B e l i e v e ツ
18/07/2025
মানুষের কিসের এত অহংকার 😔
আমি প্রায় প্রতিটা LLM প্রোডাক্ট (ChatGPT-3, Perplexity, Midjourney, DeepSeek, MistralAI, Claude, Gemini) লঞ্চের শুরু থেকে ইউজ করতেছি। Mistral আর DeepSeek বাদে সবগুলোরই প্রিমিয়াম চালাই। কিন্তু, কোনটার ইনফরমেশন ডেলিভারি আর আমি যা চাইতেছি সেটা Grok3 এর ধারে কাছে আসতে পারে নাই।
আমি ইলন মাস্কের ফ্যান না, বাট সেইরকম একটা জিনিস বানাইছে! পড়ালেখা, কোডিং, ইমেজ জেনারেট করা, রিসার্চসহ মাল্টিপারপাস কাজে ব্যবহার করতেছি। হয়তো টুইটারের ডেটাসেটের জন্য ইনফরমেশন ডেলিভারি অনেক স্মুথ আর রিয়েল কথার মত লাগে।
আমাদের ছাত্রদের আসলে রাতের ঘুম হারাম হওয়া দরকার ছিলো এই জিনিস নিয়ে। প্রতিদিন নিত্য নতুন জিনিস আসতেছে AI ফিল্ডে। যার প্রভাব বাকি সব ইন্ডাস্ট্রিতে আসবে বা আসতেছে। সেই সাথে আবার কোয়ান্টাম কম্পিউটিং এর দুনিয়াতেও মেজর ব্রেক থ্রু আসতেছে।
অথচ আমরা চিন্তা করতেছি বাসার বাইরে বের হইলে ঠিক মতন ফেরত আসতে পারবো তো? আমার এক ভাই আরেক ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস বা দলের সাপোর্ট করার জন্য জীবনটা কেড়ে নিবে না তো?
ফেসবুকে রিচ নাই। ভাবছি শিবিরের ওপর সব দায় দিয়ে দেবো!
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka