Best OTT Platform In BD

Best OTT Platform In BD

Share

11/12/2025

শুরু থেকে শেষ অবধি দমবন্ধ করা মিস্ট্রি, থ্রিলার জনরার মুভি দেখতে চাইলে এটা দেখুন একবার।💥
~ সামান্য স্পয়লার___
• এক দম্পতি বেড়াতে একটা রিসোর্টে আসে। স্ক্রিনে দেখা যায় স্বামী থানায় এসে অভিযোগ করে বসলো— তার স্ত্রীকে সে খুঁজে পাচ্ছে না। তার কথাই কোনো পুলিশই সাড়া দেয় না। পরে তার উত্তেজিত হওয়া দেখে... শেষপর্যন্ত পুলিশ আশ্বাস দেয় যে তারা আগামীকাল তার অভিযোগটি নিবে। বিস্তারিত শুনবে। কিন্তু পরেরদিন সকালে তার ঘুম ভাঙতেই দেখতে পায় তার পাশে একজন মহিলা। অবাক হয়। চিনতে পারে না। এই মহিলা কীভাবে আসলো বিছানায়? মহিলা দাবি করে বসে সে-ই তার স্ত্রী। কিন্তু সে দাবি করে তাকে চিনে না। পুলিশ এসে হোটেলের প্রতিটা স্টাফকে জিজ্ঞেস করে আর সিসি ক্যামেরা দেখে তারাও বুঝতে পারে... এই মহিলাই তার স্ত্রী। আর সে যে তার স্ত্রী সকল প্রমাণই আছে তার আছে। এখন কী হবে? এই? এই মহিলাই-বা কে? যদি তার স্ত্রী না-ই হয় এই মহিলা, তাহলে আসল স্ত্রী কোথায়? সে-ই কি নিজে সবকিছু বানিয়ে বলছে? আসল সত্য কী?
★ Movie: Lost in the Stars (2022)
★ Genre: Thriller, Mystery, Crime
★ Language: Chinese, English [বিসাব]
★ Personal Rating: 4/5
একদম শুরু থেকে এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। একের পর এক টুইস্ট টার্ন নেয় যে মাথা ঘুলিয়ে যায়। অনেকবেশি ফাস্ট পেইজড ছিল গল্পটা। যারা ধুমধাড়াক্কা মার্কা থ্রিলার পছন্দ করেন আর প্রতি মূহুর্তে আচমকা টুইস্ট ভালোবাসেন, তাদের জন্য এই মুভি আদর্শ। টুইস্ট টার্নগুলো এত দ্রুত আসে আর প্লট এতো টাইট যে হজম করতে কষ্ট হইসে। প্রতি মূহুর্তে মাথায় এসেছে... এসব কী হচ্ছে? এত জটিল কেন সবকিছু? কোথায় ছিলাম আর কোথায় নিয়ে আসলো? শেষপর্যন্ত অবশ্য উত্তর পেয়েছি। এখনো ভাবছি ঐ জায়গাটাতে ঠিক কী হয়েছিল? শুধু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবমিলিয়ে এনজয়েবল।♥️ যদি পুরো অনূভুতি প্রকাশ করতে যাই.... স্পয়লার হয়ে যাবে। তাই মূল গল্পের কিছু বলছি না। কারণ বললেই আসল মজা হারিয়ে যাবে। দেখুন স্থির হয়ে কম্বল গায়ে দিয়ে। বসা বা শোয়া থেকে উঠবেন না।🫡

