Babor
09/09/2024
এক টাকা দান করলে তা সাতশ গুণ বর্ষিত হয় এবং এক টাকায় সাতশ টাকা দানের সওয়াব পাওয়া যায়।
সূরা: বাকারা, আয়াত:২৬১
24/03/2024
'জীবন' একটি প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতা শুরু হয় মায়ের উদর ছেড়ে পৃথিবীতে আগমনের সাথে সাথে; আর তা শেষ হয় মৃত্যু-পূর্ব শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার মধ্য দিয়ে। জীবন এবং মৃত্যুর মাঝে সময়ের এই সমীকরণটুকুর নামই হলো 'পরীক্ষা'। এই পরীক্ষায় অতিক্রান্ত পথগুলো হয় দুর্গম আর কণ্টকাকীর্ণ । প্রতিটি পদে পদে লুকিয়ে আছে বিপদ। পা পিছলে গেলেই রয়েছে অতল গহ্বরে তলিয়ে যাবার ভয়ংকর সম্ভাবনা।
এমতাবস্থায় যদি জীবনটাকে গুছিয়ে নেওয়া যায়; যদি সাজিয়ে নেওয়া যায় সঠিকভাবে, তবেই অর্জিত হবে জীবনের প্রকৃত লক্ষ্য-উদ্দেশ্য।
দোদুল্যমান জীবনের এমন কঠিন সমীকরণে, জীবন নামক এই প্রতিযোগিতায় জিতে যাওয়ার বেশকিছু নিয়ামক রয়েছে, রয়েছে বেশকিছু উপায়, পথ এবং পদ্ধতি। উচ্ছল তারুণ্যের কঠিন সেই সময়ে সঠিক দিক-নির্দেশনার সাথে সুন্দর এবং সফল জীবন-গঠনের বিবিধ পরামর্শই মলাটবদ্ধ হয়ে এসেছে জীবন পথে সফল হতে রূপে।
19/12/2023
কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ : আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে রচিত এক বিশাল স্বপ্নযাত্রা
◈ আভাষ :
প্রযুক্তির ছাঁচে গড়ে উঠা প্রজন্ম দিনকে দিন কুরআনের বিধিনিষেধকে উপেক্ষা করে এগিয়ে চলছে অন্তহীন ধ্বংসের পথে। পার্থিব উন্নতি-অগ্রগতির তাড়নাতে যেন সবাই ব্যতিব্যস্ত। ফলে, কুরআনুল কারীমের শাশ্বত আহ্বান তাদের কর্ণকুহরে পৌঁছেনা। কারণ ঈমানের অমৃত সুধা, সত্যের অমোঘ বাণী থেকে শিক্ষা, উপদেশ ও পথনির্দেশ তো কেবল বোধশক্তিসম্পন্ন লোকেরাই গ্রহণ করে। আর সেই বোধশক্তিটুকুই পাঠকমনে জাগিয়ে তুলার অনবদ্য প্রয়াস⸺‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’।
বইটিতে লেখক সমকালীন ঘটনাপ্রবাহের উদ্ধৃতি টেনে চিত্রায়ণ করেন আলোচনার প্রেক্ষাপট। এরপর কুরআন থেকে প্রাসঙ্গিক দৃষ্টান্ত তুলে ধরে পাঠককে নিয়ে যান মূল পাঠের গভীরে। অতঃপর আবেগঝরা ভাষায় ঐশী জ্ঞানের অপূর্ব নির্যাস পাঠকের মননে-মানসে, ভাবনার আবেশে ছড়িয়ে দেন ফোঁটা ফোঁটা কালির আঁচড়ে আঁচড়ে!
◈ মলাটের ভাঁজে :
লেখকের নিজস্ব ভাবনা-উপলব্ধি এবং কুরআনের প্রজ্ঞাপূর্ণ উপমা-উদাহরণ এবং বিশুদ্ধ তাফসিরের বিশ্লেষণে ২৯টি প্রবন্ধে ফুটে উঠেছে এক মোহনীয় সৌন্দর্যের ফুল।
গ্রন্থটির সুন্দর, পরিশীলিত আলোচনায় উঠে এসেছে ধৈর্য-সততা, নিষ্ঠা ও পরোপকারী হওয়ার প্রজ্ঞাপাঠ। এসেছে দুআর গুরুত্ব, সচ্চরিত্র-লজ্জাশীলতা, তাকওয়া-তাওয়াক্কুল ও রিয়ামুক্ত থাকার শিক্ষা। সেইসাথে আরও অনেক জ্ঞানগর্ভ বিষয় আলোচিত হয়েছে সূচি বিন্যাসের আকর্ষণীয় শিরোনামে।
নিরাশার মুহূর্তে তৃষিত পাঠক বইটিতে খোঁজে পাবে সূরা আল-ইনশিরাহের আলোকে আশার পিদিম এবং আদ-দোহার ব্যথা উপশমকারী মহৌষধ। সেইসাথে সূরা আল-আসরের আলোকে সফলতার সূত্র এবং আল বুরুজের ঈমান সতেজকারী ঘটনার অনুপ্রেরণা।
কুরআনের একটি আয়াতকে কেন্দ্রকরে চিন্তার কত গভীর থেকে গভীরে ডুবে যাওয়া যায়, একেকটি শব্দের ব্যাখ্যায় কত যে অন্তর্লীন-রহস্য লুকিয়ে থাকে তা এই মূল্যবান বইয়ের পাঠকমাত্রই অনুভব করতে পারবেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সুষমা ছিল কুরআনের জীবন্ত প্রতীক, সেই মানদণ্ডে আমাদের অবস্থাও কিছুটা আঁচ করা যাবে।
গ্রন্থটির মুদ্রণ-সৌকর্য, প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা এককথায় অনন্যসাধারণ, তবে ‘খোদা’ শব্দটির পরিবর্তে আল্লাহর সিফাতি নাম ব্যবহার করলে মনে হয় ভালো হতো।
জীবনবোধ ও বাস্তবতাকে সামনে রেখে ঐশী বানীকে উচ্চকিত করে তুলে ধরে এরকম বই বাংলা সাহিত্যে খুব কমই আছে। তাই কুরআনের প্রকৃত মর্মকথা উম্মাহের মাঝে ছড়িয়ে দিতে সত্যায়ন প্রকাশনের এই গ্রন্থটি হতে পারে এক সর্বোত্তম ‘প্রচারপত্র’।
◈ সারকথা :
আরিফ আজাদ⸺একটি বহতা নদীর নাম। যে নদীর উথাল-পাতাল ঢেউ-তরঙ্গে খোঁজে পাওয়া যায় জীবনের স্পন্দন। তাঁর প্রতিটি বই-ই যেন হতাশার দ্বীপে জেগে উঠা একেকটি আরোগ্য নিকেতন।
বরাবরের মতো⸺‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইটিও মানুষের জীবনের বাঁক বদলে দিবে ইনশাআল্লাহ। দুআ করি, মুহতারাম লেখকের সাদা পাতার পাঠশালা হয়ে উঠুক সুশিক্ষার আলোকবর্তিকা।
◈ একপলকে বইটি⸺
বই : কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদ
প্রকাশনা : সত্যায়ন প্রকাশন
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mohakhali, Wairless Gate
Dhaka
1212