To be Doctor
স্বপ্ন পূরণের পথে কখনও থেমে যেতে নেই 🤷♀️🙂
Dentist শব্দটা শুনলেই মানুষ প্রথমেই কিছুটা হীনমন্যতার স্বরে বলে, "ওহ,ডেন্টিস্ট, ডাক্তার তো না।"
বেশিরভাগ বিডিএস শিক্ষার্থীরা প্রথম থেকে এটি ফেইস করে।
জেনে রাখা ভালো,বিডিএস শিক্ষার্থীরাও প্রফ পাশ করেই ডাক্তার হয়।তাদের দাঁত বিষয়গুলোর পাশাপাশি এমবিবিএস এর বেশিরভাগ বিষয়ই সীমিত পরিসরে পড়তে হয়।
একটা প্রফ পাশ করা একটা শিক্ষার্থীর কত নির্ঘুম রাত,কত ডিপ্রেশন,দুশ্চিন্তা,স্রষ্টাকে ডাকার ফল তা শুধু মেডিকেল শিক্ষার্থীরাই জানে।
এখন কেউ কেউ বলতে পারেন বা হেসে উঠতে পারেন যে এমবিবিএস এর কথা বললাম,বিডিএস এর সাথে।
বিষয়টা তুলনার না,বিষয়টা অনুধাবনের।এমবিবিএস পাশ করা একজনকে ডাক্তার বলে সম্মান দিলেও বিডিএস পাশ করা একজনকে ডাক্তার বলে বেশিরভাগ মানুষই সম্মান দেন না
একটা মানুষ দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছে, প্র্যাক্টিস করছে,কীভাবে আপনাকে দাঁত ব্যথার মতো মারাত্মক ব্যথা থেকে মুক্তি দিতে পারে!!
দাঁত ব্যথা কতটা অসহনীয় যাদের হয় তারাই বুঝে।
যারা আমাদের ও আমাদের পরিবারের সবার সুস্থ হাসির জন্য সেবা নিশ্চিত করে যাচ্ছে, তাদেরকে আমরা কি ডাক্তার হিসেবে তাদের প্রাপ্য সম্মান দিতে পারি না?
clip from FilterCopy
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka