Pixie baking corner.

Pixie baking corner.

Share

Photos from Pixie baking corner.'s post 17/06/2026

মারা খাওয়া কারে বলে জানেন?
এটার অর্ডার নিসি আগের দিন। পরের দিন ডেলিভারি। এদিকে আমার কাছে ক্রিম নাই। তার উপর বৃহস্পতিবার বাজার বন্ধ। অনলাইনে একটা কাছের পেইজে নক দিলাম।।উনারা আর্জেন্ট ডেলিভারি দিতে পারবে না।
পরে এক পরিচিত ভাই এনে দিয়েছে। রাতের মধ্যে পুরা কেক কমপ্লিট। ছবি টা আকতে একটু সময় লাগসে।
পরের দিন বিকালে নেয়ার কথা। সকালে আমি ভার্সিটি যাবো। যাওয়ার আগে ছবি বসিয়ে কেক এর পিক পাঠালাম ক্লায়েন্ট কে। সে কল দিয়ে বলে কেক তো পার্পেল হওয়ার কথা ছিলো৷ সাদা ক্যান করসো?
এদিকে আমি তখন ঘরের সব কাজ গুছিয়ে রান্না সেরে, বাবুকে খাইয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি।

কি করার। পরে আবার ডিপ থেকে ক্রিম বের করে নতুন করে বিট করলাম। পুরা কেকের সব ডেকোরেশন তুলে আবার নতুন করে ডেকোরেশন করে বিকালে ডেলিভারি দিলাম।
সেইদিন আর ভার্সিটি যাইতে পারি নাই। 🙂
বি.দ্র. এখানে ক্লায়েন্টের কোনো দোষ ছিলো না। সে পার্পেল বলসিল। বাট রেফারেন্স পিক ছিলো সাদা। তাইয়া আমি ভুলে সাদা ই করে ফেলসি।

Photos from Pixie baking corner.'s post 04/06/2026

একটা প্যারাদায়ক কাহিনি।

এই কেক টা নিয়ে। আমার ফ্রেন্ডের অর্ডার ছিলো। ও অনেক আগেই বলে রাখসিলো। তো আমার ডেট মনে ছিলো না। ২ তারিখ সকালে আমার মনে পড়সে যে ৩ তারিখ ডেলিভারি। সারাদিনের কাজকর্ম শেষ করে রাতে কেক বানাইতে বসছি। আর গরম ও পড়সিলো প্রচন্ড।

তো আমি ক্রিম বানায়ে কাজ শুরু করসি। ফ্রস্টিং করার পর দেখি ফিনিশিং এর ক্রিম শর্ট পড়সে। দেন আবার ক্রিম বিট করসি। অল্প করে। বাট এবার আর ক্রিম স্টিফ হয় না।
পরে একটু বেশি করে আবার ক্রিম বিট করসি। এবার উপরের ফিনিশিং দেয়ার পর হলুদ ক্রিমের কাজ করতে যাবো, পাইপিং করতে যেয়ে, আমার হাতের গরমে আবার ক্রিম গলে গেসে।
আবার ডিপ থেকে ক্রিম বের করে বিট করসি। এবার হলুদ ক্রিমের কাজ শেষ করে বাকি ক্রিমে হোয়াইট চকলেট মিক্স করসিলাম কারন অতিরিক্ত গরম ছিলো।
এবার সাদা গোলাপ গুলা বানাতে গিয়ে দেখি ক্রিমের ভিতর হোয়াইট চকলেট দানা দানা হয়ে আছে। নজেল দিয়ে ক্রিম বের হচ্ছে না।
পরে ৪র্থ বারের মতো রাত ১ টায় আবার ক্রিম বিট করসি। ওই কয়টা সাদা ফুল করার জন্য। মনে হইতেসিলো ফ্রেন্ড রে ফোন দিয়ে বলি আমারে মাফ কর। আমি বানাইতে পারবো না।
বাট পরে অনেক কষ্ট করে এটা শেষ করসি।
আল্লাহর রহমতে রিভিউ ভালো আসছে।

12/05/2026

এই বো কেক টা মনে হয় আমি বাদে সবাই করে ফেলসে। অবশেষে আমিও করসি ইয়েএএএএ।

25/02/2026

এই কেক টা করতে গিয়ে একটা কাহিনি হইসে। এটা অর্ডার নেয়ার পর ভাবতেসিলাম ভালোই হইসে হাতে ২ দিন সময় আছে। টাইম নিয়ে ভাল করে কেক টা বানাইতে পারবো। পরের দিন সকালে আমি বেমালুম ভুলে গেছি যে আমার একটা অর্ডার ছিলো। ডেলিভারির দিন দুপুর ১ টায় মনে পড়সে। এদিকে বাসায় রান্না বাকি। ঘরের অন্যান্য কাজকর্ম তো আছেই।
তার উপর অরেঞ্জ কেক। অরেঞ্জ কার্ড বানানো। স্পেশাল ক্রিম রেডি করা, সেমি ময়েস্ট বেইজ বানানো সব বাকি।

খুব মনে পড়তেসিলো আগের দিন গুলার কথা। জাস্ট ডিম বিট করে স্পঞ্জ কেক আর ক্রিম বিট করে ইমালশন আর রঙ মিশায়ে দিলেই অরেঞ্জ কেক হয়ে যাইতো। এখন এক অরেঞ্জ কেকে কত কাহিনি করা লাগবে।
পরে ঘরের কাজ রান্না সব শেষ করে ৩ টায় বেক করতে দিসি। কাজ শেষ হইসে সন্ধ্যা ৭ টায়। ক্লায়েন্ট আপু কে বলসিলাম যে আপু ৭ টার পর পাঠাবো। উনিও রাজি হইসিলো। পরে নিজেই দৌড়ায়ে গিয়ে কেক ডেলিভারি দিয়ে আসছি৷ তাড়াহুড়ায় ডেলিভারি ম্যান ঠিক করার ও সময় পাই নাই।
যাই হোক ভয়ে ছিলাম। বাট রিভিউ ভালো আসছে আলহামদুলিল্লাহ। কমেন্টে দিবো নে।

Want your business to be the top-listed Bakery in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Mirpur 11
Dhaka