23/07/2025

🧧Film:Bone Tomahawk(2015)
🎈Genre: Western, Horror
🌟Kurt Russell,Patrick Wilson,Richard Jenkins
🎀 RT:91%
IMDb:7.1
PR:7.5
আমার দেখা সবচে Weird আর আল্ট্রাভায়োলেন্ট একটা ওয়েস্টার্ন ফিল্ম ছিল এটা।
No Spoiler
🧰Plot:এক রাতে এক নারী আর একজন কয়েদি কে অপহরণ করে নিয়ে যায় একদল আদিবাসী আমেরিকান। পরদিন তাদের উদ্ধারের জন্য ৪ জনের একটা দল বেরিয়ে পড়ে সেই আদিবাসীদের ডেরার উদ্দেশ্যে।
কিন্তু বিশাল বড় একটা সমস্যা আছে। এই আদিবাসী ভয়াবহ রকমের হিংস্র, তারা পুরোদস্তর নরখাদক। প্রজন্ম ধরে In**st এর ফলে জন্মানো গুহাবাসী সাইকোপ্যাথ ছাড়া কিছুই না এরা।আর এই ৪ জন এই সব কিছু জেনেশুনেই বের হয়েছে তাদের মিশনে!!
♦️ Review: এই ১৮ শতকের " সুইসাইড স্কোয়াড" মুভিকে কাল্ট ক্লাসিক বলা যায় অনায়াসে। টিপিক্যাল Gunslinger থিমের সাথে হররের কম্বো টা বেশ ভালই ছিল। এরকম আনকমন থিম কে সার্থক করার জন্য সবচে বড় অবদান ছিল এর নামিদামি ট্যালেন্টেড কাস্টিং এর।Kurt Russell কে সেই ছোট থেকে দেখে বড় হয়েছি.... এখনো এই বয়সেও উনার Charisma একটু ও কমেনি। মনে হচ্ছিল Hateful Eight এর prequel হিসাবে বানালে মন্দ হত না।
মুভির হরর পার্টে রীতিমত আমার স্নায়ু পরীক্ষা নিয়ে ছেড়েছে। আদিবাসী গ্রুপ টাকে কে যতোটা সম্ভব Creepy হিসাবে দেখানো হয়েছে, সাথে ভায়োলেন্স এর কথা বাদ ই দিলাম। অবশ্য ই সবার জন্য নয় মুভিটা।
তবে মুভিটা অতিরিক্ত লম্বা । অন্তত আধা ঘণ্টা মাইনাস করলে আরো উপভোগ্য লাগত ফিল্মটা।
Western প্রেমী হলে অবশ্য ই দেখতে বলব মুভিটা, হরর প্রেমী রাও হতাশ হবেন না। প্রথম মুভি হিসাবে পরিচালক বেশ ভাল একটা কাজ দিয়েছেন পরিচালক

