Aklash uddin

Aklash uddin

Share

12/06/2024

পুরুষ নিয়ে অনুভূতি🫀🥹💵💵🧰

পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে ।এটা ছোটবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানিব্যাগে বাড়ির চৌকাঠ মাড়িয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলেমানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানিব্যাগটায়।যার কালো মানিব্যাগ যত ভরা থাকে,সে ততই সুস্থ। পুরুষের মেরুদণ্ড মানিব্যাগ, মানিব্যাগটা যত সুস্থ থাকে সে ততই শিরদাঁড়া দাঁড়াতে পারে। মানিব্যাগ অসুস্থ থাকলে,সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না। পুরুষের সখ, আল্লাত, স্বপ্ন, ইচ্ছে থাকলেও তার কাজ নেই।যদি মানিব্যাগ কথা না বলে। মানিব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখও দৃষ্টি বদলিয়ে ফেলে মানিব্যাগ অসুস্থ থাকলে হাসির পাএ হতে হয় বন্ধমহলে। অবহেলার অবজ্ঞার পাএ হতে হয় আত্নীয়দের নিকট পুরুষের বিচার করা হয় কালো মানিব্যাগে। মানিব্যাগ অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায়। মানিব্যাগ অসুস্থ থাকলে সত্যও মিথ্যা হয়ে যায় মানিব্যাগ অসুস্থ থাকলে পরিবারের কাছেও অসহ্যয মানুষ।পুরুষ মানুষের মানিব্যাগ অসুস্থ থাকলে তামাম দুনিয়ার সব বিপরীতে হাঁটে,সব। পুরুষ মানুষের জীবন হচ্ছে মানিব্যাগ এর ভেতর।যে পুরুষের মানিব্যাগ যত সুস্থ,সে পুরুষের জীবন ততো সুখী। অসুস্থ মানিব্যাগ নিয়ে বন্ধ হওয়া যায় না। অসুস্থ মানিব্যাগ নিয়ে প্রিয়মানুষ হওয়া যায় না। অসুস্থ মানিব্যাগ নিয়ে বিচার পাওয়া যায় না। অসুস্থ মানিব্যাগ নিয়ে স্বপ্ন দেখা যায় না।সমাজ সংসার অসুস্থ মানিব্যাগের পরিচয় দিয়ে গেছে আরো জঘন্য ভাবে যে মানুষের মানিব্যাগ অসুস্থ সে যেনো মানুষি নয়। মানিব্যাগ অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মত অপয়োজনীয়। মানিব্যাগ অসুস্থ মানে তুমি সস্তা। মানিব্যাগ অসুস্থ মানে তুমি অযোগ্য। মানিব্যাগ অসুস্থ মানে তুমি তুচ্ছ। মানিব্যাগ অসুস্থ হওয়ায় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না। মানিব্যাগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ, অপরিচিত। মানিব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও।মানিব্যাগ অসুস্থ মানে তুমি ছোঠলোক। মানিব্যাগ মানেই জীবন মানিব্যাগ সুস্থ মানে তুমি জনপ্রিয়। মানিব্যাগ সুস্থ মানে তুমি সঠিক। মানিব্যাগ সুস্থ মানে তুমি সত্য। মানিব্যাগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল। মানিব্যাগ সুস্থ মানে তুমি সুন্দর। মানিব্যাগ সুস্থ মানে তুমি নেতা। মানিব্যাগ সুস্থ মানে তুমি স্মাট।তোমার মানিব্যাগ অসুস্থ মানে তোমার নেশাখোর উপাধি।তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি অসৎ।তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি বেয়াদব। তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি অমানুষ। তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি নিকৃষ্ট। 🥹🥹😰😰🫵🫵

কথাগুলো কিন্তু তিতা হলেও সত্য কথা।🇧🇩

লেখক মালয়শিয়ান প্রবাসি...🇧🇩🇧🇩

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
123456