Daily essentials with Hello Sunday

Daily essentials with Hello Sunday

Share

28/05/2026

আজ বাংলাদেশের মুসলমানেরা আমরা স্বাধীনভাবে, নিরাপদে নামাজ পড়তে পারছি, ঈদুল আজহায় কোরবানি দিতে পারছি। কিন্তু সীমানার ওপারে ভারতের মুসলমানদের অবস্থা দেখুন তারা শান্তিতে নামাজ পড়তে পর্যন্ত ভয় পাচ্ছে। মুসলমানদের কোরবানির পশু জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে, প্রতিনিয়ত তারা জুলুমের শিকার হচ্ছে।

আল্লাহ তায়ালা যে আজ আমাদের এই ভূখণ্ডে নিরাপদে নামাজ পড়ার এবং কোরবানি করার মতো শ্রেষ্ঠ নিয়ামত ও স্বাধীনতা দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ!

একই সাথে আমাদের মনে রাখা উচিত, আল্লাহ তায়ালা যাদের উসিলায় আমাদেরকে ওই জালিমদের হাত থেকে বাঁচিয়েছেন, আজ স্বাধীনভাবে বাঁচার পথ তৈরি করে দিয়েছেন, সেইসব মহান নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব।

আধুনিক ভারতীয় উপমহাদেশের মুসলিম জাগরণ, স্বাধিকার আন্দোলন এবং মুসলমানদের জন্য একটি নিরাপদ ভূখণ্ড তৈরিতে যাদের অবদান অনস্বীকার্য, আসুন আজ মন থেকে তাঁদের স্মরণ করি

নবাব স্যার সলিমুল্লাহ: যিনি মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং শিক্ষা বিস্তারে নিজের জীবন ও সম্পদ বিলিয়ে দিয়েছিলেন।

কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ: যাঁর দূরদর্শী নেতৃত্ব ও আপসহীন সংগ্রামের ফলে মুসলমানরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিল।

আল্লামা ইকবাল: যাঁর কবিতা ও দর্শন মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলেছিল এবং স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখিয়েছিল।

চৌধুরী রহমত আলী: যিনি মুসলমানদের আলাদা অস্তিত্বের নাম ও রূপরেখা দিয়েছিলেন।

শেরে বাংলা এ কে ফজলুল হক: যাঁর ঐতিহাসিক লাহোর প্রস্তাব এবং কৃষক-প্রজার অধিকার আদায়ের লড়াই আমাদের অস্তিত্বের ভিত্তি।

খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী: যাঁরা বাংলার মুসলমানদের অধিকার রক্ষা ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বুক ফুলিয়ে চলছি কেবল তাঁদেরই দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে। হে আল্লাহ! আমাদের এই নেতাদের অবদানকে আপনি কবুল করুন। তাঁদের জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে তাঁদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। (আমীন)

22/05/2026

আসসালামু আলাইকুম

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka