Frog Frog Go

Frog Frog Go

Share

09/01/2024
23/12/2023

গেল ২০ ডিসেম্বর, ২৩ শেষে বয়স ছুঁয়ে ফেলল ২২ এর রেখা। দেখতে দেখতে জীবনের বাইশটা বছর কেটে গেল! এ বাইশ বছরে আছে প্রাপ্তির আনন্দ, তার‌ও বেশি আছে অপ্রাপ্তির ধাক্কা। মেলা কিছুই বলতে মন চায়, লিখতে মন চায়— তবু সব তো বলা যায় না, লেখা যায় না।

পারতাম যদি, থুথু মেরে (তীব্র ঘৃণায়) ২০১৮-২০২২ এই পাঁচটা বছর জীবন থেকে মুছে দিতাম। মুছে দিতাম ২০২৩ এর‌ও অনেকটা; সামান্যটুকু রাখার একমাত্র কারণ— ও সময়ের ভেতরেই আমি ১৮-২৩ সীমাটা শনাক্ত করতে পেরেছি‌।

১৮-২৩ এ পাওয়া কিছু মুখ আমি আর দ্বিতীয়বার দেখতে চাই না, কিছু ঘটনা দ্বিতীয়বার স্মরণ করতে চাই না, কিছু শুয়োরকে দ্বিতীয়বার মানুষ ভাবতে চাই না।

২৩ অবধি পাওয়া সমগ্র ধকল-ধাক্কা সামলে ২০২৪ এ নিজেকে সুস্থ করতে চাই, ফিরিয়ে আনতে চাই। জীবনের শ্রেষ্ঠ বছর করতে চাই ২০২৪-কে। কোনো শুয়োরের সামান্যতম আনাগোনা প্রত্যাশা করি না।

— ফুয়াদ হাসান

23/12/2022

২০শে ডিসেম্বর, ২০০১। কোনো এক অলুক্ষণে দুপুরে জন্মেছিলাম আমি। এক-দুই-তিন করে প্রাক-যৌবন কেটে গেল; জীবন নামক নির্দিষ্ট আয়ুতে বাঁধা বৃক্ষটি বেয়ে ঝরে গেল একুশটি পাতা। বড়ো অনাদর-অবহেলায় বেড়ে উঠেছি আমি। কী পেলাম, কী দিলাম তার সমীকরণটি বড্ড ভারসাম্যহীন। একুশ বছর কাটিয়ে মনে হলো বিশেষ কিছুই পাইনি; আবার যে সামান্যটুকু পেয়েছি, তার সামান্যতম‌ও পরিশোধ করতে পারিনি। এত সামান্য পেয়েও কী তীব্রভাবে ঋণী হয়ে গেলাম!

একুশ বছরের এ জীবনে পেছন ফিরে দেখি কিছুই ঠিকঠাক নেই; খুব অল্প কিছু বাদে সব কেমন যেন শুষ্ক, অগোছালো, ভরসাহীন। বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও কপটতার পেরেকে এ জীবন বিদ্ধ হয়েছে বহুবার। অনেক নোংরা ও চ্যালেঞ্জিং সময় পার করেছি; জেনেছি, বুঝেছি, শিখেছি। অর্জিত শিক্ষাগুলোর সবচেয়ে বড়োটি হলো নিজের দর্শনকে উপলব্ধি করা, নিজের সংগ্রামের বাটখারায় স্বপ্নকে মাপতে পারা।

যেদিন থেকে 'স্বপ্ন-সততা-সংগ্রাম' এ তিনটিকে ধারণ করেছি, সেদিন থেকে আর কখনোই ফিরে তাকাইনি, ভয় পাইনি। আমাদের স্বপ্ন তথা লক্ষ্যটা যদি কাদা-জলে কর্দমাক্ত কোনো পথ হয়, তবে সংগ্রামভরা প্রতিটা দিন একেকটা শক্তপোক্ত ইট, যেগুলোকে পরপর বিছিয়ে দিলেই আমরা এ পথ পেরিয়ে যেতে পারি। 'জীবনে খারাপ সময় চলছে' এর অর্থ জীবনের একটি গৌরবময় গল্প রচিত হচ্ছে। কেউ পারুক বা না পারুক, আমি পারব, আমাকে পারতেই হবে। অন্যের দায়ভার অন্যের হতেই পারে, আমার দায়ভার আমার। আমাকে এগিয়ে নিয়ে যাবার কিংবা আমাকে টেনে তোলবার দায়িত্ব আমার, এবং একান্ত‌ই আমার। আই রিপিট— কেউ পারুক বা না পারুক, আমি পারব, আমাকে পারতেই হবে। আমি পারার জন্য‌ই লড়ছি, আমি লড়ছি বলেই পারব।

— ফুয়াদ হাসান

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Savar
Dhaka