Keya Diary
08/09/2025
একদিন...
একদিন বন্ধ হবে বাক্যবানের লড়াই,
মুখের কথা বলাতেই যত দোষ,
সব শেষে থাকবে শুধু নিঃশব্দের এক দেষ।
চোখে চোখে চলবে তখনো চোখাচোখি,
অনুসূচনার মারাত্মক এক রোগ তোমার ভিতর বাহির ঝাঁজরা করে মুখ থেকে বের হবে না একটাও বুলি।
ততক্ষণে...
ততক্ষনে আমার চোখের লড়াইটাও শেষ,
হসপিটালের সিকিউরিটি গার্ড এসে বলে "এখানে কিসের এতো ভির"?
ডেড বডির কাছ থেকে আপনারা সবাই সরুন তো।
লাশটা মর্গে পাঠাতে হবে...
লাশের বাড়ির লোক কে আছে?
ভিড়ের মধ্যে হারিয়ে গেলে তুমিও...
সম্পর্কটা রক্তের ছিলো না তো তাই আর অপেক্ষা করলে না এক মুহুর্ত।
তারপর...
তারপর তোমার ভিতর শুধু কারো কথা শুনতে না পাওয়ার কষ্ট
কি ভিশন কষ্ট যা পৃথিবীর অন্য কারো মুখের কথায় খুঁজে পাওয়া যায় না।
তুমি তখন খুঁজে চলেছো সেই পরিচিত একটা কন্ঠ যে কন্ঠ ধনী বন্ধ হওয়ার জন্য অভিশাপ দিয়েছিলে ভগবানের কাছে... বলছিলে" ঠাডা পরুক তোর মুখে "
হুম অভিশাপ সত্যি হলো তোমার, ভগবান শুনে নিয়েছে সব
এবার তুমি শান্তিতে করবে জীবন পার..., 😊
ধন্যবাদ
🌿বাক্য নিঃশেষ হওয়ার অভিশাপ 🌿
কলমে :Keya Biswas
#শব্দ #বাংলা #কবিতা #কেয়া #ফেসবুকপোষ্ট
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
1216