MSCT - Job Point
10/05/2026
কাগজের সিভি কি যথেষ্ট?কেন আপনার একটি 'Video Resume' দরকার!
একটি সাধারণ PDF ফাইল কি আপনার ব্যক্তিত্ব বা কথা বলার স্টাইল পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে? সম্ভবত না।আর এখানেই Video Resume গেম চেঞ্জার হিসেবে কাজ করে।
কেন Video Resume তৈরি করবেন?৩টি শক্তিশালী কারণ:
১. First Impression-এ বাজিমাত: হাজার হাজার কাগজের সিভির ভিড়ে একটি ভিডিও রেজ্যুমে রিক্রুটারের নজর কাড়তে বাধ্য।এটি প্রমাণ করে যে আপনি টেক-স্যাভি এবং সময়ের সাথে আপ-টু-ডেট। "It shows your confidence before you even enter the room!"
২. ব্যক্তিত্ব ও কমিউনিকেশন স্কিল: ভিডিওর মাধ্যমে আপনার প্রেজেন্টেশন এবং কথা বলার ধরন সরাসরি দেখা যায়।আপনি কতটা ফ্লুয়েন্ট বা প্রফেশনাল তা Recruiter মাত্র ৩০ সেকেন্ডেই বুঝতে পারেন,যা সাধারণ কাগজে অসম্ভব।
৩. আপনার কাজের জীবন্ত প্রমাণ: আপনি যদি ডিজাইনার,মার্কেটার বা কন্টেন্ট ক্রিয়েটর হন,তবে ভিডিওর মাধ্যমে আপনার পোর্টফোলিও বা কাজের স্যাম্পল খুব চমৎকারভাবে প্রেজেন্ট করা যায়। It’s like a mini-interview before the actual interview!
আপনি কি আপনার Video Resume তৈরি করতে রেডি?নাকি কোনো দ্বিধা আছে? কমেন্টে আমাদের জানান!
06/05/2026
আমরা প্রতিদিন অনেক ইমেইল পাঠাই,কিন্তু সামান্য কিছু ভুল আমাদের প্রফেশনালিজম নষ্ট করতে পারে।Effective communication starts with a great email.
চলুন জেনে নিই একটি পারফেক্ট ইমেইল লেখার ৫টি গোল্ডেন রুলস:
১. Clear & Concise Subject Line:
সাবজেক্ট লাইন দেখেই যেন বোঝা যায় ইমেইলটি কেন পাঠানো হয়েছে। অস্পষ্ট সাবজেক্ট ইমেইল ইগনোর হওয়ার প্রধান কারণ।
•Example:Meeting Request for Project Name
২. Professional Salutations (সম্বোধন):
ইমেইলের শুরুটা হওয়া চাই মার্জিত। খুব বেশি ক্যাজুয়াল হওয়া যাবে না।
•Use: Dear Mr./Ms. [Name] অথবা Hi [Name] (যদি পরিচিত কেউ হয়)
•Avoid: Hey বা Yo এর মতো শব্দ।
৩. Get Straight to the Point:
ইমেইল খুব বেশি বড় করবেন না। ইমেইলের বডিতে আপনার উদ্দেশ্য ক্লিয়ারলি লিখুন।
•Useful Phrase: I am writing to inform you that...
৪. Professional Sign-off:
ইমেইল শেষ করার সময় একটি প্রফেশনাল ক্লোজিং ব্যবহার করুন।
•Standard: Best regards,Sincerely অথবা Thank you for your time.
•শেষে আপনার নাম,পদবী এবং ফোন নম্বর সম্বলিত একটি Email Signature যোগ করতে ভুলবেন না।
৫. Proofread Before Sending:
ভুল বানানে বা গ্রামাটিক্যাল Error সহ ইমেইল পাঠানো একদমই অপেশাদারিত্ব।
•Tip: পাঠানোর আগে অন্তত একবার রিড-আউট করুন। A simple typo can change the whole meaning!
