Legal solution 24

Legal solution 24

Share

12/11/2025

সুপ্রিম কোর্টে নতুন ২১ জন স্থায়ী বিচারপতির শপথ গ্রহণ।

আজ দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ২১ জন স্থায়ী বিচারপতি শপথ গ্রহণ করেছেন।
শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে, যেখানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় আজ ২১ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন।
এই শপথের মধ্য দিয়েই তাদের নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

যারা শপথ নিয়েছেন:
১️⃣ মো. গোলাম মর্তুজা মজুমদার
২️⃣ মো. মনসুর আলম
৩️⃣ সৈয়দ জাহেদ মনসুর
৪️⃣ কে. এম. রাশেদুজ্জামান রাজা
৫️⃣ মো. যাবিদ হোসেন
৬️⃣ মুবিনা আসাফ
৭️⃣ কাজী ওয়ালিউল ইসলাম
৮️⃣ আইনুন নাহার সিদ্দিকা
৯️⃣ মো. আবদুল মান্নান
🔟 তামান্না রহমান
১১️⃣ মো. শফিউল আলম মাহমুদ
১২️⃣ মো. হামিদুর রহমান
১৩️⃣ নাসরিন আক্তার
১৪️⃣ সাথিকা হোসেন
১৫️⃣ সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন
১৬️⃣ মো. তৌফিক ইনাম
১৭️⃣ ইউসুফ আব্দুল্লাহ সুমন
১৮️⃣ শেখ তাহসিন আলী
১৯️⃣ ফয়েজ আহমেদ
২০️⃣ মো. সগীর হোসেন
২১️⃣ শিকদার মাহমুদুর রাজী

বাংলাদেশের বিচার বিভাগে নতুন এই সংযোজন ন্যায়বিচারের গতি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — এমন প্রত্যাশা সবার।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Paltan
Dhaka
1230