Recapify
Chaos broke out as the home minister visited the family of 8 year old Ramisa in the Pallabi area of Dhaka following the child’s murder. Videos circulating online showed angry crowds chanting “ভুয়া ভুয়া” during the visit, reflecting growing public frustration and outrage over the incident. The emotional atmosphere intensified as demands for justice and accountability continued to spread across Bangladesh amid the ongoing investigation into the case.
07/04/2026
বিসিবির নতুন কমিটি নাকি নেতৃত্বে পারিবারিক রাজনৈতিক মিলনমেলা?; দ্বিধায় জনগণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর পরিবর্তে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে আপাতত বোর্ডের কার্যক্রম পরিচালিত হবে। নতুন এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ তথ্য জানান। তিনি বলেন, বিসিবির নির্বাচনে কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কেও অবহিত করা হয়েছে।
তবে নতুন কমিটি গঠনের পর থেকেই উঠেছে বিতর্ক। বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, ১১ সদস্যের এই কমিটির মধ্যে অন্তত ৬ জন বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের পরিবার-সম্পর্কিত—যেমন তাঁদের সন্তান বা জীবনসঙ্গী। ফলে এই কমিটিকে ঘিরে ‘পারিবারিক ও রাজনৈতিক প্রভাবের সমন্বয়’ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীসহ সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা—এটি কি সত্যিই সংস্কারের পদক্ষেপ, নাকি নেতৃত্বে নতুন করে পারিবারিক-রাজনৈতিক প্রভাবের বিস্তার?
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka