Azizur Rahman Aziz
কোন একটা ইতিহাস আর একটা ইতিহাসকে ঢেকে ফেলার জন্য জন্ম হয় না।
৫২, ৪৭ কে ঢাকেনি, ৬৯ ৫২কে ঢাকেনি, ৭১ ৬৯কে ঢাকেনি, ৯০ ৭১কে ঢাকেনি। তাই ২৪ অন্য কোন ইতিহাস কে ঢাকতে জন্মায়নি। প্রতিটা ইতিহাস স্বতন্ত্র ভূমিকায় মাথা উচু করে কথা বলে।
যারা মনে করে ২৪ এর ইতিহাস ৭১ কে ছোট করেছে তারা নিজের স্বার্থের জন্য জনগনকে বিভ্রান্ত করতে ব্যস্ত হয়েছে। সকল জাতীয় ইতিহাসের মালিক দেশ ও দেশের জনগন, কোন দল বা ব্যক্তি এর মালিক হতে পারেনা।
সবাই এখন বলছে কথা এই মিলেছে স্বাধীনতা,
কথার স্রোতে কম্পিত ঠোঁট,
নিজেকে দেয় নিজের ভোট,
যে যা খুশি বলছে যত নিছক সবই মিথ্যা কথা।
ধরুন কারো বাবা মরেছে ১০ বছর আগে, আর মা মরেছে আজ। তাই আজ মা'কে নিয়ে কান্না করা সন্তানকে বলা যাবে না সে তার বাবাকে ভুলে গেছে। বাবা ঠিক জায়গায় আছেন।
ফ্যাক্টঃ ২০২৪ নিয়ে কান্না করা মানুষগুলো ৭১ কে ঠিক বাবার স্থানে রেখেই কাজ কান্না করছে, না বুঝা মানুষ গুলো দলকানা।
ঐক্য গড়ুন! একসাথে থাকুন!
জুলাই আগষ্টে যারা প্রাণ বাজী রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো তাদের ভেতর ১০০% দেশপ্রেম দেখেছি। এখন ছোট ছোট কারন দেখিয়ে তাদের মধ্যে বিভাজন সৃষ্টির যে হিড়িক তা কোন যোদ্ধাদের কাছে আশা করিনা। যারা নিজের জীবন দিতে জানে, অংগ দিতে জানে তারা ছোট খাটো বিষয় সহজে হজম করার ক্ষমতা রাখে, রাখতে হবে দেশের কল্যানে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
H-20, Block-C, Avenue-2, Chandrima Model Town, Mohammadpur Division
Dhaka
1207