আপনার কি ইমেইল লিখতে গিয়ে কোনো মজার বা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে?আমাদের জানান কমেন্টে!
05/05/2026
নতুন জবে জয়েন "The First 90 Days" আপনার ক্যারিয়ারের ইমপ্রেশন তৈরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়।
নতুন জবে প্রথম ৯০ দিনে সফল হওয়ার মাস্টারপ্ল্যান!
১. প্রথম ৩০ দিন: শেখা এবং পর্যবেক্ষণ (The Learning Phase)
• কোম্পানি কালচার বুঝুন: অফিসের পরিবেশ,কাজের ধরন এবং টিমের সদস্যদের সাথে পরিচিত হন।
• প্রশ্ন করুন: লজ্জা না পেয়ে কাজ বুঝে নেওয়ার জন্য সিনিয়রদের প্রশ্ন করুন।এটি আপনার শেখার আগ্রহ প্রকাশ করে।
• টুলস আয়ত্ত করুন: অফিসের প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন টুলস (যেমন: Slack, Trello) দ্রুত চালানো শিখে নিন।
২. ৩১-৬০ দিন: সক্রিয় অংশগ্রহণ (The Contribution Phase)
• ফিডব্যাক নিন: আপনার বস বা লাইনের ম্যানেজারের কাছ থেকে কাজের ফিডব্যাক চান।ভুলগুলো শুধরে নেওয়ার এটাই সেরা সময়।
• ছোট ছোট জয়: বড় কোনো প্রজেক্টের আগে ছোট ছোট কাজগুলো নিখুঁতভাবে শেষ করে টিমের ভরসা অর্জন করুন।
• নেটওয়ার্কিং: শুধু নিজের টিমে নয়, অন্য ডিপার্টমেন্টের কলিগদের সাথেও সুসম্পর্ক গড়ে তুলুন।
৩. ৬১-৯০ দিন: ইমপ্যাক্ট তৈরি
• উদ্যোগ নিন: রুটিন কাজের বাইরে নতুন কোনো আইডিয়া বা সমাধানের প্রস্তাব দিন।
• লক্ষ্য পূরণ: প্রথম ৯০ দিনের জন্য আপনাকে যে টার্গেট দেওয়া হয়েছিল,তা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিন।
• ব্যালেন্স বজায় রাখা: কাজের প্রেসারের মাঝেও নিজের মানসিক প্রশান্তি ও কাজের ভারসাম্য (Work-life balance) বজায় রাখুন।
মনে রাখবেন, আপনার প্রথম জব বা নতুন পজিশন—সবখানেই আপনার 'Attitude' সবথেকে বড় সম্পদ।বিনয়ী থাকুন এবং সবসময় শেখার মানসিকতা ধরে রাখুন।
আপনার কি জবে জয়েন করার প্রথম অভিজ্ঞতা আছে? কেমন ছিল সেই দিনগুলো? কমেন্টে শেয়ার করুন!
