Pedal Power Racer

Pedal Power Racer

Share

Photos from Pedal Power Racer's post 21/01/2026

বিগত কয়েক বছর ধরে আমাদের Team PPR এর টি-শার্ট জার্সি এবং প্রো জার্সি Your's Sports & Fashion Wear থেকে তৈরি করা হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রতিবারই তাদের কাজের কোয়ালিটি ছিল অসাধারণ ও সন্তোষজনক,বিশেষ করে প্রো জার্সিগুলো প্রতিটি প্লেয়ারের জন্য কাস্টমাইজডভাবে তৈরি করে দেওয়াটা সত্যিই প্রশংসার দাবি রাখে ডিজাইন, কাপড়ের মান, ফিটিং—সবকিছুতেই তারা পেশাদারিত্বের পরিচয় দিয়েছে, সবচেয়ে ভালো দিক হলো, এত সুন্দর ও মানসম্মত জার্সি তারা খুবই রিজনেবল খরচে তৈরি করে দেয়, যা যেকোনো টিমের জন্য বড় একটি সুবিধা।
সবমিলিয়ে সুন্দর, টেকসই এবং প্রো জার্সি বানিয়ে দেওয়ার জন্য Your’s Sports & Fashion Wear-কে Team PPR এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এই সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে🤍।

Photos from Pedal Power Racer's post 04/01/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🤍

দেখতে দেখতে আমাদের প্রিয় Team PPR সফলভাবে ৫ বছর পূর্ণ করে ৬ষ্ঠ বছরে পদার্পণ করলো।
এই দীর্ঘ পথচলায় যাঁদের আন্তরিকতা, পরিশ্রম ও নিরলস নিবেদন আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে,সকল সাইক্লিং টিম মেম্বারদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিশেষভাবে ধন্যবাদ জানাই Team PPR-এর সকল সদস্যদের, যারা নিয়মিতভাবে টিমকে সাপোর্ট করেছেন, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে টিমকে গর্বের সাথে উপস্থাপন করেছেন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে Team PPR আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।
আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ
Team PPR-এর জন্য দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ!
নিচে ২০২৫ সালে Team PPR-এর উল্লেখযোগ্য অর্জনসমূহ তুলে ধরা হলো:

1. AKIJ Bicycle Purbachal Cycling Challenge 2025
Team Time Trial (TTT – MTB): Champion 🥇

Individual Time Trial (ITT – MTB): 2nd Runner-Up 🥉& 5th Position.

Individual Time Trial (ITT – Road Bike): 2nd Runner-Up 🥉

2. Daudkandi MTB Challenge 2025
Team PPR অর্জন করেছে—
1st | 2nd | 4th | 5th | 6th | 9th Position

3. Akij Bicycle GCC Mass Start MTB Race – 02
ITT Category: 1st Runner-Up🥈 & 4th Position.

4. LRC Sunday Max Competition 2025 (Season–2)
Mass Start Category: 2nd Runner-Up 🥉

5. MCC Mass Start MTB Race 2025 (Season–01)
Mass Start Category: Champion🏆.

6. Dhaka Max Season–2 | 2025
Junior Mass Start Category: Champion 🏆.

Senior Mass Start Category: 1st Runner-Up 🥈

এছাড়াও আমাদের টীম ন্যাশনাল গেম, 44th Bangladesh National Cycling Championship 2025 এবং Prime Bank Mountain Bike Championship 2025-এ অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছে।

Want your business to be the top-listed Gym/sports Facility in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka