Science Club

Science Club

Share

08/10/2025

এ বছর যৌথভাবে রসায়নে নোবেল জয় করার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির অধ্যাপক ওমর এম ইয়াঘি!

21/06/2023

প্রকৃতির কাছাকাছি থাকলে তা মনে ইতিবাচক প্রভাব ফেলে। রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্সে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, শহুরে পরিবেশ আমাদের পদক্ষেপের গতিকে ধীর করে দিতে পারে এবং মানসিক ভারও বাড়াতে পারে। অন্যদিকে, প্রকৃতির মধ্য দিয়ে বিচরণ আমাদের মনকে সতেজ করে এবং পদক্ষেপের গতিকেও ত্বরান্বিত করে।

গবেষণাটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু ছাত্রছাত্রীদের মাঝে চালানো হয়েছিল। এটি দুটি ধাপে করা হয়।
প্রথম পরীক্ষায়, অংশগ্রহণকারীদের শহুরে ছবির পাশ দিয়ে হাঁটতে বলা হয়। যখন শহুরে ছবিগুলোর পাশ দিয়ে হাঁটছিলো, তারা অস্বস্তি বোধ করছিলো এবং তাদের গতি যেনো ক্রমশ ধীর হয়ে আসছে এমন মনে হচ্ছিল। দ্বিতীয় পরীক্ষায় ঠিক উল্টোটি করা হয়। তাদের প্রকৃতির ছবির পাশে দিয়ে হাঁটতে বলা হয়। তারা শহুরে ছবিগুলোর বেলায় যেমন নেতিবাচক উত্তর দিয়েছিলো, এবার তেমনটি বলে নি কিন্তু!

এই পরীক্ষার মাধ্যমে ধারণা পাওয়া যায় প্রকৃতির সাথে থাকায় এক ধরনের মানসিক প্রশান্তি মেলে যা শহুরে জীবনে পাওয়া যায়না। ঠিক কী কারণে এমনটি ঘটে এটি গবেষকরা এখনো নিশ্চিত নয়। আর যেহেতু শুধু ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ছোট পরিসরে এই পরীক্ষাটি করা হয়েছে তাই দরকার আরো বড় আকারের পরীক্ষা৷ যাই হোক না কেন, একটু সময় করে প্রকৃতির সান্নিধ্যে যেতে ভুলবেন না!

07/07/2022

পোষা প্রাণীর মালিকরা প্রায়শই দাবি করে যে তাদের গৃহপালিত পশুরা কাঁদছে। আবার অনেকেই দেখে থাকবেন যে গরুর চোখে পানি পরতে দেখা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে পশুদের (গরু, ছাগল, হাতি) কি সত্যিই মানুষের মতো আবেগ আছে? তারা কি আমাদের মতোই আবেগের বসে কান্না করে? আসুন এই সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলে।

আপনি যদি কান্নাকে আবেগ প্রকাশ হিসাবে সংজ্ঞায়িত করেন, যেমন দুঃখ বা আনন্দ, তাহলে উত্তর হল হ্যাঁ। পশুদেরও আবেগ আছে। তারাও কান্না করে। তবে এটাও সত্য যে তাদের মানুষের মতো এতোটা ইমোশন নেই।
একটা সময় চার্লস ডারউইনও ভেবেছিলেন বানর ও হাতি কাঁদে। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আমরাই একমাত্র প্রাণী যা সত্যিই কান্নায় ভেঙে পড়ে।

এইবার আসি নির্দিষ্টভাবে শুধু গরুর বেলায়। গরুর ইমোশন লেভেল কতটুকু?

মানুষের মতো এতটা প্রকট না হলেও গরু একেবারে বিবেকহীন প্রাণী নয়। অনেক ক্ষেত্রেই তাদের জটিল আবেগ অনুভূতি প্রকাশ করতে দেখা যায়। আবার আমরা অনেক সময়েই দেখি যে তাদের চোখ দিয়ে গর-গর করে অনবরত পানি পড়ছে।

গরু তার কান্না প্রকাশ করে উচ্চস্বরে ডাকাডাকির মাধ্যমে। গবেষণায় দেখা যায়, তার ভিন্ন ভিন্ন অনূভূতির জন্য একেকবার একেক রকম ভাবে ডাকাডাকি করে থাকে।
এমনকি যখন বিভিন্ন কসাই খানায় একটা গরুকে জ'বাই করার জন্য তাদের নেওয়া হয়, জবাই করার আগ মূহুর্তে তারা তখন তারা কসাইদের উদ্যেশ্য বুঝতে পারে। তারাও মৃত্যুকে উপলব্ধি করতে পারে। আর এই কারণেই জবা'ই করার পূর্ব মূহুর্তে একটা গরুকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করা হয়। কারণ এই সময়ে গরুর শরীরে অতিতিক্ত স্ট্রেস হরমোন নির্গত হলে মাংসের গুনগত মান হ্রাস পায়। তাই কুরবানী, বিয়ে, এবং অন্যান্য সামাজিক আচার-অনুষ্ঠানের সময় যখন পশু কুরবানী করা হয় তখন এই বিষয়গুলো মাথায় রাখা জরুরী।

আবার আপনারা যারা গবাদি পশু লালন-পালন একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে যখন বাজার থেকে নতুন কোনো গরু কিংবা ছাগল ক্রয় করে গোয়ালে আনা হয় প্রথম কয়েকদিন তারা অনেকটা মনমরা অবস্থায় থাকে।প্রথম দুই-একদিন তারা প্রচুর ডাকা-ডাকি করতে থাকে এবং এদেরকে কান্না করতেও দেখা যায়। এর তাদের এমন আচরণের কারণ হচ্ছে মালিককে ছেড়ে একটা নতুন পরিবেশে তারা নিজেদের খাপ খাইয়ে নিতে পারেনা। নতুন একটা স্থানে তারা প্রথম কয়েকটা দিন অনেকটা বিচলিত অবস্থায় থাকে। তবে কয়েকটা দিন কেটে গেলে তারা নতুন স্থানে ঠিকই নিজেদের খাঁপ খাইয়ে নেয়।

তবে একটা কথা মাথায় রাখা জরুরী যে, গরুর চোখ দিয়ে পানি পরছে মানে এই নয় যে সব ক্ষেত্রেই তারা কান্না করছে। এই ব্যাপারে, স্মিথসোনিয়ার জাতীয় চিড়িয়াখানার সিনিয়র কিউরেটর ব্রায়ান অমরাল বলেছেন, প্রাণীরা অশ্রু তৈরি করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেইশুধুমাত্র তাদের চোখকে লুব্রিকেট করার জন্য। তাছাড়া গরুর চোখ কোনোকিছুর দ্বারা আঘাত পেলে, গরু কৃমিজনিত সমস্যায় ভুগলে, চোখ ধূলাবালির সংস্পর্শে আশা, চোখে শক্ত কোনো কণা পরা, ভিটামিন ও মিনারেল এর ঘাটতির কারণে গরুসহ অন্যান্য পশুদের চোখ দিয়ে পানি ঝড়তে পারে।

Shah Reyajur Rahman Raj
Team Science Bee

11/06/2022

Big achievement 💙💙

বিশ্বের অনেক দেশেই এভাবে বিদ্যুৎ উৎপাদন করা হলেও বাংলাদেশে এই প্রথম হাইওয়েতে চালিত গাড়ির বাতাসের চাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হল!

08/06/2022

এটা আসলেই অবিশ্বাস্য সাফল্য ছিল!

#ক্যান্সার # #চিকিৎসা #যুক্তরাষ্ট্র

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka