Ramen Rio

Ramen Rio

Share

27/05/2026

বাচ্চার মায়েদের বলব, আপনারা আপনাদের চঞ্চল ছেলে মেয়েদের খুব নজরে নজরে রাখবেন।

খারাপ মানুষের ভয় তো আছেই। পাশাপাশি ঈদের সিজনে বেশি এক্সিডেন্ট ঘটে অন্যান্য দিক দিয়ে। যেমন মা বাচ্চাকে উঠানে খেলতে ছেড়ে দেয়। বাচ্চা পুকুরে পরে যায়।

অনেক সময় খেলতে খেলতে আশপাশের গর্তে পরে যায়।
কিংবা গাড়ির নিচে পরে যায়।

এই রকম নানান এক্সিডেন্টের সংখ্যাও কিন্তু কম না।

আবার ঈদের সময় ছুরি বটি এসব জিনিসের কাজ যেহেতু থাকে এগুলা বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন।

আমি শশুড়বাড়িতে আসার পর থেকে বাচ্চাদেরকে প্রচুর নজরে নজরে রাখতেসি।

ওরা দুষ্টামী করবে ঘর নোংরা করবে সেসবের ভয় করতেছি না। এখানে একটু পর পরই ভিক্ষুকরা এসে দরজায় কড়া নাড়ে। আবার ঈদের দিন অনেক ভিক্ষুক আসবে গোশত নিতে। এজন্য চিন্তায় আছি।

এখানে মেইন গেইট অলওয়েজ খোলা থাকে। পরিচিত অপরিচিত, ময়লা ওয়ালা, মাছ ওয়ালা, ভাঙ্গারী ওয়ালা, ভিক্ষুক, পাগল এমনকি কুকুর বিড়াল যার যেমনে মনে চায় উপরে উঠতে পারে।

কয়েকবার চেষ্টা করেও কাউকে গেট লক সিস্টেমে অভ্যস্ত করা গেল না। এজন্য নিজেদের ফ্ল্যাটের গেইটেই লক সিস্টেম করেছি।

আমাদের মেইন রুমে একটা দরজা আছে যেটা দিয়ে পাশের ফ্লাটে যাওয়া যায়। মেয়েরা বার বার ওই গেট খুলে ফেলে।

পরে ওইখানে একটা তালা ঝুলাইলাম। আমার মেয়েগুলাও কম পাজি না। বার বার বুঝাচ্ছি অপরিচিত কেউ আসলে দরজার সামনে যাবা না। দাদু দাদা কথা বলবে। তোমরা আম্মুর কাছে চলে আসবা।

কিন্তু এরা কেউ আসলে সবার আগে গেইটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমি গিয়ে বার বার টেনে টুনে নিয়ে আসি।

এদিকে শশুড় শাশুড়ি বয়স্ক মানুষ। উনাদেরকে বার বার বর্তমান নানান ঘটনা শুনিয়ে যাচ্ছি যেন উনারা সাবধান থাকেন বাচ্চাদের ব্যাপারে।

চিন্তা করেছি ঈদের দিন গোশত পেকেট করার সময় ওদের কেউ সাথে বসিয়ে দিব। যেন আমার আশেপাশে থাকে। কাজ করে। এতে আমার নজরে থাকবে। এদিক সেদিক যাবে না। ময়লা যা হবে পরে গোসল করালেই চলে যাবে।

এই বয়সি বাচ্চাদের এক ঘরে আটকে রাখা যায় না।

মুরুব্বিরা কে কি ভাববে সেই চিন্তা পরে আগে আপনার বাচ্চার নিরাপত্তার চিন্তা করবেন।
গেলে তো আপনারটাই যাবে। অন্যরা কয়েকদিন হায় হুতাশ করবে। কিন্তু আপনার তো পুরা জীবনটাই এলোমেলো হয়ে যাবে।

26/05/2026

কাল বাদে কোরবানি, কিছু ন্যাকামার্কা পোস্ট সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছি৷ যেমন- তিনবেলা গোসত খেতে ভালো লাগছেনা, কারো বাসায় সবজি হবে? গরুর গোসতর অত্যাচার হ্যানত্যান🫤

লাগাতার গোশত খেতে অভক্তি আসবে এটা জানা কথা। কিন্তু তাই বলে এত হেয় করে বলাটা কি উচিত?

