Integrated Dropout Foundation

Integrated Dropout Foundation

Share

20/10/2024

We have all been dropouts somewhere in life. Do you remember when you first dropped out?

02/03/2024

আপনি যদি বাংলাদেশের নাগরিক হোন তাহলে জীবনের মূল্য দিয়ে সব কিছু পেতে হবে।
* কয়েক হাজার মানুষ মারা যাওয়ার পর জানা যাবে লঞ্চগুলো নিরাপদ ছিলো না।?
* হাজার মানুষের জীবনের বিনিময়ে জানা যাবে গার্মেন্টস ভবন নিরাপদ ছিলো না।
* সড়কে গড়ে বছরে ৪ হাজার মানুষ মারা যায় তাদের জীবনের কোনো দামই নেই। সেটা আর না বলি। তারা ঘর থেকে বের হয় কেন এটাই তাদের অপরাধ। বহু দেশে যদ্ধাবস্থায়ও এত মানুষ মারা যায় না। সড়কে যত লোক প্রাণ হারায়। এই প্রাণহানিরে কোনো প্রতিকার নেই, মাথাব্যথা নেই। তাতে মনে হয় তারা আসলে যুদ্ধে মারা যাচ্ছেন। জীবন যুদ্ধে। এই দেশে জীবন যুদ্ধে মারা গেলেও আপনি যোদ্ধা। ( হয়তো শহীদও বটে)
* কয়েকজন মানুষের প্রাণের বিনিময়ে গেল বছর জানাগেল মার্কেটগুলো নিরাপদ নয়।
* কয়টি পরিবারের স্বজন হারানোর বিনিময়ে জানা গিয়েছিল নিমতলীর মতো আবাসিক এলাকায় দাহ্য ক্যামিকেল রাখা হয়। যার কোনো নিয়ম নেই।
* সর্বশেষ ৪৫ জন মানুষের জীবনের বিনিময়ে জানা গেল রেস্টুরেন্ট এর বিল্ডিং কোড ঠিক নেই। আরো নানা অনিয়ম।
এবার চিন্তা করুন দেশে যতগুলো সমস্যা আছে সব সমস্যার জন্য এভাবে প্রাণবলী দিতে গেলে অবস্থা কোথায় দাঁড়াবে।
মনে হয়না প্রাণ বলি ছাড়া আমাদের আর নিস্তার আছে।
দূর্ঘটনা আর পরিকল্পনা ও অনিয়মের মাধ্যমে হত্যাকান্ড কখনো এক হতে পারে না।
* কি হবে রাজউক কর্মকর্তা ও ভবনের স্থপতি ও মালিকদের? উত্তর: কিছুেইনা। বড়জোর ভবন মালিককে আদালতের বারান্দায় দৌড়িয়ে কিছু পয়সা খসানো হবে।
* কি হবে ‘‘ফুড ইন্সপেক্টরদের? উত্তর হলো কিছুই না? কেউ জানবেও না ওই এলাকায় এ সংক্রান্ত ইন্সপেকশনে কে দায়িত্বে ছিল।
কারণ এদেশের মানুষের জীবনের চেয়ে তাদের নাম পরিচয় আরো অনেক বেশী মূল্যবান। কারণ তারা কোটি কোটি টাকা উপরি কামাই করেন।
*** যেকোনো জাতির খারাপ সময় থাকতে পারে। কিন্তু কোথাও না কোথাও একটা আলোর রেখা থাকা দরকার।

ছবি: প্রতীকী

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1205