APON BP

APON BP

Share

Photos from APON BP's post 24/06/2026

নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানায় চায়নাদের সাথে গানম্যান হিসেবে চাকরির বিজ্ঞাপন অনলাইনে দেখে ১। মোঃ রফিকুল ইসলাম শেখ, পিতা-শেখ সাহাবুদ্দিন, সাং-শরসপুর, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট; ২। মোঃ রেজাউল করিম, পিতা-মোঃ লাল মিয়া মাদবর, সাং-শেহের আলী মাদবরকান্দী, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর; ৩। মোঃ হায়দার আলী মুন্সি, পিতা-মোহাম্মদ আলী মুন্সী, সাং-গবিন্ধপুর, থানা-রামপাল, জেলা-বাগেরহাট এবং ৪। মোঃ আব্দুল করিম, পিতা-মৃত সুরত আলী মন্ডল, সাং-লক্ষণপাড়া, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ আবেদন করেন। অতঃপর তাদেরকে গত ১৭ জানুয়ারি/২৬ খ্রিঃ, ১০ এপ্রিল/২৬খ্রিঃ এবং ১৯ জুন/২৬ খ্রিঃ প্রতারক চক্র চাকুরীতে যোগদানের জন্য ডেকে এনে দুষ্কৃতকারীদের ব্যবহৃত হায়েচ মাইক্রোতে ঢাকার খিলক্ষেত থানা এলাকা হতে তুলে চোখে-মুখে মরিচের গুড়া দিয়ে রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুরা সাকিনস্থ ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে ৩০০ ফিট রোডে নিয়ে ধারালো ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের নামে লাইসেন্সকৃত ০৪ টি ১২ বোর শটগান এবং ২৯ রাউন্ড কার্তুজ, ০৪ টি মোবাইল ফোন এবং নগদ ৪,৫০০ টাকা নিয়ে যায়। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় ০৩ টি ডাকাতি মামলা এবং ডিএমপি'র ক্যান্টনমেন্ট থানায় ০১ টি দস্যূতা মামলা রুজু হয়।

মামলা রুজুর পরপরই নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানায় ০১ টি আভিযানিক টিম গঠন করা হয়। নারায়ণগঞ্জ জেলার 'সি' সার্কেল জনাব মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম সালাউদ্দিন এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ ফজলে রাব্বী মোল্লাসহ পুলিশের একটি চৌকশ টিম তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে। অদ্য ২৪/০৬/২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকা হতে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত ডিএমপি'র ভাটারা, বাড্ডা ও বনানী থানা এলাকায় অভিযান করে ডাকাত চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামিদের ডাকাতি কাজে ব্যবহৃত ১টি হায়েচ মাইক্রো, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ০৪ টি মোবাইল ফোন ও অস্ত্রের জাল লাইসেন্স তৈরীর সীলমোহরসহ অন্যান্য আলামত জব্দ করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো:

১। নাসিম উদ্দিন মোল্লা (৩০), পিতা-মৃত আঃ রাজ্জাক মোল্লা, মাতা-নূরজাহান বেগম, সাং-পুরুলিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি-ভাটারা ঢালীবাড়ি কাঁচাবাজার, রাকিবুলের বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।

২। রমজান আলী (৩১), পিতা-আব্দুল আলীম মোল্লা, মাতা-রোকেয়া বেগম, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা, এ/পি-নতুন বাজার সাঈদ নগর পানির পাম্প, ব্লক-বি, রোড নং-২, শান্তর বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।

৩। মোঃ সিরাজুল ইসলাম (৩২), পিতা-সাত্তার মোল্লা, মাতা-হাজেরা খাতুন, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা, এ/পি-নতুন বাজার সাঈদ নগর পানির পাম্প, ব্লক-বি, রোড নং-২, শান্তর বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।

৪। ইব্রাহিম শেখ (৩১), পিতা-রজব শেখ, মাতা-নবেলা খাতুন, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা, এ/পি-নতুন বাজার সাঈদ নগর পানির পাম্প, ব্লক-বি, রোড নং-২, শান্তর বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।

পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুন্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

19/06/2026

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মিলন মিয়া/ আমিনুল ইসলামখ এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০২টি চৌকস আভিযানিক দল গত ১৮/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১.৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১. মোঃ ছাইদুল (৩০), পিতা: মোঃ আঃ কাদির, মাতা: মোছাঃ ফুলমেহার, ঠিকানা: স্থায়ী: গ্রাম- জাঙ্গীর (দারকাব, ০৬ নং ওয়ার্ড, ইউপি- রূপগঞ্জ) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২. মোঃ রাজন মিয়া ( ২৭), পিতা: মোঃ নজরুল ইসলাম, মাতা: মোছাঃ নাজমা আক্তার, ঠিকানা: স্থায়ী: (মাঝিনা নদীর পাড়, ইউপি-রূপগঞ্জ) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ'দের ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ তথা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka