SOSO
31/08/2024
১৯৭১ থেকে ১৯৮১ সময়টা মহাকাব্যের মতো। এতো চরিত্র। এতো ঘটনা।
এই প্রত্যেকটা চরিত্রের গল্প নিয়ে আলাদা আলাদা আস্তো উপন্যাস লিখে ফেলা যায়।
মুজিব-তাজউদ্দিন-শেখ মনি- সিরাজুল আলম খান- জাসদ- মেজর জলিল - কর্ণেল তাহের - খালেদ মোশাররফ -জিয়া। এই সময়ের গল্প যদি ঠিক ভাবে তুলে ধরা যায়, সেইটা পড়তে গেম অফ থ্রোন্সের চেয়েও রোমাঞ্চকর লাগবে। এই ইতিহাস নিয়ে যদি টিভি সিরিজ বানানো যায়..সেটাও গেম অফ থ্রোন্সকে ছাড়িয়ে যাবে।
বিপ্লব- ব্যার্থ বিপ্লব, নায়ক-প্রতি নায়ক- খল নায়ক কি নেই সেই মহা কাব্যে।
এখানে কেউ পুরোপুরি ভিলেন না। আবার কেউ পুরোপুরি নায়কও না।
এই সময় নিয়ে প্রচুর বই লিখা হয়েছে। সমস্যাটা হচ্ছে...সবাই নিজের এংগেল থেকেই ঘটনা গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাই সত্যের তল পাওয়া খুব কঠিন।
আমার নিজের ইচ্ছা আছে ওই সময়ের ইতিহাস নিয়ে একটা কাজ করার। এজন্য প্রচুর পড়াশুনা করতে হয়েছে। হচ্ছে। বই, আর্টিকাল, পত্রিকার রিপোর্ট অনেক কিছুই ঘাটা লাগে।
পিনাকী ভট্টাচার্যের "স্বাধীনতা উত্তর বাংলাদেশ - প্রথম খন্ড " সেই তালিকায় নতুন সংযোজন। বইয়ে ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়কাল আলোচিত হয়েছে।
এই বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে...ওই সময়টা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেতে আপনি এই বইটা পড়লেই যথেষ্ট। প্রতিটা চ্যাপ্টারের শেষে প্রচুর রেফারেন্স দেওয়া আছে। তাই মিলিয়ে নেবার সুযোগ আছে। ক্রনোলজিক্যালি গল্পের মতো করে বলে গেছেন ইতিহাস।
বইটা নাকি দেশে আন-অফিসিয়ালি নিষিদ্ধ। সত্যিকার অর্থে এখন পর্যন্ত আমি এমন কিছু পাইনি..যেটা একই সাথে আওয়ামী লীগের জন্য বিব্রতকর এবং যেটা আগে অন্য কোথাও প্রকাশিত হয়নি। যেহেতু রেফারেনা ভিত্তিক বই, এগুলোর সবই এরই মাঝে বিভিন্ন সোর্সে প্রকাশিত।আওয়ামী লীগ সমর্থক যে কেউ বইটা পড়লে আমার সাথে একমত হবেন। তবে হ্যা, বইটা অসম্ভব গোছানো। এবং প্রতিটা ঘটনার রেফারেন্স দেওয়া আছে। সব তথ্য গুলোকে খুব যত্ন করে এক সুতায় বাঁধা হয়েছে।
আপনি যদি বর্তমান সময়ের একজন পলিটিক্যাল কিংবা হিউম্যান রাইটস এক্টিভিটিস হন, জার্নালিস্ট হন, অথবা একজন সচেতন নাগরিক হন এবং আপনি কংক্রিট নলেজ অর্জন করতে চান, তাহলে "স্বাধীনতা উত্তর বাংলাদেশ" বইটি আপনার জন্যই লেখা।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশ : প্রথম খণ্ড
লেখক: পিনাকী ভট্টাচার্য
প্রকাশনী: হরপ্পা ইউ কে
মুদ্রিত_মূল্য: ১০০০ টাকা
বিক্রয় মূল্য: ৪৯৯ টাকা
পৃষ্ঠা : ৪৮৮
বই অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা যোগাযোগ করুন এই নম্বরেঃ
01917-248021
একটু পড়ে দেখতে ভিজিট করুন:
https://tarahuralife.com/produ.../sadhinota-uttor-bangladesh
24/08/2024
বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন
বই সম্পর্কে -
১. আমি মেজর ডালিম বলছি
পৃষ্ঠা সংখ্যা: ৩৮৭
মুদ্রিত মূল্য: ৯০০ টাকা
কোয়ালিটি: প্রিমিয়াম কোয়ালিটি (জ্যাকেট কভারসহ)
বাইন্ডিং: হার্ডকভার
২. আমার ফাঁসি চাই
পৃষ্ঠা সংখ্যা: ২৫৬
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
কোয়ালিটি: প্রিমিয়াম কোয়ালিটি (জ্যাকেট কভারসহ)
বাইন্ডিং: হার্ডকভার
বই অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা যোগাযোগ করুন এই নম্বরেঃ 01917-248021
আরও বই দেখতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট https://www.tarahuralife.com/ -এ।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Baishakhi Sarani, Middle Badda
Dhaka
1212