Shariatpur polytechnic institute Rover scouts group
ক্যাম্পাস পরিচিতঃ
❝ শরীয়তপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট,❞
বুড়িরহাট, সদর,শরীয়তপুর।
বাংলাদেশের সরকারি ৪৯টি পলিটেকনিকের মধ্যে একটি শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট। এটি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
ঢাকা থেকে মাত্র ৭০ কি.মি দক্ষিণে শরীয়তপুর জেলার পালং থানাধীন রুদ্রকর ইউনিয়নের বুড়িরহাটে খুলনা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এর অবস্থান।
🔹 বর্তমানে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ৪টি টেকনোলজিতে চার (৪) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে।
⚠️টেকনোলজি সমূহ:
✅ ইলেকট্রিক্যাল টেকনোলজি।
✅ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি।
✅ ইলেকট্রনিক্স টেকনোলজি।
✅ টেলিকমিউনিকেশন টেকনোলজি।
এবং নতুন ভবনের কার্য চলমান রয়েছে।অন্য ডিপার্টমেন্ট যোগ হবার জন্য।
🌸অবকাঠামো-সমূহ;
প্রশাসনিক ভবন - ১ টি ( পাঁচ তলা)
একাডেমিক ভবন -১ টি ( পাঁচ তলা)
ওয়ার্কশপ ভবন -২ টি ( দুই তলা
কনফারেন্স রুম-১টি (দুই তলা)
অধ্যক্ষের বাসভবন -১ টি ( দুই তলা)
স্টাফ কোয়ার্টার - ১ টি ( দুই তলা)
পাম্প- হাউজ - ১ টি
সাব-স্টেশন - ১ টি
সাইকেল গ্যারেজ - ১ টি
🌸ল্যাব সমূহ:
ইলেকট্রনিক্স ল্যাব- ২ টি
কম্পিউটার ল্যাব- ৪ টি
ইলেকট্রিক্যাল ল্যাব ২ টি
টেলিকমিউনিকেশন ল্যাব- ১ টি
বেসিক ল্যাব- ১ টি
ফিজিক্স ল্যাব- ১ টি
ক্যামিস্ট্রি ল্যাব- ১ টি
ড্রয়িং ল্যাব- ১ টি।
🌸🌸ছাত্রাবাস-
নিজস্ব কোনো ছাত্রাবাস নেই,। তবে ৮.২৪ একর জমি অধিগ্রহণ করে নতুন একাডেমিক ভবন করার পরিকল্পনা আছে। কিন্তু ইন্সটিটিউট আশেপাশে অনেক ভালো মেস রয়েছে.!
🔴ক্লাসের সময়সূচী🔴
⭕১ম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১.১৫ টা পর্যন্ত।
⭕২য় শিফট দুপুর ১.১৫টা থেকে বিকাল ৬.১৫ টা পর্যন্ত।
🔴ভর্তির যোগ্যতা🔴
🔹এসএসসি/দাখিল/ভোকেশনাল /সমমানের পরিক্ষায়
উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার পর কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মেধা তালিকা অনুসারে ভর্তির কার্যক্রম সম্পাদন হবে।
🔴শিক্ষাব্যবস্থা🔴
📜এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিষ্টার
নিয়ে গঠিত। প্রতি শিক্ষাবর্ষে ২ সেমিষ্টার এর সমন্বয়।
পড়াশোনা ব্যয়
🖌️সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানের তুলনায় এখানে পড়াশুনার ব্যায় অনেক কম তুলনামুলক। প্রতি সেমিস্টারে সেশন ফি এবং ফরম ফিলাপ মিলিয়ে ২০০০ এর একটু বেশি হতে পারে।
💰উপবৃত্তি
🔹সকল ছাত্র/ছাত্রীদের সরকার কতৃক নির্ধারিত সেমিষ্টারে ৪০০০/- উপবৃত্তি প্রদান করা হয়। ৭০% ছেলে ১০০%মেয়ে।
অন্যান্য সুবিধাসমূহ/ পরিচিতিঃ
🙆♀️রোভার স্কাউট
📷ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
📚আধুনিক লাইব্রেরী।
🏰 মসজিদ ১টি।
🛕প্রার্থনালয় ১টি।
🏵️ শহীদমিনার ১টি।
26/04/2023
02/08/2022
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপ কর্তৃক অায়োজিত বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ২০২২ অদ্য ৩০-০৭-২২ ও ৩১-০৭-২২ ইং তারিখে অনুষ্ঠিত হয়।
এবং ২০১৮-১৯ সেশনের ৭ম পর্বের রোভারদের বিদায়ী সংবর্ধনা ৩১-০৭-২২ ইং তারিখে দেওয়া হয়।
উক্ত গ্রুপ ক্যাম্প ও বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মুস্তাফিজুর রহমান মাননীয় অধ্যক্ষ অত্র ইন্সটিটিউট এবং গ্রুপ সভাপতি অত্র ইন্সটিটিউট রোভার স্কাউটস গ্রুপ। স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুর রহমান কমিশনার, শরীয়তপুর জেলা রোভার। জনাব কামরুল হোসেন মোল্লা, ডি,অার,এস,এল শরীয়তপুর জেলা রোভার।
সভাপতিত্ব করেন জনাব জাহিদুল ইসলাম,রোভার স্কাউট লিডার শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপ ও সম্পাদক শরীয়তপুর জেলা রোভার।
বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের স্থিরচিত্র দেওয়া হলো।
Shariatpur polytechnic institute Rover scouts group
Bangladesh Scouts
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Shariatpur
Dhaka