Civil Nagar
30/08/2024
সিভিল নগর সোসাইটির নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত (২৯/০৮/২০২৪) অত্র সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ মেয়াদের ১৯ টি পদের বিপরীতে দাখিলকৃত ১৬টি মনোনয়ন ফর্ম যাচাই বাছাই এর মাধ্যমে ১৫ জন সম্মানিত প্রার্থী চূড়ান্ত বলে বিবেচিত হয়েছেন। "একটি কার্যনির্বাহী সদস্য" পদের বিপরীতে একের অধিক নির্বাচনী প্রার্থী না থাকায় প্রকাশিত উক্ত চূড়ান্ত ১৫ জন সম্মানিত প্রার্থী সিভিল নগর সোসাইটিকে আগামী ২ বছর পরিচালিত করার জন্য অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন।
২০২৪-২০২৬ কার্যনির্বাহী কমিটিতে জনাব মোঃ হুমায়ুন কবির খান (ফ্ল্যাট K-8) সভাপতি হিসাবে অভিভাবকের ভুমিকা পালন করবেন এবং জনাব মোহাম্মদ আবদুল হান্নান (ফ্ল্যাট I5) সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দিবেন। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষনা এবং বিদায়ী ২০২২-২০২৪ এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে নব নির্বাচিত কমিটি সোসাইটির দায়িত্বভার বুঝে নিবেন। আমরা আশা রাখি নব নির্বাচিত সোসাইটির অভিভাবক ও তাঁর স্নেহাশিসের নেতৃত্বগুনে সোসাইটি এগিয়ে যাবে।
নব নির্বাচিত কমিটির প্রতি রইলো অভিনন্দন ও শুভ কামনা।
ধন্যবাদ।।
25/08/2024
সম্মানিত দানশৌন্ডবৃন্দ,
জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের ত্রাণ উত্তোলন চলমান আছে। আজকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের জুয়েল ভাই ও হাসিব ভাইকে; তাঁরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সহযোগীতায় প্রাপ্ত অনুদান নিয়ে কিছু মালামাল ক্রয় করে আনেন।
আপাতত এই উপহার সামগ্রী নিয়ে জুয়েল ভাই ও তাঁর জ্যাঠাতো ভাই জনাব মাসুদ আজ প্রত্যুষে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
এর মাঝে আমরা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার ব্যবস্থাপনা চলমান রাখব ইন-শা-আল্লাহ। আমাদের আর একটা টিম আগামী শুক্রবারের জন্য প্রস্তুতি নিচ্ছে।
জুয়েল ভাই ফিরে আসলে ইন-শা-আল্লাহ আগামীকালের মাঝে আমাদের কতো খরচ হলো, প্রাপ্ত ইনভয়েস আপনাদের নিকট উপস্থাপন করব।
ধন্যবাদ
আর দশটি দিনের মতো রাতের আহার শেষে হয়তো কোন অন্তঃসত্ত্বা মা চোখে হাজারো স্বপ্নের বীজ বুনে ঘুমাতে গেলেন, হয়তো কোন পিতা তাঁর ফুটফুটে কন্যা সন্তানকে বুকে আঁকড়ে গল্প বলতে বলতে ঘুমের দেশে বেড়াতে গেলেন কিম্বা দু সহোদর খুনসুটি করতে করতে ঘুমিয়ে গেলো। তাঁদের কেউ জানেনা আসছে সকালে বানের পানির তীব্রতা একে অন্যের থেকে চিরদিনের জন্য আলাদা করে ফেলবে......এরূপ গল্প একটি পরিবারের নয় অগুনতি পরিবারের। সহায় সম্বল হারিয়ে বাকহীন অপলক নেত্রে চেয়ে আছে আমার আপনার দিকে... তার তেজশ্রী কি আমরা উপেক্ষা করব?
সিভিল নগর সোসাইটির ৪টি ভবনে ১৩১ পরিবার সুমহান আল্লাহর রহমতে আর অনুকম্পায় বেঁচে গেলেও আমাদেরই কারো পরিবারের একটি অংশ হয়তো আজ সীমাহীন ক্ষতিগ্রস্ত।। এসকল ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যাপ্তি বিশাল তাই সমগ্র বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য।
আমাদের সোসাইটির কোমলমতি বাচ্চারা গতকাল কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের দুয়ারে কড়া নেড়েছিল আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাড়া দিয়েছেন। এপর্যন্ত তারা ৩৪,৯৫০/- উত্তোলন করেছে।
আমরা আগোছালোভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে চাই না। একারণে আমরা ফেনীর ক্ষতিগ্রস্ত একটি গ্রামের ২০০ পরিবারের একটি সমাজকে বেছে নিয়েছি। সেই গ্রামের নাম মধ্য সোনাপুর, ২নং ওয়ার্ড, ৫ নং কাজিরবাগ ইউনিয়ন।
আমরা ইন-শা-আল্লাহ আগামী শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ আপনাদের প্রদত্ত সহযোগীতায় উক্ত গ্রামের ২০০ পরিবারের পাশে দাঁড়াতে চাই।।
আপনারা যাঁরা ইতোমধ্যে আর্থিক সহযোগীতা করেছেন তাঁদের প্রতি রইলো নির্মোহ অকৃত্তিম কৃতজ্ঞতা আর যাঁরা এই উদ্যোগে অর্থ সহযোগীতা করে আমাদের পাশে দাঁড়াবেন বলে মনস্থির করেছেন আল্লাহ আপনার নেক নিয়্যাতে বরকত দান করুন (আমীন)।
> আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কোমলমতি বাচ্চা - হাফসা (J1), আদিবা (L1), লাবিব (N5), তামীম (O2), ইয়াশ (E9), ফুয়াদ (N1), সিয়াম (J9) ও রাব্বীর (G4) প্রতি যারা এই অনির্বাণ শিখার মশাল জ্বালিয়েছে।
➤ অর্থ সংগ্রহের দায়িত্বে আছেন-
ক) জুয়েল (N5)
খ) জহির ( K9)
গ) আসাদ (E1)
ঘ) হাসিব (J1)
ঙ) ইমন (D4)
চ) ম্যানেজার
বিকাশ নং - 01617022010
➤ অর্থ সংগ্রহের শেষ তারিখ - ২৮ আগস্ট ২০২৪, বুধবার
বি.দ্রঃ সাহায্য নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেখানে আপনাদের সংযুক্ত হবার বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Civil Nagar, 219/C/2, Bhuiyanpara Link Road, Banasree
Dhaka
1219