Cake Box by Asma
14/03/2024
Birthday cake🍰🎉
©️Savsgotcake
26/08/2023
1.1k hoye giyeche!! Sukur Alhamdulillah.🌸🥰🥰🥰
22/09/2022
কক্স বাজারের হোটেল ও রেস্টুরেন্ট মালিক পক্ষরা এখন তাদের সেবা প্রদানের জন্য বিলের সাথে সার্ভিস চার্জ যুক্ত করে দেয়। যেটা আগে ছিল না, আগে ক্লাইন্টরা খুশি হয়ে সার্ভিস ম্যানদের ৫০/১০০ টাকা দিলে তারা খুশি মনে এক্সট্রা খাতির করত। যেটা হোটেল রেপুটেশন আরও বাড়াতো বলে আমার মনে হয়। কক্স বাজারের একটি হোটেলের বিলের সাথে সার্ভিস চার্জ যুক্ত করায় আমরাও তাই হোটেল ম্যানদের কোন টিপস দেইনি। ভাবতাম এটা হয়তো মালিকপক্ষ তাদের নামেই বরাদ্দ রাখছেন। সার্ভিস চার্জ দেয়ার পরও দেখা যেত কোন কিছু অর্ডার করার পর ৩০ মিনিট/ ১ ঘণ্টা পার হয়ে যাচ্ছে কিন্তু সার্ভিসের কোন দেখা নাই। এটা ছিল একটা ৫ স্টার হোটেলের নমুনা। আমরা খুবই বিরক্ত ছিলাম, এমনকি ঠিক করেছিলাম ঢাকা এসে কমপ্লেইন করব ওদের হেড অফিসে। অথচ, একমাত্র ওদের সার্ভিস ও খাবারের মানের জন্যই এই হোটেলটা আমার ভালো লাগতো।
ঘটনা হলো, মালিক পক্ষ এই সার্ভিস চার্জ নিয়ে সার্ভিস ম্যানদের কোন টাকা দেননা। এমনকি ঈদের সময় কেউ কেউ টোকেন ম্যানি হিসেবে ২ থেকে ৩ হাজার টাকা ধরিয়ে দেন। সম্পূর্ণ ব্যাপারটা আমরা জেনেছি ৩১শে আগস্ট রাত তখন মনে হয় ১২.৪৫ মিঃ, আমাদের মনে হয়েছে বার-বি-কিউ খাবো কিন্তু আমাদের হোটেলের রুম সার্ভিস ছাড়া সব সার্ভিস অফ। পাশেই একটা রেস্টুরেন্টে গেলাম, তারাও চেয়ার টেবিল গুছিয়ে ফেলেছেন অলরেডি। সার্ভিস ম্যান হাসি মুখেই আমাদের সার্ভিস দিল। শুধুমাত্র আমাদের জন্য তার বাসায় যেতে হয়তো ১ ঘণ্টা দেরি হলো। কৌতূহলবশত আমরা তাকে জিজ্ঞেস করাতে উপরের তথ্যগুলো জানতে পারলাম।
সারকথা হচ্ছে, যাদের আসলেই ইচ্ছা থাকে সার্ভিস ম্যানকে খুশি হয়ে টিপস দেয়ার, তারা এই কথাগুলো মাথায় রাখবেন প্লিজ। কেননা আমাদের দেশে ব্যবসার নামে বরাবরই দুর্নীতি হয়ে আসতেছে, এমনিতেই কক্স বাজারের খাবার মূল্য অনেক, তার উপর সার্ভিস চার্জ যুক্ত করে দিলে স্বাভাবিক ভাবেই আমরা আর আলাদা করে সার্ভিস ম্যানকে টিপস দেয়ার কথা ভাববো না! মানুষ কতটা নিচে নামলে অন্যদের হক নষ্ট করেন এটাই হয়তো তার একটা বড় উদাহরণ।
06/08/2022
Butterscotch cake 🎂
New customer🤗
Waiting for a good review.❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mohammadpur
Dhaka
1207