Rimon studio
14/12/2025
With Rimon CK – I just got recognized as one of their top fans!
With Rimon Chakma – I just got recognized as one of their top fans!
07/10/2023
০৭.১০.২০২৩
তথ্য সূত্রে : কালের কন্ঠ
শচীন্দ্র এখন শিক্ষার সারথি,
অভাবের কারণে নিজে বেশিদূর পড়তে পারেননি। পরিণত বয়সে দরিদ্রদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর স্বপ্নটা মনে বাসা বাঁধে। দেরিতে হলেও সেই স্বপ্ন পূরণ হয়েছে। ৭০ বছর বয়সী শচীন্দ্র চাকমা এখন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ছাত্র-ছাত্রীদের নিজের বাসায় রেখে পড়ান। কাজটা অবশ্য শুরু করেছেন ছয় বছর আগেই। এ পর্যন্ত পড়িয়েছেন ৭৪ জনকে। এদের মধ্যে দুজন পড়ছেন বিশ্ববিদ্যালয়ে।
শচীন্দ্রের বাড়িতে এখন আছে মোট ১৭ জন শিক্ষার্থী।
এদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের চারজন, মাধ্যমিকের ৯ জন এবং কলেজের চারজন। শচীন্দ্রের সহায়তায় দারিদ্র্যের পাহাড় ঠেলাটা সহজ হয়েছে তাদের জন্য। এদের অভাবের যেন সীমা নেই। নিয়মিত খাতা-কলম কিনতে না পারায় কেউ কেউ পেনসিলে লেখে, যাতে তা মুছে ফেলে নতুন করে লেখা যায়। এ বাড়িতে থেকেছেন এমন দুজন এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
শুরুতে শচীন্দ্রের বাড়িতে ঠাঁই পেয়েছিলেন লিমা ও তন্টি চাকমা নামের দুই শিশুশিক্ষার্থী। ২০১৭ সালে আসা লিমা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তাঁর বাবা বৃষকুমার চাকমা পেশায় কাঠুরে। পাঁচটি মেয়েকে নিয়ে বড় বেকায়দায় ছিলেন।
এখন সীমা আর রেশমা নামে লিমার দুই বোন শচীন্দ্রের বাড়িতে থাকেন। সীমা বললেন, ‘উনি (শচীন্দ্র) না থাকলে হয়তো আমাদের পড়াশোনাই হতো না। বিভিন্ন গ্রাম থেকে এলেও এখানে আমরা একই পরিবারের সদস্য হয়ে গেছি।’
স্বপ্নটা ছিল বলে-
রাঙামাটির নানিয়ার চরের দুর্গম জনপদ জগনাতলীতে জন্ম শচীন্দ্র চাকমার। জেলা সদর থেকে গ্রামটির দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার।
পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। মা-বাবা হতদরিদ্র জুম চাষি। তবে সংসারের অভাব-অনটন সত্ত্বেও ক্লাসে প্রথম দিকে থাকত তাঁর রোল নম্বর। তখন সবচেয়ে কাছের হাই স্কুলটি ছিল পাশের জেলা খাগড়াছড়ির মাইসছড়িতে। জগনাতলী থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। দূরের অন্য স্কুলে পড়তে হলে কাছাকাছি বাসা ভাড়া নিতে হতো। কিন্তু চরম অভাবের মধ্যে পড়াশোনার জন্য আলাদা বাসা ভাড়া করার প্রশ্নই ওঠে না। ফলে পঞ্চম শ্রেণির পর শচীন্দ্রের পড়াশোনা আর এগোয়নি।
স্কুল থেকে ঝরে পড়া শচীন্দ্র বাধ্য হলেন মা-বাবার পেশা আঁকড়ে ধরতে। জুমক্ষেতের কাজে ডুবে থেকে দিন মাস বছর কাটতে থাকে তাঁর। নিস্তরঙ্গ জীবনে মাঝেমধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্নটা মাথাচাড়া দিতো। ভাবতেন, স্কুলের কাছে কোনো পরিচিতজনের বাসায় যদি থাকার সুযোগ পেতাম!
সব সঞ্চয়ে স্ব
04/09/2023
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
https://m.facebook.com/story.php?story_fbid=672491724913950&id=100064593855622&mibextid=Nif5oz
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka