Civil Tech Academy

Civil Tech Academy

Share

পুকুর খননে মাটিকাটা কাজের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি। পর্ব ০২ 12/08/2021

পুকুর খননে মাটিকাটা কাজের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি। পর্ব ০২
ভিডিও লিংকঃ https://youtu.be/opCVdbpvbmM

একটি দ্বিতল পুকুর খননে মাটিকাটার কাজের পরিমাণ বের করার পদ্ধতি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন। আপনাদের চাহিদার ভিত্তিতে এই ভিডিওটি পাবলিশড করা হলো। অনেকসময় সরকারী চাকুরীর পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসে তাছাড়া কর্মজীবনেও এটি কাজে আসবে বলে আশারাখি।

পুকুরের মাটি কাটার পরিমাণ নির্ণয় করার জন্য নিম্নের পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ঃ-
১। মধ্য-প্রস্থচ্ছেদ সূত্র (Mid-sectional formula)
২। গড় প্রস্থচ্ছেদ সূত্র (Mean sectional formula)
৩। প্রিজময়েডাল সূত্র (Prismoidal formula)

এই ভিডিওতে আমরা প্রিজময়েডাল সুত্রের সাহায্যে একটি দ্বিতল পুকুর খননে মাটিকাটার কাজের পরিমাণ বের করার পদ্ধতি নিয়েই আলোচনা করেছি। আশাকরি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।

পুকুর খননে মাটিকাটা কাজের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি। পর্ব ০২ একটি দ্বিতল পুকুর খননে মাটিকাটার কাজের পরিমাণ বের করার পদ্ধতি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন। আপনাদের চাহিদা...

Photos from Civil Tech Academy's post 21/10/2020

#তিনটি_পাইলের_পাইলক্যাপের_ক্ষেত্রফল_এবং_রডের_দৈর্ঘ্য_বের_করার_পদ্ধতি:

প্রথমেই ক্ষেত্রফলঃ

#পদ্ধতি-১: যদি আপনার কাছে অটোক্যাড ড্রয়িং থাকে, তবে LIST কমান্ড দিয়ে বের করে নিতে পারবেন।

#পদ্ধতি-২: যখন আপনার কাছে প্রিন্টেড ড্রয়িং আছে, তখন পুরো পাইলক্যাপটিকে দুই ভাগে ভাগ করে নিবেন।
ছবির মত ১ এবং ২ অংশে।
অংশ-১, আয়তক্ষেত্রাকার। তাহলে দৈর্ঘ্য * প্রস্থ দিয়ে এর ক্ষেত্রফল বের করে নিলেন।
এখানে, ক্ষেত্রফল = 100" * 40"

অংশ-২, ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের সুত্র হলো
0.5* (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল)* উচ্চতা।
এখানে, ক্ষেত্রফল = 0.5*(100"+40")*52"

দুইটা ক্ষেত্রফল যোগ করলেই মোট ক্ষেত্রফল চলে আসবে।
এখন আপনার পাইলক্যাপের thickness দিয়ে গুন করে বাকি হিসাবের পর Materials এর পরিমাণ বের করতে পারবেন।

রডের দৈর্ঘ্য বের করার পদ্ধতি ঃ

পুরো পাইলক্যাপটিকে এবার চার ভাগে বিভক্ত করি।

অংশ -১ এবং ৩ এ আপনি সাধারণ ফুটিং এর রড়ের দৈর্ঘ্য যেভাবে বের করেন, ঠিক সেভাবেই করবেন।
মানে, অংশ ১:
রডের দৈর্ঘ্য= 100" - (2 * cover) + (2 * L Bend)
অংশ ২:
রডের দৈর্ঘ্য= 92" - (2 * cover) + (2 * L Bend)
L-Bend= মাটামের দৈর্ঘ্য

তারপর 40" থেকে কভার বাদ দিয়ে রডের স্পেসিং দিয়ে ভাগ করে, তার সাথে 1 যোগ দিলেই রডের সংখ্যা পেয়ে যাবেন।

অংশ ২ এবং ৪:
২ এবং ৪ নং অংশে গড় দৈর্ঘ্য নিতে হবে
যেমন (100"+40")/2 = 70"
এবং (92"+40")/2= 66"

রডের দৈর্ঘ্য= 70" - (2 * cover) + (2 * L- Bend)
রডের দৈর্ঘ্য= 66" - (2 * cover) + (2 * L- Bend)

এবার অংশ ২ এ 52" থেকে কভার বাদ দিয়ে রডের স্পেসিং দিয়ে ভাগ করে, তার সাথে 1 যোগ দিলেই রডের সংখ্যা পেয়ে যাবেন।
এবং অংশ ৪ এ (30"+30") থেকে কভার বাদ দিয়ে রডের স্পেসিং দিয়ে ভাগ করে, তার সাথে 1 যোগ দিলেই রডের সংখ্যা পেয়ে যাবেন।

অংশ ২ এবং ৪ এ রডের দৈর্ঘ্য পরিবর্তনশীল। তাই আমি গড় ধরে নিই। যদি আপনি প্রতিটি রডের সঠিক দৈর্ঘ্য বের করতে চান তবে,

অংশ ২ এর ক্ষেত্রে, সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 100" এবং সর্বনিম্ন হবে 40"
দুটি দৈর্ঘ্যের মাঝে দুরত্ব 52"
তারমানে 52" দুরত্বের জন্য দৈর্ঘ্য কমেছে 60"
তারমানে 1" দুরত্বের জন্য দৈর্ঘ্য কমবে
(60"/52") = 1.15"
তাহলে আমরা যদি 100" এর দিক থেকে রড বসানো শুরু করি তবে ১ম রডের দৈর্ঘ্য হবে
রডের দৈর্ঘ্য= 100" - (2 * cover) + (2 * L- Bend)
মনে করি রডের স্পেসিং 6", মানে 6" দুরে পরের রডটি থাকবে। তাহলে

দ্বিতীয় রডের দৈর্ঘ্য= 100" - (2 * cover) + (2 * L- Bend) - ( 1.15"*6)
যত ইঞ্চি দুরে হবে তত দিয়ে গুন করতে হবে 1.15 কে। এটার মান আপনার পাইলক্যাপের সাইজের সাথে পরিবর্তনশীল।

অংশ ৪ এর ক্ষেত্রেও একিভাবে দৈর্ঘ্য বের করতে হবে।
আমি লেখার সুবিধার জন্য সব ইঞ্চিতে করেছি

যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্টে ধরিয়ে দিবেন।
ধন্যবাদ

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1205