কোরবানি ঈদের দিনও ব্রয়লার মুরগি দিয়ে ভাত খায় এমন পরিবার দেশে আছে। আর এদের নাকি গোসত খেতে অত্যাচার মনে হয়। বাসায় কি সবজি নাই নাকি রানতে জানোনা?

গা'যাতে এককেজি গোসতের দাম বাংলাদেশি টাকায় চার হাজার টাকা। ঈদে তারা একপিস করে গোসত খেতে পাবে কিনা আল্লাহ জানেন। আর এদিকে কিছু papa ki pari আর mammi ki para পোস্ট দেয় "কারো বাসায় সবজি হবে?"

তোমার খেতে এতো অসুবিধা হলে খেওনা ভাই তাও এসব ছ্যাবলামি কইরোনা। তুমি যদি ভাবো এসব পোস্ট করে তোমাকে অনেক কুল ডুড লাগে তাহলে দেলুলু থেকে বের হয়ে আসো।

এইবার অন্তত এমন পোস্ট করা থেকে বিরত থাকুন।
আপনি নেয়ামত পাচ্ছেন দেখে বুঝতে পারছেন না।
কিন্তু যারা পাচ্ছে না তাদের কথা একবার চিন্তা করে দেখবেন।

24/05/2026

আমাদের পনির কাট করে কাস্টমাররাও মজা পেয়ে গেছেন। 😇😁

এত এত ভিডিও জমা পড়ছে!
কিছু কিছু ভিডিও রেজুলেশন কমের জন্য আপলোড করতে পারছি না।

বাট এরপরেও অনেক কৃতজ্ঞ যে তারা আগ্রহ নিয়ে এত সুন্দর ভিডিও মেক করে পাঠাচ্ছে। 🥹

এই পনিরের মেন্টিনেন্স আসলেই টাফ।
বাট কাস্টমাররা যখন এত কোঅপারেটিভ হয় তখন তাদের জন্য কষ্ট করতেও ভাল লাগে। 🥹

love you all! 🥰

23/05/2026

এইটা কোনো সেল পোস্ট না।
এইটা কারিগর ভাইয়ের জন্য ডেডিকেট করে একটা থ্যাংকিউ পোস্ট।

গতকাল ভদ্রলোক উনারে বলসে,"ভাই! কালকে লাস্ট দিন। আগেই বইলা দেন ঠিকঠাক মতন পনির উঠাইতে পারবেন কি না। যদি কালকে উলটা পালটা মাল দেন তাইলে বেচা কেনাই বন্ধ কইরা দিমু। অন্য ব্যবসা ধরমু। আপনাদের এসব নমুনা আর ভাল্লাগে না।"

অতঃপর আজকে একদম সরের মতন স্বাদের পনির পাঠাইসে। খুব্বি মজা। ছবিতে পনিরের টেক্সচারটা দেখেন কি লোভনীয়!

আজকে পনির শর্ট পড়ে গেছে। ইভেন আব্বু দুই কেজি বুকিং দিয়েছিল। গিফট করবে বলে। লাস্টে সেখান থেকেও এক কেজি টান দিতে হয়েছে। আজকে আফসোস হচ্ছে কেন আরো বেশি পনির পাঠাইল না। 🥲

আজকে যারা নিচ্ছেন তারা জিতসেন ভাই জিতসেন। 😇

আজকে আমাদের পনির পাবনা ও রংপুরেও যাচ্ছে।
আবার ভাইবেন না যে আমরা পাঠাচ্ছি।

কাস্টমারের রিলেটিভ ঢাকা থেকে গ্রামে যাবে। তাই সাথে করে নিয়ে যাচ্ছে। এভাবে অনেকেই নেয়। ঢাকা থেকে সরাসরি আমরা পাঠাতে পারি না।

এখন ঠিকঠাক মতন সব ডেলিভারি সাকসেস হতে পারলেই হলো।

Want your business to be the top-listed Health & Beauty Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka