Musub.Salafi
25/02/2024
শবে বরাত শব্দ টি এই দিনের জন্য একটি ভুল প্রচলন।
লাইলাতুল বারাআত’। লাইলাতুল বারাআত আরবি শব্দ।ফারসিতে বলা হয়—‘শবেবরাত’। ‘শব’ অর্থ রাত, ‘বরাত’ অর্থ ভাগ্য, সেই হিসেবে ‘শবেবরাতের’ আভিধানিক অর্থ ভাগ্যরজনি।
আর ভাগ্য রজনি শাবান মাসে নয় বরং তারা রমাদান মাসে হয়।ক্বাদর মানে তকদীর। সুতরাং লাইলাতুল ক্বাদর বা শবেকদরের মানে তকদীরের রাত বা ভাগ্য-রজনী। যেহেতু এই রাতে মহান আল্লাহ আগামী এক বছরের জন্য সৃষ্টির রুযী, মৃত্যু ও ঘটনাঘটনের কথা লিপিবদ্ধ করে থাকেন। যেমন তিনি এ কথা কুরআনে বলেন,
(فِيْهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيْم)
অর্থাৎ, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
(কুরআনুল কারীম ৪৪/৪)
মহান আল্লাহ বলেন,
(إِنَّا أَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةٍ مُّبَارَكَةٍ)
অর্থাৎ, আমি এ কুরআনকে বর্কতময় রজনীতে অবতীর্ণ করেছি।
(কুরআনুল কারীম ৪৪/৩)
কুরআন বলে,
(شَهْرُ رَمَضَانَ الَّذِيْ أُنْزِلَ فِيْهِ الْقُرْآنُ)
অর্থাৎ, রমাযান মাস; যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে।
(কুরআনুল কারীম ২/১৮৫)
আর তিনি বলেন,
(إِنا أَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ)
অর্থাৎ, নিশ্চয় আমি ঐ কুরআনকে শবেকদরে অবতীর্ণ করেছি।
(কুরআনুল কারীম ৯৭/১-৩)
সুতরাং দ্বীনের মধ্যে যারা জানার পর ও বিকৃত করবে তাদের জন্য রয়েছে বিচারের মাঠে ভয়াবহ শাস্তি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Motijheel
Dhaka