Affordable Science Lab - ASL
14/11/2022
ডেঙ্গু ।
বর্তমান সময়ের জন্য একটি পরিচিত রোগ হচ্ছে ডেঙ্গু। যা ইদানীং সচেতনতার অভাবে প্রায়ই হতে দেখা যাচ্ছে। ডেঙ্গু সম্পর্কে আমাদের জ্ঞান ও সচেতনতার মাধ্যমে আমরা সহজেই রোগটি এড়াতে পারি। এবং ডেঙ্গুর প্রতি অবহেলা ভয়াবহ পরিনতি ডেকে আনতে পারে। ডেঙ্গু বিষয়ে আমাদের থাকছে ২ পর্বের ধারাবাহিক আলোচনা।
➡️ ডেঙ্গুর লক্ষনঃ
১। সবার প্রথম লক্ষন হচ্ছে জ্বর।
২। মাথাব্যাথা
৩। পিঠে, অস্থিসন্ধি ( গিড়ায় গিড়ায়) ব্যাথা
৪। চোখের চারপাশে বা চোখের পেছনে ব্যাথা মনে হওয়া
৫। ক্ষুধামন্দা
৬। বমিভাব
৭। র্্যাশ : সাধারনত জ্বরের ১/২ দিনের মধ্যে সারা শরীরে লালচে দাগ দেখা যায়।
➡️ করনীয়ঃ
উপরোক্ত লক্ষন প্রকাশ পাওয়া মাত্র একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে রোগীর উপর। সব ধরনের স্বাভাবিক খাওয়া দাওয়া চালিয়ে যেতে হবে এবং বেশি পরিমাণে ফল ও তরল জাতীয় খাবার খেতে হবে। এবং সম্ভব হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে রাখা উচিত। যেন ভবিষ্যতে রোগীর অবস্থা অবনতি হলে দ্রুত ব্যাবস্থাপনা পাওয়া যায়।
➡️ টেস্টঃ
রোগীর অসুবিধা না থাকলে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু রোগের নিশ্চিত ফলাফল পাওয়া যায়।
পরবর্তী পর্বের লিংক কমেন্টে দেয়া হবে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
#ডেঙ্গু
19/10/2022
Physics Lab Class:
ক্লাস পরিচালনায় ঃ . Mahfujul Alam (Tamim) Vai
আজকের বিষয়ঃ স্লাইড ক্যালিপার্স
স্লাইড ক্যালিপার্স এর বিভিন্ন অংশ:-
1.বাহিরের চোয়াল: এ অংশের সাহায্যে গোলাকার বস্তুর বাহ্যিক ব্যাস বা পুরুত্ব নির্ণয় করা হয়।
2.ভিতরের চোয়াল:এ অংশের সাহায্যে বস্তুর অভ্যন্তরীণ ব্যাস পরিমাপ করা হয়।
3.গভিরতা নির্ণায়ক:এর সাহায্যে কোন বস্তুর পুরুত্ব বা গর্তের গভীরতা নির্ণয় করা যায়।
4.প্রধান স্কেল: মিলিমিটার স্কেল
5.প্রধান স্কেল: ইঞ্চি এককে দাগাঙ্কিত স্কেল
6.ভার্নিয়ার স্কেল: ভার্নিয়ার স্কেলের একটি অংশ যেটি আনুমানিক 0.01mm পর্যন্ত নিখুত হিসেব করতে পারে।
7.ভার্নিয়ার স্কেল: ভার্নিয়ার স্কেলের আরেকটি অংশ যা এক ইঞ্চির ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে।
8.ভার্নিয়ার ধারক: এ অংশটি ভার্নিয়ার স্কেলকে প্রধান স্কেলের সাথে আটকে রাখতে সাহায্য করে।
বস্তুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র: L = M + V × VC
এখানে,
L হলো বস্তুর দৈর্ঘ্য
M হলো মূল স্কেল পাঠ
V হলো ভার্নিয়ার সমপাতন
VC হলো ভার্নিয়ার ধ্রুবক (0.02mm)
17/10/2022
উচ্চ রক্তচাপ এর ঝুঁকি এড়াতে যা করনীয় -
১। কাচা লবন কম খাওয়া উচিত
২। ধূমপান বর্জন করা উচিত
৩। বেশি করে শাক সবজি এবং ফল খাওয়া উচিত
৪। অ্যালকোহল বর্জন
৫। তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার কম গ্রহন করা উচিত
৬। শারীরিক ভাবে কর্মক্ষম থাকা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
#উচ্চরক্তচাপ
23/09/2022
>>>>>Introduction of Chemistry Lab Instrument.
Part-01
Class-(9-10)
অত্র গোড়ান ও খিলগাঁও এলাকার মধ্যে আমরাই সর্বপ্রথম এডুকেশনাল রিসার্স সেন্টার চালু করেছি।
ইনশাআল্লাহ এখন থেকে আমাদের আশেপাশে যেসব স্কুল আছে, যাদের ল্যাব করানোর পর্যাপ্ত সুবিধা নাই।
তাদের জন্য নিয়ে এসেছি ল্যাব করানোর সুবিধা। এছাড়াও যারা বিভিন্ন কোচিং সেন্টার পরিচালনা করেন, তাদের স্টুডেন্টদের জন্যও সুবিধা হবে রসায়ন বিষয়টাকে হাতে কলমে শিখার জন্য,
Salehuddin Ayubee ভাইয়া, আর আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যতটুকু ফিল করেছি, তাহলো রসায়ন বিষয় টা মজার তখনই হয় বা রসায়ন পড়াটা তখনই সার্থক হয় যখন চোখের সামনে হাতে কলমে বিক্রিয়াগুলো দেখতে পারি।
রসায়নের উপর আগ্রহ বাড়ানোর জন্য ভাইয়ার অবদান অনেক।
এখন থেকে আমি আমার পড়ার অভিজ্ঞতায় যা যা শিখছি, এইগুলো আমাদের এই ল্যাবে, আমি ইনশাআল্লাহ নিজ হাতেই করবো।
এমনকি আমার Onnorokom Math ব্যাচের স্টুডেন্টদের জন্যও সীমিত খরচে, ল্যাব করার সুযোগ রাখবো।
এছাড়াও যারা যারা আমার পারসোনাল স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে নাম মাত্র মূল্যে আমরা তাদেরকে A-Z
ল্যাব শিখাবো ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
190/A Goran , Khilgaon
Dhaka
1215