RANS e-MART

RANS e-MART

Share

24/05/2021

চীনে পড়াশুনা করা কিছু তরুণদের উদ্যোগে সরাসরি চীন থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্য উন্নত মানে ও সুলভ মূল্যে আপনাদের কাছে পৌছে দেওয়ার স্বপ্ন থেকেই রেনস ই- মার্টের পথচলা। যেহেতু আমরা চীনে থেকে চীনা ভাষায় পড়াশুনা শেষ করেছি, তাই সরাসরি পণ্য উৎপাদকের সাথে তাদের ভাষায় কথা বলার মাধ্যমে চীনের পণ্য বাজার ও পণ্যের গুণগত মান সম্পর্কে আমরা অন্যদের চেয়ে বেশি ধারণা নিতে পারি। তাছাড়া রেনস ই- মার্টের প্রত্যেক সদস্যই দীর্ঘদিন চায়নায় থাকায় এবং কেউ কেউ এখনো চায়নায় অবস্থান করার ফলে চায়নার লোকাল মার্কেট, সেইসাথে শুধুমাত্র চাইনিজ নাগরিকদের জন্য ব্যবহৃত অনলাইন মারকেটও খুব সহজে রপ্ত থাকায়, আমাদের পক্ষে সবচেয়ে ভালো প্রোডাক্ট খুজে পাওয়া এবং অন্য উদ্যোগতাদের চেয়ে তুলনামূলক কম মূল্যে বিক্রয় করা সম্ভব হবে বলেই আমরা বিশ্বাস করি।

শুধু ব্যবসার উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই পথচলার শুরু নয়। খুব কাছ থেকে দেখা- ভাষার সীমাবদ্ধতা এবং চায়নার বিশাল বাজার ঘুরে সঠিক মার্কেট/ফ্যাক্টরি খুজে সোর্সিং করতে না পারার অপ্রতুলতায় বেশিরভাগ ব্যবসায়ী নিজেরা পণ্য না কিনে তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে পণ্যের মান হ্রাস পেতে থাকে এবং পণ্যটি একহাত-দুইহাত করে ঘুরতে ঘুরতে দামও অনেকটা বেড়ে যায়। তাছাড়া আসল পন্য চিনতে না পারার সুযোগে প্রচুর নকল পন্য আপনাদের হাতে চলে যাচ্ছে যা সবসময়ই আমাদের চিন্তিত এবং কষ্ট দিয়ে যাচ্ছে।

যেহেতু আল্লাহ তায়ালা আমাদের চাইনিজ ভাষা জানার এবং চাইনিজ মার্কেট চেনার সুযোগ দিয়েছে, তাই আমরা আমাদের এই মেধা, সততা ঠিক এই জায়গাটাতেই কাজে লাগিয়ে আপনাদের জন্য কাজ করতে চাই।

সারা পৃথিবীতে আজ এক মহামারী চলছে। করোনার এই বৈশ্বিক সংকটে মানুষের কাছে তার অতিপ্রয়োজনীয় পণ্য পৌছে দেওয়াটায় বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। তাই করোনার এই দূর্যোগে আপাতত অতি প্রয়োজনীয় উন্নত মানের বিভিন্ন মেডিকাল সামগ্রী খুজে বের করে, সুলভ মূল্যে আপনাদের হাতে পৌছে দেওয়াকেই আমাদের পবিত্র দায়িত্ব মনে করছি।

Photos from RANS e-MART's post 25/04/2021

কুরিয়ার ফি প্রদানপূর্বক দেশের যেকোন স্থানে ডেলিভারি ব্যবস্থা আছে। প্রয়োজনে ইনবক্স করুন বা পোস্টের নিচে কমেন্ট করুন আমরা যোগাযোগ করে নিবো।

Photos from RANS e-MART's post 02/09/2020

করোনায় আক্রান্ত অথবা করোনা সাসপেক্টেড রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা সবসময় খেয়াল রাখার নিমিত্তে এবং এই মহামারীতে ঘরে ঘরে পালস অক্সিমিটার পৌছে দেওয়ার প্রয়োজনীয়তা থেকেই আমরা চায়নার বিখ্যাত ও সুপরিচিত JZIKi কোম্পানির পালস অক্সিমিটার আমদানি করেছি।

কিছু কিছু কোম্পানির অক্সিমিটারের দাম কোনো কোনো ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে হওয়ায় এবং সুলভ মূল্যের ভালোমানের অক্সিমিটারের অপ্রতুলতা থাকায়, চায়নার মার্কেট যাচাই-বাছাই করে, সেখানকার জনগণের রিভিউ নিয়েই তবে আমরা এই প্রোডাক্টটি বাংলাদেশের বাজারে এনেছি।

এটি ব্যবহার করা অতি সহজ হওয়ার কারনে বাসায় বসেই যে কেউ রক্তের অক্সিজেনের পরিমান নির্ণয় করতে পারবেন এবং শারিরীক অবস্থার উন্নতি বা অবনতি দেখে দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারবেন।

পণ্যটি পেতে এবং অন্যান্য তথ্য জানতে RANS e-MART এর পেইজে/ইনবক্সে যোগাযোগ করুন।

Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka