুমিং সেশনে অংশ নিন। কোর্স কন্টেন্ট, ক্লাস শিডিউল, এসাইনমেন্ট প্ল্যান ও এক্সাম প্ল্যান বিস্তারিতভাবে জেনে নিন। প্রয়োজনে ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিন।
৩. কোর্স সেমিনারে অংশ নিন। নিজের যত প্রশ্ন আছে, সবকিছু জেনে নিন। সিগনেচার স্ট্যাইলটা নিজের মধ্যে ধারণ করতে লাইভ সেমিনারে অংশগ্রহণ করার পরামর্শ দেয়া হলো।
৪. নির্ধারিত Fitness Test ও Final Viva সেশনে অংশ নিন। এটাতে পাশ না করে ভর্তির কোন স্কোপ নেই। চাকরির কোচিং জগতে বিষয়টা হাস্যকর লাগলেও সিগনেচারের এডি ব্যাচে এডমিশন নিতে এই প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক ।
৫. ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হলে Signature Disciplinary Commitment এ সম্মতি দিন।
৬. ব্যাচের জন্য নির্ধারিত ভর্তি ফি প্রদান করে ভর্তি ফরম পূরণ করুন এবং Signatute Mark গ্রহণ করুন। নির্দিষ্ট কোডের Signature Mark আপনার ফিক্সড আইডেন্টিটি এবং এই কোডিং দিয়েই আপনার ক্লাস, এসাইনমেন্ট ও এক্সাম এ্যাটেন্ডেন্স কাউন্ট করার ব্যবস্থা থাকবে।
৭. ব্যাচের জন্য বিশেষ Google Classroom :: Home of AD Aspires এ জয়েন করুন।
৮. কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ মর্যাদাপূর্ণ একজন কর্মকর্তা হিসেবে উপযুক্ত করে তুলতে প্রতিদিন নিজেকে নিংড়ে দিন, উপভোগ করুন সিগনেচার পরিবারের সাথে দীর্ঘ ৬ মাসের পথচলা।
পরবর্তী সব নোটিশ ও শিডিউল জানতে গুগল ক্লাসরুমের নোটিফিকেশনে নিয়মিত চোখ রাখুন।
যেকোনো অতিরিক্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখুন, আপনার জিজ্ঞাস্য সম্পর্কে দ্রুত সময়ে অবহিত করা হবে।
হোয়াটসঅ্যাপ নাম্বারঃ 01711386157
Stay with Signature, Stay with Style ✌️✌️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1215