23/07/2025

অনেক জল্পনা কল্পনার পর দেখে ফেললাম ব্রেকিং ব্যাড। দেখার কারণ হচ্ছে এটা নাকি সিরিজের দুনিয়ায় GOAT সিরিজ,শুধু তাই নয় এটার এন্ডিং নাকি The greatest ending in the history of Tv series of all time শুধু তাই নয় এটার Imdb rating 9.5 যেটা যেকোনো কনটেন্ট এর ক্ষেত্রে সবচাইতে বেশি। ভাবা যায় প্রায় ১২ বছর পুরনো এই সিরিজটা Imdb rating এ এখনো সবার উপর রয়েছে। এইসব কৌতূহলের জন্যই মূলত সিরিজটা দেখা।সত্যি বলতে আমি যা এক্সপেক্ট করেছি তার থেকে বেশি পেয়েছি।
আগেই বলে রাখি আমি যা কিছু লিখব এটা আমার নিজের মন্তব্য থেকে।....হালকা স্পয়লার.....
কাহিনী দেখতে পাই আমরা Walter White নামক একজন কেমিস্ট্রি হাই স্কুল টিচারের যার টাকা পয়সা খুবই কম।সে এক্সট্রা টাইমে টাকা কামানোর জন্য কার ওয়াশে চাকরি করে।তার পরিবারে একটি ছেলে রয়েছে যে শারীরিক ভাবে স্বাভাবিক নয় এবং তার একটা বউ রয়েছে যে কিনা প্রেগনেন্ট অবস্থায়,তার ব্রাদার ইন ল যে কিনা একজন DEA agent কাজ করে।এই দুঃসময়ে সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে এই কথা জানার পর সেই ভাবতে থাকে আমি তো আমার পরিবার এর জন্য কিছুই করিনি,আমি মারা গেলে আমার ফ্যামিলির কি হবে এই জন্য সে তাড়াতাড়ি টাকা কামানোর জন্য তার ইস্কুলের একজন স্টুডেন্টের[Jesse pinkman] সাথে ড্রাগ তৈরি করতে শুরু করে।এর ফলে তার জীবনে কি কি অসুবিধা হবে,তার পরিবার তাকে সাপোর্ট করবে কিনা,তার ব্রাদার ইন ল জানতে পারলে কিনা এর শেষ পরিণতি কি হয় এটা জানতে হলে আপনাকে এই পুরো সিরিজটা দেখতে হবে।
প্রথমদিকে ওয়াল্টার এবং তার পার্টনার মিলে এই কাজটা খুবই ভালোভাবে করতে ছিলে কিন্তু যখন Tuko salamanca সাথে ড্রাগ বিজনেস করে এরপরই তাদের লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়।যখন সিরিজে Gus fring,Saul goodman,Mike ehrmantraut, Hector salamanca এদের আবির্ভাব ঘটে তোখেন সিরিজটা অন্য লেভেলে চলে যায়। এরপর শুরু হতে থাকে তাদের জীবনের সমস্যা। প্রথমে এই বিজনেসটা তাদের নিজেদের ইচ্ছায় করলেও পরে না চাইতেও নিজেদের জীবন বাঁচানোর জন্য কাজটা করতে হয়।
এই সিরিজে ফ্যামিলিটা কে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।প্রত্যেকটা ক্যারেক্টার যা কিছু করে এর পিছে ফ্যামিলির বিশাল বড় অবদান রয়েছে।
সিরিজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সিরিজটাকে যেভাবে লেখা হয়েছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা আমার কাছে 95-98% রিয়েলিস্টিক লাগে।পুরো সিরিজে সিঙ্গেল একটা মোমেন্ট নেই যেটা দেখলে মনে হবে এটা বাস্তবে সম্ভব নয়।
কিছু কিছু ক্যারেক্টার রয়েছে যাদেরকে রিপ্লেসমেন্ট করা নেক্সট টু ইম্পসিবল এর মধ্যে একজন হচ্ছে Walter White এর ক্যারেক্টার।এই চরিত্রে আমি Bryan Cranston কে ছার অন্য কাউকে ইমাজিন করতে পারবো না।আমার দেখা টিভি সিরিজে অন অফ দ্যা বেস্ট অভিনয় করেছে সে। Bryan Cranston এই লোকটা ছাড়া অন্য কেউ এই চরিত্রটাকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবেনা।
শুরুর দিকে তাকে দেখতে খুবই সাধারণ মনে হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে তার ক্যারেক্টারটাকে যেভাবে ডেভেলপ করে এটা দেখে শুধু এটাই বলব টিভি সিরিজের ইতিহাসেOn of the best character development Walter White এর হয়ে থাকবে।অভিনয়ের কথার নাই বললাম।
পুরো সিরিজে সে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করে সবকিছু তার ফ্যামিলির জন্য।সে যতগুলো খুন করে সব তার পরিবারকে বাঁচানোর জন্য।সে ইলিগ্যাল ভাবে যত টাকা কামাই তার নিজের জন্য না পরিবারের জন্য।সে ফ্যামিলির জন্য এত কিছু করলো কিন্তু তার পরিবার কেউই এটা বোঝার চেষ্টা করেনি। তার পরিবার তাকে সাপোর্ট করেনি এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে।
অনেকের কাছে তাকে ভিলেন মনে হতে পারে কারণ এক সময় তার মধ্যে পরিবর্তন আসতে সুরু করে সে এই কাজটাকে ভালবাসতে শুরু করে।এক সময় মনে হয় সে এই কাজগুলো শুধু তার পরিবারের জন্য না নিজের ভালোলাগার জন্য করে।তার জন্যই যত যত সমস্যা তার পরিবারের সৃষ্টি হয় এইজন্যই হয়তো তাকে ভিলেন লাগতে পারে।কিন্তু আমার কাছে তাকে ভিলেন মানে হয়নি সে যা কিছুই করুক না কেন সে তার ফ্যামিলির কথা ভেবেই করেছে।
যদি বললি jasse pinkman এর কথা সে খুবই ভালো অভিনয় করেছে। তার মধ্যে আপনি ইনোসেন্ট লক্ষ্য করবেন। তাদের কাজের জন্য যদি কারো মৃত্যু হয় তাহলে সে অনেকটাই ডিপ্রেশনে চলে যায়,সে তার এই কাজের জন্য খুবই গিল্টি ফিল্ড করে এই জন্য সে আমাদের পছন্দের ক্যারেক্টার হয়ে যায়। সে ছেলে হয়েও কান্নার অভিনয় খুবই ভালোভাবে করেছে,তার এই কষ্টটা আমরা ফিল করতে পারি।
Skylar White এই ক্যারেক্টারটা এই সিরিজের সবচাইতে বিরক্তিকর একজন ক্যারেক্টার।তার কিছু কিছু কারসাজি খুবই বিরক্তিকর লাগে।সে Ted এর সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়ায়,ওয়াল্টারকে ভুল বুঝে তাকে ডিভোর্স দিতে চায়,তার থেকে দূরে চলে যেতে চায়,শুধু তাই নয় ওয়াল্টার এর থেকেও তার বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখা ইত্যাদি এইসব ভুলভাল ডিসিশন এর কারণে সে এই সিরিজের সবচেয়ে হেটেস্ট ক্যারেক্টারের লিস্ট চলে আসে।
Saul goodman এই লোকটা এই সিরিজের খুবই ফানি একজন ক্যারেক্টার।তার কাছে যে কোন সমস্যার সমাধান থাকে।রিয়েল লাইফেও আমাদের প্রত্যেকেরই তার মত একজন উকিল প্রয়োজন।
Mike ehrmantraut এই লোকটা আমাদের খুবই পছন্দের একজন ক্যারেক্টার হয়ে ওঠে।শুরুর দিকে তাকে অন্যরকম লাগলেও আস্তে আস্তে তাকে আমরা বুঝিতে পারি যে সে আসলে খারাপ কোন ব্যক্তি না।এবং তার অভিনয়ও ভালো হয়েছে।
Hank schrader সে এই সিরিজে DEA এজেন্ট এর ক্যারেক্টার প্লে করেছে।সেই পুরো সিরিজে ড্রাগ মাফিয়া দের খুঁজে ব্যস্ত থাকে। তার ক্যারেক্টারের এন্ডিং টা আনএক্সপেক্টেড এবং স্যাডফুল এন্ডিং হয়। সেই এপিসোড টা 10/10 rating অর্জন করেছে।
এই সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টারি খুবই বাস্তবসম্মত অভিনয় করেছে।অভিনয়ের কথা বললে এই সিরিজটাকে আমি সব সিরিজের শীর্ষে রাখবো।
এবার আসি এন্ডিংয়ের বিষয়।এই সিরিজের এন্ডিং কে বলা হয় the greatest ending in the history of TV series of all time এন্ডিং টা দেখার পর আমার ঠিক এমনটাই মনে হয়েছে। সত্যি বলতে এর থেকে বেটার এন্ডিং আর হতেই পারে না। এবং এন্ডিংটা যেভাবে হয়েছে সেটা দেকে আমি অনেক বেশি কান্না 😭😭😭 করেছি।
আমার মনে হয় সিরিজটা শুরু থেকে শেষ কিভাবে হবে সেটা ডিরেক্টর এর মাথায় প্রথম থেকেই ছিল তা না হলে এতটা পারফেক্ট এন্ডিং হতো না।
এই সিরিজের নেগেটিভিটি করার মত আমার কাছে কিছুই নেই শুধু এতোটুকুই বলবো সিরিজটা প্রথমদিকে বিল্ডআপ নিতে কিছুটা টাইম নেই তখন কিছু জায়গায় স্লো মনে হয় সুধু এতোটুকুই।
আমার মন্তব্য এটাই এই সিরিজটা দেখার মত একটা সিরিজ।শুধু শুধু এই সিরিজটাকে Greatest of all time বলা হয় না। আর যারা এটাকে বোরিং সিরিজ বলেন তারা বেশিরভাগই টিকটক ভিডিও ইনস্টাগ্রামে রিলস দেখায় অভ্যস্ত।
PERSONAL RATING 10/10 ⭐⭐⭐⭐⭐

