Fun with Jabir
সবজির দাম কম কেন? প্রশাসন জবাব চাই
, ,
ছেলে নাকি 4G ইফতারি করবে? ইফতারি কোন বিলাশী খাবার নয়, এখানে বড়লোকি ভাব দেখানোর কিছু নেই।
বাপ-বেটার ফানি কার্টুন
08/02/2024
কবিতাঃ আমি প্রকৃতি হয়ে যাই
==================
আনমনে বসে তাকিয়ে দেখি আর ভাবি,
আমার কবিতার ডানায় রোদেলা নীলিম আকাশ।
পাখির গানের সুর মাখি, প্রাণের নীরব আবরণে,
অচিন পথে সে আমার সঙ্গে ছুটে চলে বহুদুর।
মেঘের রঙে রাঙিয়ে নিই নিজেকে,
সুরের মেলায় হারানো অবাধ্য হাসি সব হাঁসি।
মনের ভিতরে লুকিয়ে অচেনা স্মৃতির দঙ্গল,
প্রতিধ্বনি হয়ে কবিতার অবিচল ধারায় বয়ে যায়,
বেঁচে থাকার চমকে যাওয়া প্রতিচ্ছবি নিয়ে।
তপোবনে বসে মনের জন্য কবিতা লিখি,
প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে যায়।
নীরব, নিঝুম, সুনসান ঝিঁঝিঁ পোকার ডাক শুনি,
ডাহুকের নিরবিচ্ছিন্ন কান্না ভেসে আসে,
চারপাশ কবিতা হয়ে যায়, প্রচ্ছন্ন কবিতা,
মিলনের কান্না, মিলনের হাসি, ছত্রে-ছত্রে।
ভাবনারা দল বেঁধে সঙ্গে চলে বিভোর হয়ে,
আমি স্বপ্নের ডানায় ভাসতে থাকি দূর দিগন্তে,
কবিতা এক বিশাল আকাশ এসে মিশে যায়।
অজানা পথে আমার কবিতারা বয়ে চলে।
আমি একাধারে সাজাতে থাকি ছন্দের গাঁথুনি।
✍️Kabir Al Mamun
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the establishment
Telephone
Website
Address
Dhanmondi
Dhaka