FARS
25/06/2022
আল্লাহর কাছে অগণিত শুকরিয়া। বিশ্ব দরবারে নিজেদেরকে পরিচয় দেওয়ার মত একটি অনন্য অর্জন। অনেক সীমাবদ্বতার মাঝে এ অর্জন বিশ্ব বাংলাদেশকে এক নতুন আঙ্গিকে চিনবে, জানবে এবং মানবে।
অভিনন্দন বাংলাদেশ💞💞💞💞
আজ থেকে লক ডাউন উঠে যাচ্ছে। তাই বলে দলে দলে সবাই শপিং করতে বেরিয়ে পরবেন না প্লিজ। বন্ধুদের নিয়ে দলবেঁধে রেস্টুরেন্টে খেতে যাবেন না। আমরা এখনও করোনাকালীন বিপদ সীমার মধ্যে আছি। অতি অবশ্য প্রয়োজনে অবশ্যই ঘর থেকে বের হবেন । কিন্তু মাস্ক পরতে ভুলবেন না। সকল স্বাস্হ্যবিধি মেনে চলুন। যারা এখন পর্যন্ত ভ্যাক্সিন নেন নি আজই নিবন্ধন করুন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধৈর্য্য ধরুন। আল্লাহ আমাদের সাহায্য করবেন। এই বিপদ কেটে যাবেই, একদিন আমরা প্রান ভরে নিশ্বাস নিবো, আবার আগের মত কোলাহল মুখর হয়ে উঠবে পৃথিবী। ইনশাআল্লাহ
লকডাউনে বা স্কুল বন্ধের দিনগুলোতে বাচ্চারা কেমন আছে ?
এই প্রশ্নটা বাচ্চাদের সব বাবা-মাকেই এখন আলাদাভাবে ভাবতে হচ্ছে !
লাকডাউনে কয়েকদিন ঘরে থেকে বড়রাই যেখানে হাঁপিয়ে উঠছে-স্কুলে যাওয়া বাচ্চারা সেখানে স্কুল বাদ দিয়ে আর কতটুকুই বা ভালো থাকবে।
তারা সারাদিন বাসায় থেকে একই কাজ বা একই খেলার পুনরাবৃত্তি করছে যা তাদের মানসিকভাবে বেড়ে উঠতে বাঁধাগ্রস্ত করছে।
আমি আমার school-going ছেলেকে সারাদিন বাসায় থাকতে দেখে নিজেই কষ্ট পাই।
কিন্তু তেমন কিছু করারও নেই আমার।তাই এই অবস্থায় আমি তাকে লেখাপড়ার ব্যাপারে অনেকটাই ছাড় দিয়ে রেখেছি।বাচ্চাদের সাথে সাধ্যমতো ঘরোয়া খেলা করার চেষ্টা করি।তাদের আবদার রাখার চেষ্টা করি যাতে কোনোভাবেই মনে চাপ না পরে।
আমার ছেলে রাইয়ান কয়েকদিন আগে আবদার করলো-সে ইউটিউবে ভিডিও আপলোড করতে চায়।আমি খুব একটা পাত্তা দিইনি। আমি ভেবেছিলাম এটা সে ভুলে যাবে। কিন্তু কয়েকদিন পরেও দেখলাম তার আগ্রহের কোনো কমতি হলো না।সে নিজে থেকেই অনেককিছু শিখে নিয়েছে।টুকিটাকি ভিডিও এডিট করাও সে শিখেছে যা আমাকে অবাক করেছে।তাই এবার আমি তাকে আর নিরাশ করলাম না। আমি ভেবে দেখলাম-অলস সময়টাকে ব্যস্ত রাখার এটা একটা ভালো সুযোগ।
সে কাগজ দিয়ে বেশকিছু জিনিস বানাতে পারে।এর আগে কয়েকটি সুন্দর কার্ড সে বানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিলো।এবার এই ভিডিওটা করতে গিয়ে আমি তাকে খুবই আন্তরিক দেখলাম।
ভিডিওটা করার সময় একটা মশা তার পা থেকে রক্ত খেয়ে ফুলে উঠলো। আমি তাকে নড়াচড়া না করার জন্য একটু বকা দিলাম। সে বললো-"বাবা, একটু কষ্ট না করলে কি ভালো ফল পাওয়া যায় ? "
আমি তার উত্তর শুনে অবাক হলাম ।তাকে উৎসাহ দিয়ে বললাম-কথাটা সকল ক্ষেত্রে মনে রাখতে হবে।
আজ একটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে।সে এবং তার ছোট বোন দুইজনই খুব খুশি।সে ভাবছে তার ভিডিও অনেকেই দেখে খুশি হবে।
আমি শুধু ছেলেটাকে হাসিখুশি রাখার জন্য ভিডিওটা আপলোড করে দিয়েছি।
ছেলেটাকে খুশি রাখার জন্য সবার উৎসাহ এবং সাপোর্ট দরকার।
নিচে ভিডিওর লিংকটা দিলাম-বাচ্চাকে সাথে নিয়ে ঢো মেরে আসতে পারেন
https://youtu.be/41bZuzo0v9k
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
3/73-74, Eastern Plus Shopping Complex, Shantinagar
Dhaka