04/05/2026
ইন্টারভিউতে আপনার প্রথম ইমপ্রেশন তৈরি হয় আপনার পোশাকের মাধ্যমে।ইন্টারভিউ বোর্ডে আপনার কনফিডেন্সের অর্ধেক আসে আপনার পোশাক থেকে।কিন্তু সব জায়গার ড্রেস কোড এক নয়।
জেনে নিন পার্থক্যগুলো:
১. Government Jobs:এখানে রক্ষণশীল এবং মার্জিত পোশাকই সবথেকে নিরাপদ।
ছেলেদের জন্য: হালকা রঙের ফুল হাতা শার্ট (যেমন— সাদা বা হালকা নীল) এবং গাঢ় রঙের ফরমাল প্যান্ট।ইন করে বেল্ট ও কালো জুতা পরুন।সম্ভব হলে টাই ব্যবহার করুন।
মেয়েদের জন্য:মার্জিত শাড়ি অথবা সালোয়ার কামিজ।অতিরিক্ত কারুকাজ বা উজ্জ্বল রঙ এড়িয়ে চলাই ভালো।
২. Private/Corporate Jobs:বেসরকারি সেক্টরে স্মার্টনেস এবং প্রফেশনালিজম বেশি গুরুত্ব পায়।
ছেলেদের জন্য: ফিটেড ফরমাল শার্ট এবং প্যান্ট।ব্লেজার পরলে লুকটি আরও প্রফেশনাল হয়।টাই পরা বাধ্যতামূলক না হলেও পরলে স্মার্ট দেখায়।
মেয়েদের জন্য: শাড়ি,সালোয়ার কামিজ বা ফরমাল প্যান্ট-শার্ট—সবই চলতে পারে যদি তা রুচিশীল হয়।হালকা মেকআপ এবং সিম্পল এক্সেসরিজ বেছে নিন।
৩. Tech/Creative Startups:এখানে পরিবেশ কিছুটা রিল্যাক্সড বা Business Casual হতে পারে।তবে একদম ক্যাজুয়াল জিন্স বা টি-শার্ট এড়িয়ে চলাই ভালো।পোলো শার্ট বা ক্যাজুয়াল শার্টে আপনি বেশ মানানসই হতে পারেন।
সঠিক পোশাক আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং বোর্ডে সাহসের সাথে কথা বলতে সাহায্য করবে।আপনার পরবর্তী ইন্টারভিউয়ের জন্য শুভকামনা!
03/05/2026
ইন্টারভিউ রুমে ঢোকার আগে হাত-পা কাঁপা বা নার্ভাস হওয়া খুব স্বাভাবিক।কিন্তু ৩টি মনস্তাত্ত্বিক (Psychological) ট্রিক ব্যবহার করলে আপনি নিজেকে অনেক বেশি শান্ত এবং আত্মবিশ্বাসী প্রমাণ করতে পারবেন:
১. পাওয়ার পোজ : ইন্টারভিউ রুমে ঢোকার অন্তত ২ মিনিট আগে একা কোনো জায়গায় (যেমন ওয়াশরুমে) বুক টানটান করে,দুই হাত কোমরে দিয়ে সুপারহিরোর মতো দাঁড়ান।এটি আপনার শরীরে 'Testosterone' হরমোন বাড়ায় এবং 'Cortisol' বা স্ট্রেস হরমোন কমিয়ে দেয়,যা আপনাকে ইনস্ট্যান্ট কনফিডেন্স দেবে।
২. বডি ল্যাঙ্গুয়েজ ও ওপেন গেসচার: কথা বলার সময় হাত টেবিলের নিচে না রেখে ওপরে রাখুন এবং হাতের তালু মাঝে মাঝে দেখান (Open Palms)।এটি সাইকোলজিক্যালি প্রমাণ করে যে আপনি সৎ এবং আপনার লুকানোর কিছু নেই।এছাড়া হালকা হাসি এবং চোখের দিকে তাকিয়ে কথা বলা (Eye Contact) আপনাকে আরও বেশি নির্ভরযোগ্য করে তোলে।
৩. ধীরগতিতে কথা বলা: নার্ভাস থাকলে আমরা দ্রুত কথা বলি।ট্রিকটি হলো—প্রশ্ন শোনার পর ২ সেকেন্ড সময় নিন,তারপর ধীরস্থিরভাবে উত্তর দিন।এটি বুঝিয়ে দেয় যে আপনি নার্ভাস নন এবং নিজের চিন্তার ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে।
মনে রাখবেন: ইন্টারভিউ বোর্ড আপনাকে রিজেক্ট করার জন্য নয়,বরং সঠিক মানুষটিকে খুঁজে নেওয়ার জন্য বসেছে।তাই নিজেকে একজন যোগ্য ক্যান্ডিডেন্ট হিসেবে উপস্থাপন করুন।
আপনার পরবর্তী ইন্টারভিউ কবে? কমেন্টে আমাদের জানান!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1230
Opening Hours
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 19:00 |
| Saturday | 09:00 - 19:00 |
| Sunday | 09:00 - 19:00 |