23/07/2025

📺 Series : Day of the jackal (2024)
👥 Genre: Thriller
🌍 Season:1
Episodes:10
🎁RT:85%
IMDb:8.1
RT:8.5
Peak Assassin Thriller
Mild Spoilers!!
🍿plot: আগের দিন ছেলেকে খুন করার চেষ্টা, পরদিন প্রকাশ্য দিবালোকে সিকিউরিটি স্টাফদের দের সামনেই প্রভাবশালী নেতা বাবার মাথা স্নাইপার শটে উড়িয়ে দেওয়া হল। তাও ৩.৫ কিমি দূর থেকে , যেটা ইতিহাসের সবচে দূরপাল্লার স্নাইপার শট!! এরপর খুনী ঠিক ই চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে , সিসিটিভি ফুটেজে এত বড় একটা বন্দুক নিয়ে বেরিয়ে যাওয়া তো অসম্ভব!!
🎤Review:
অরিজিনাল নভেল টা অনেক পপুলার, কিছুটা পড়া ছিল আগেই। সেখান থেকে বেশ চেঞ্জ করাই হয়েছে সিরিজে, কিন্ত ধার কমেনি তাতে। থ্রিলার গল্পের কমন রাশড পেসিং ছিল না মোটেও, ব্যালেন্সড ই ছিল ।কিন্ত আরামসে বিনজ ওয়াচ করা যাবে। অনেকদিন পর দারুন একটা ক্যাট এন্ড মাউস গেম দেখলাম।একদম ফার্স্ট সিন টা দেখেই যে কেউ হুকড হয়ে যাবেন।
Eddie Redmayne is a pleasure to eyes!! চরিত্র টা এমনই যে কাউকে থ্রেট মনে করলে মেরে ফেলতে এক সেকেন্ড ও ভাবেনা, সে তার বয়স জেন্ডার যাই হোক না কেন ! এরকম ঠাণ্ডা মাথার রোলে একদম মিশে গেছেন যেন। প্লাস সিরিজে অনেক গুলো এমন সিন আছে যেখানে জ্যকাল কিলার ভিন্ন ভিন্ন মানুষের লুক নেয়, দেখলে MI 2 বা Dhoom 2 এর কথা হালকা করে মনে আসতে পারে।
মুভিতে কিছুটা ১৮+ সিন আছে।তার থেকে বেশি আছে ভায়োলেন্স।
থ্রিলার লাভার দের জন্য মাস্ট ওয়াচ।সামনে সেকেন্ড সিজন আসবে।
Happy watching!!!

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Mirpur/10
Dhaka
1216