Pro Hits
গোবিন্দগঞ্জে মেহেদীর রং না শুকাতেই
শ্বসুর বাড়ী গিয়ে লাশ হয়ে ফিরল জামাই
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের মেহেদীর রং না শুকাতেই শ্বসুর বাড়ী বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল জামাই। কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের তোফাজ্জলের ছেলে জিহাদ শেখকে হত্যার অভিযোগ তার পরিবারের।
জিহাদের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জিহাদ শেখ তার শ্বসুর বাড়ী বেড়াতে যায়,শুক্রবার বিকালে তার বাবার সাথে কথাও হয়,রাত ৯টার দিকে খবর আসে জিহাদ মারা গেছে, পরে থানায় খবর দিলে পুলিশ শুক্রবার রাতেই জিহাদ শেখের লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি ইউডি মামলা করে লাশ পোষ্ট মর্টেমের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ। আজ শনিবার পোষ্ট মর্টেম শেষে গাইবান্ধা থেকে জিহাদের মরদেহ কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামে পৌঁছিলে, তার মরদেহ গোসল কারতে গিয়ে এক হাত ভাঙা ও শরীরে জখমের চিহ্ন দেখতে পান। তখন জিহাদের পরিবার, আত্মীয় স্বজন সহ শতাধিক এলাকাবাসী জিহাদকে পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে হত্যা করা হয়েছে এ অভিযোগ এনে লাশ দাফন না করে পুন:রায় পুলিশের তদন্ত ও হত্যা মামলা দায়ের সহ জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
জিহাদের পরিবারের অভিযোগ, জিহাদকে পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে, তার শ্বসুর ও শ্বসুর বাড়ীর লোকজন মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা করে আত্মহত্যা হিসাবে চালিয়ে দেয়ার চেষ্টা করে। যদিও জিহাদের মরদেহ গোসল করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
শুক্রবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের মোকন্দপুর গ্রামের জিহাদের শ্বসুর সাহেব মিয়ার বাড়ী থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেম রিপোর্টের জন্য আজ শনিবার গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ।
এ ঘটার পর থেকে জিহাদ মিয়ার শ্বসুর, শ্বাসুরী সহ বাড়ীর লোকজন পলাতক রয়েছে।
গত দুই মাস পূর্বে কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের তোফাজ্জল শেখের ছেলে জিহাদ শেখের কোচাশহর ইউনিয়নের মোকন্দপুর গ্রামের সাহেব মিয়ার মেয়ে জেয়াসমিনের সাথে বিবাহ হয়।বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ কলহ চলে আসছিল।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এস,আই আক্তারুজ্জামান জানান,এ ঘটনায় একটি
ইউডি মামলা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Dhaka