Sadibd.com
14/03/2025
ভারতে বাংলাদেশ কনসুলেট অফিসে হামলা জঘণ্য কাজ। বাংলাদেশ সরকার ও দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং সাংস্কৃতিক সংগঠণগুলোর উচিত এর তীব্র প্রতিবাদ করা। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে সবার এক হয়ে এর প্রতিবাদ করা উচিত।
বাংলাদেশে যদি আজ এই ঘটনাটা ঘটতো, তাহলে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপের কথা চিন্তা করতো। এবং ভারত সম্ভবত এটাই চাচ্ছে। যেভাবে সম্ভব উস্কে দিয়ে বাংলাদেশে কিছু ঘটাতে পারলে, সেই সূত্র ধরে, বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করা। বিশ্বের কাছে তখন সেটার বৈধতা দেখাতে পারবে।
মমতা ব্যানার্জী কিসের গ্রাউন্ডে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলেছেন? বাংলাদেশের আইনে যদি কোন মানুষকে গ্রেফতার করা হয়, তাহলে কি সেখানেও আমরা হিন্দু-মুসলমান দেখবো?
পৃথিবীর কোন আইন কি পারফেক্ট? বাংলাদেশের নাগরিকরাই তো বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করে। কিন্তু তাই বলে, একজন মানুষকে গ্রেফতার করা হলে, তার ধর্ম পরিচয়টাকেই কেনো বড়ো করে দেখতে হবে? এবং পাশ্বর্বতী দেশের সংসদে পর্যন্ত এটাকে নিয়ে হৈ-চৈ করার উদ্দেশ্যটা কি?
আপনারা তার মুক্তি দাবি করতে পারেন। কিন্তু একটা ঘটনার সূত্র ধরে নিশ্চয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন না! কিছুদিন আগে আপনার রাজ্যেই তো ধর্ষণের ঘটনায় বিজেপির হস্তক্ষেপকে আপনি কড়া ভাষায় জবাব দিয়েছেন—তাও আবার একই দেশ হয়েও।
বাংলাদেশকে কি আপনার আলাদা রাষ্ট্র মনে করতে কষ্ট হয়? নাকি ভুলে যান? রাস্তা-ঘাটে সাধারণ মানুষ পতাকা নিয়ে নোংরামি করছে। সেটা দু দেশেই হচ্ছে। রাস্তাঘাটের সব বিষয়কে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া, হয় অদূরদর্শীতা নয়তো কোন খারাপ উদ্দেশ্য খোঁজা।
সোশাল মিডিয়াতে মানুষের হৈ-চৈ আর সরকারের দায়িত্ববানদের প্রতিক্রিয়া তো এক না! বাংলাদেশ সরকারের কোন দায়িত্ববান লোক যদি এভাবে ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিদিন বিবৃতি দেয়, হস্তক্ষেপ করতে চায়—তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে?
বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে আপনারা যতো বেশি নাক গলাবেন, ততো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। প্রতিবেশী যতোই দুর্বল হোক, প্রতিবেশীর সাথে সু-সম্পর্ক না থাকলে কেউই ভালো থাকে না।
রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের কাছ থেকে, বাংলাদেশ আরো দায়িত্বশীল আচরণ আশা করে।
29/04/2024
আপুরা কুতাই 😜 এক্তু পরামর্শ দাও
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
Dhaka
1205